চাপড়ায় তৃণমূলের রাজনৈতিক মঞ্চে উর্দি ধারী পুলিশ, আইসির গলায় দলীয় উত্তরীয়

Share:

নিজস্ব প্রতিনিধি,চাপড়া: তৃণমূলের রাজনৈতিক মঞ্চে উর্দি ধারী পুলিশ, আইসির গলায় তৃণমূলের উত্তরীয়। পুলিশকে পাশে বসিয়েই বিজেপিকে হটানোর ডাক তৃণমূল নেতার, পুলিশের ভূমিকায় বিতর্ক চাপড়ায়।চাপড়ায় তৃণমূলের রাজনৈতিক মঞ্চে উপস্থিত উর্দি ধারী পুলিশ। তৃণমূলের দলীয় উত্তরীয় আইসির গলায়। চাপড়া থানার আইসিকে পাশে বসিয়েই বিজেপিকে হটানোর ডাক দিলেন তৃণমূল নেতা। সোস্যাল মিডিয়ায় ভাইরাল সেই ছবি। যার জেরে তৈরি হয়েছে বিতর্ক। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, চাপড়ার তৃণমূল কংগ্রেস কর্মীদের উদ্যোগে বিভিন্ন অঞ্চলে বস্ত্র বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল।

অভিযোগ বস্ত্র বিতরণের আড়ালে রাজনৈতিক কর্মসূচি নিয়েছিল তৃণমূল কংগ্রেস কর্মীরা। কয়েকদিন ধরে চলা তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক কর্মসূচিতে সাদা পোশাকে উপস্থিত ছিলেন চাপড়া থানার আইসি অনিন্দ্য মুখার্জি। আরো একধাপ এগিয়ে পুলিশের পোশাক পরেই সেই কর্মসূচিতে উপস্থিত থাকতে দেখা গিয়েছিল চাপড়া থানার বড় আন্দুলিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ সৃজিব সিনহাকে।

গত রবিবার চাপড়ার হৃদয়পুর(Hridaypur) অঞ্চলের এই কর্মসূচিতে চাপড়া থানার আইসিকে(IC Chapra) পাশে বসিয়েই সভা মঞ্চ থেকে বিজেপিকে হটানোর ডাক দেন তৃণমূল নেতা। এর পাশাপাশি গত শনিবার চাপড়া ব্লক তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু সেলের উদ্যোগে আয়োজিত ইফতার পার্টিতে তৃণমূলের দলীয় উত্তরীয় গলায় পড়েই উপস্থিত ছিলেন চাপড়া থানার আইসি। সোশ্যাল মিডিয়ায় এই ছবি ছড়িয়ে পড়তেই শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক। বিজেপির দাবি পুলিশ যে তৃণমূলের দলদাস তা আবারো প্রমাণিত হল।

সিংহ রাশিতে মঙ্গল-কেতুর অশুভ সংযোগ,বিপদ বাড়বে এই ৩ রাশির

কন্যা ছেড়ে তুলায় প্রবেশ করছে শুক্র, অর্থলাভ হবে এই ৩ রাশির

হাসিনা ফেরার আগেই উত্তপ্ত বাংলাদেশ, এনসিপি সাংসদ নুসরতের বাড়িতে আগুন

একাধিকবার ডেকেও মেলেনি সাড়া! মায়ের মৃতদেহের পাশে বসে সারারাত কাঁদল ৩ বছরের শিশু

অভিষেকের নিরাপত্তা সংক্রান্ত মামলায় রাজ্যকে তীব্র ভর্ৎসনা কলকাতা হাইকোর্টের

স্বাদে অতুলনীয়! দুপুরের ভোজে বানিয়ে নিন নিরামিষ দই বেগুন

প্লাস্টিকের বদলে ভুট্টার দানা দিয়ে তৈরি হবে ব্যাগ, অভিনব উদ্যোগ পুরমন্ত্রীর

পুলিশের গতিবিধি আগাম জানিয়ে দিতেন বিধায়ককে, পরেশকাণ্ডে গ্রেফতার সিভিক ভলান্টিয়ার

নেপালে ভয়াবহ দুর্ঘটনা! রাস্তা থেকে খাদে গড়িয়ে পড়ল গাড়ি, নিহত কমপক্ষে ১০

‘পুষ্পা’ জাহাঙ্গিরের জমিতে গরিবদের জন্য আবাসের ঘর,’ ঘোষণা শুভেন্দুর

গীতার পর নেতাজি ইন্ডোরে ১০ হাজার কণ্ঠে হনুমান চালিশা পাঠ, উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী

‘৭ কোটি চাই, নইলে খুন করে দেব,’ কেজরিওয়ালকে হুমকি লরেন্স বিষ্ণোই গোষ্ঠীর

বাঙালি হেঁশেলের সেরা পদ, বানিয়ে নিন নিরামিষ ওলের ডালনা

চতুর্থ একদিনের ম্যাচে নেতৃত্বে শ্রেয়স, ওপেনিংয়ে ঈশান! ভারতের প্রথম একাদশে তিন বদলের সম্ভাবনা