‘মায়াপুর ইসকনের আরও উন্নয়ন করতে চাই’, পুজো দিয়ে বললেন মুখ্যমন্ত্রী

Share:

নিজস্ব প্রতিনিধি, মায়াপুর : মায়াপুরে ইস্কনের গোশালায় গোমাতার বিশেষ পুজো ও সেবা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তারপরেই তিনি পৌঁছে গিয়েছেন মায়াপুরের চন্দ্রোদয় মন্দিরে। সেখানে রাধামাধব দর্শন ও বিশেষ প্রার্থনা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। প্রভুর উদ্দেশে সাষ্টাঙ্গে প্রণাম করলেন তিনি। গীতার বাণীকে পাথেয় করে আগামীদিনে রাজ্যবাসীর স্বার্থে একসঙ্গে কাজ করার কথা বলেছেন মুখ্যমন্ত্রী। এদিন তিনি বলেছেন, মায়াপুর ইসকনের সঙ্গে আরও অনেক উন্নয়নমূলক কাজ করতে চান।

পুজো দিয়ে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, দায়িত্ব নেওয়ার পর থেকেই তিনি বিভিন্ন ধর্মীয় স্থানে গিয়েছেন। কালীঘাট মন্দিরে মায়ের দর্শন করেছেন, বেলুড় মঠে গিয়ে স্বামী বিবেকানন্দ ও রামকৃষ্ণ দেবের চরণে শ্রদ্ধা জানিয়েছেন। লক্ষ্মীনারায়ণ ও জৈন মন্দিরেও গিয়েছেন। তারই অংশ হিসেবে  মায়াপুরে এসেছেন। তিনি একজন সনাতনী এবং ইসকনের পরম ভক্ত।

আরও পড়ুন- মুখ্যমন্ত্রী হওয়ার পরে প্রথমবার মায়াপুরে শুভেন্দু, গোশালায় দিলেন বিশেষ পুজো

মায়াপুরের সঙ্গে তাঁর গভীর ও দীর্ঘস্থায়ী সম্পর্কের কথা উল্লেখ করে তিনি বলেন, এখানে হৃদয়ের টানে এসেছেন। শ্রীলা প্রভুপাদই একমাত্র ব্যক্তিত্ব যিনি গোটা পৃথিবীতে হরেকৃষ্ণ মহামন্ত্র এবং জগন্নাথ দেবের রথযাত্রাকে ছড়িয়ে দিয়েছেন। ইসকন যেভাবে নিঃস্বার্থভাবে গীতার বাণী প্রচার ও প্রসার করে চলেছে, তা সত্যিই অতুলনীয়। ব্যক্তিগতভাবে মায়াপুরের সঙ্গে তাঁর বহু স্মৃতি জড়িয়ে রয়েছে। বছরে তিনবার তথা-দোলপূর্ণিমা, জন্মাষ্টমী এবং রথযাত্রার সময় রাধামাধবের অভিষেক করে থাকেন তিনি। পাশাপশি ভক্তিচারু মহারাজের সঙ্গে তাঁর অত্যন্ত সুমধুর সম্পর্কের স্মৃতিচারণ করেছেন। এই প্রসঙ্গে তিনি বলেছেন, মহারাজ যখনই মেদিনীপুরে যেতেন, তাঁকে ডেকে পাঠাতেন এবং একসঙ্গে প্রসাদ গ্রহণ করতেন। রাজ্যের কল্যাণে একযোগে কাজ করার অঙ্গীকার করেছেন তিনি।

বাংলার গৌরবোজ্জ্বল অতীত ফিরিয়ে আনা এবং মানুষের কল্যাণের জন্য প্রার্থনা জানিয়ে তিনি বলেন, গীতার বাণীকে পাথেয় করে আগামী দিনে রাজ্যবাসীর স্বার্থে ও মায়াপুর ইসকনের সঙ্গে আরও অনেক উন্নয়নমূলক কাজ করতে চান। পরিশেষে, মন্দিরের মহারাজ ও সনাতনীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং রাজ্যের সার্বিক শান্তি কামনা করেন।

কোচবিহার ক্যানসার হাসপাতালের হাল ফেরাতে চান মিঠুন, সার্কিট হাউসে বৈঠকে বিজেপি নেতা

দীর্ঘ জেরার পর গ্রেফতার ত্বিশা শর্মার শাশুড়ি

‘আলবিদা’, ইস্তফা দিলেন কর্নাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া

জটিল অস্ত্রোপচারে ফুসফুস থেকে এলইডি বাল্‌ব বের করে ৯ মাসের শিশুকে নতুন জীবন দিলেন চিকি‍ৎসকরা

কানাডায় ছুরি দিয়ে কুপিয়ে নৃশংস খুন ভারতীয় ছাত্রীকে, গুজরাতের বাড়িতে শোকের ছায়া

নাগেরবাজারে গাড়ির সঙ্গে বাইকের ধাক্কা, মর্মান্তিক দুর্ঘটনায় মৃত এক

‘আপনার সন্তান সমকামী হলে কী করবেন?’ ইনফ্লুয়েন্সারের প্রশ্ন শুনে যা বললেন পুলিশকর্মী…

নিমতায় বিক্ষোভের মুখে সৌগত রায়, তৃণমূল সাংসদের গাড়ি লক্ষ্য করে ডিম ছুড়ল জনতা

টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ভারতের মহিলাদের দল ঘোষণা, নেতৃত্বে কে?

লক্ষ্মীবারেই খুলে গেল ‘‌অন্নপূর্ণা যোজনার’‌ পোর্টাল, প্রতিশ্রুতি পূরণ করলেন মুখ্যমন্ত্রী

মুখ্যমন্ত্রী হওয়ার পরে প্রথমবার মায়াপুরে শুভেন্দু, গোশালায় দিলেন বিশেষ পুজো

২০০ কেজি ওজন, চার ফুট লম্বা, ৮ লাখ দাম উঠল সুলতানের

‘মায়াপুর ইসকনের আরও উন্নয়ন করতে চাই’, পুজো দিয়ে বললেন মুখ্যমন্ত্রী

সচিবদের পারফরম্যান্সের উপরই নির্ভর করবে ভবিষ্যৎ, আনুগত্যে অনীহা মুখ্যমন্ত্রীর