অর্জুনের বিকল্প রাজ, রেডি তৃণমূল, ফেরত চায় না বিজেপি

অররুজন সিং বিজেপিতে ফিরে গেলে ব্যারাকপুরে অর্জুনের বিকল্প হিসাবে তুলে ধরতে পারে রাজ চক্রবর্তীকে। তবে বিজেপি আর অর্জুনকে ফেরত চায় না।

Share:

নিজস্ব প্রতিনিধি: একটা খুনের ঘটনা। আর সেই ঘটনা ঘিরেই পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে তোপের মুখে পড়ে গিয়েছেন এলাকারই বাহুবলী সাংসদ। না তিনি পারছেন পদ্মে ফিরে যেতে, না পারছেন জোড়াফুলে অস্বস্তি কাটাতে। কার্যত লোকসভা নির্বাচনের(General Election 2024) যখন আর ১ বছরও সময় বাকি নেই, তখন পায়ের তলার মাটি নিজেই খুইয়ে বসে রইলেন ব্যারাকপুরের সাংসদ(Barracpur MP) অর্জুন সিং। বিজেপি(BJP) না তাঁকে ফেরত চায়, না নতুন করে তাঁকে টিকিট দিতে চায়। আবার অর্জুন(Arjun Singh) পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে যেভাবে রাজ্যের শাসক দলকে অস্বস্তিতে ফেলে দিয়েছেন তাতে করে সামনের নির্বাচনে তৃণমূল তাঁকে ব্যারাকপুর থেকে টিকিট নাও দিতে পারে। অন্তত তৃণমূল(TMC) সূত্রে তেমনটাই জানা গিয়েছে। এমনকি অর্জুন যদি বিজেপিতে ফিরেও যান তাহলেও বিকল্প প্রার্থী রেডি রেখে দিয়েছে জোড়াফুল শিবির। আর সেই প্রার্থী ব্যারাকপুরেরই দলীয় বিধায়ক তথা বাংলা সিনেমার পরিচালক রাজ চক্রবর্তী(Raj Chakrabarty)। সূত্রে তেমনটাই জানা গিয়েছে।

আরও পড়ুন লড়াইয়ের সম্ভাবনা মাত্র ১০ আসনে, চমকে গেলেন শাহ

বুধবার রাতে উত্তর ২৪ পরগনা জেলার অন্যতম মহকুমা শহর ব্যারাকপুরের আনন্দপুরী এলাকায় এক স্বর্ণ ব্যবসায়ীর দোকানে ডাকাতি করতে আসা ৪ যুবকের গুলিতে খুন হয়ে যান দোকান মালিকেরই ছেলে। সেই খুনের ঘটনায় বৃহস্পতিবার থেকেই পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করে দেন। তৃণমূল সূত্রে খবর, সেই ঘটনায় রীতিমত ক্ষুব্ধ দলের শীর্ষ নেতৃত্ব। দলের তরফে ফোনে এই নিয়ে অর্জুনকে বারণও করে দেওয়া হয় প্রকাশ্যে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন না তুলতে। কিন্তু শুক্রবারও একই ঘটনার পুনঃরাবৃত্তি ঘটে। প্রকাশ্যে না হলেও সোশ্যাল মিডিয়া ও সংবাদমাধ্যমেও পুলিশের বিরুদ্ধেই বিবৃতি দেন অর্জুন। যা দেখে অনেকেই মনে করছেন ২৪’র ভোটের কথা মাথায় রেখেই অর্জুন আবারও বিজেপির দিকে ঝুঁকতে শুরু করে দিয়েছেন। আর তার পরে পরেই তৃণমূলের তরফে সাংসদ সৌগত রায় তাঁকে সংবাদমাধ্যমের দ্বারা বার্তা দেন। বলেন, পুলিশের ভূমিকা নিয়ে তাঁর কিছু অভিযোগ থাকলে তিনি তা দলের অন্দরেই জানাতে পারতেন। প্রকাশ্যে এভাবে মুখ খুলে ঠিক করেননি। তিনি এই বিষয়ে বেশি মাথা না ঘামিয়ে যেন রাজ্যের উন্নয়নকে বেশি করে তুলে ধরুন। কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে সরব হোন।

আরও পড়ুন ছটের পুজো করা যাবে না, কিন্তু যজ্ঞ করা যাবে

অর্জুন ২০১৯ সালে ব্যারাকপুর থেকে সাংসদ হন বিজেপির টিকিট থেকে। একুশের ভোটের পরে তিনি তৃণমূলে ফিরে এলেও খাতায় কলমে তিনি এখনও বিজেপিরই সাংসদ রয়েছেন। তাই ২৪’র ভোটের কথা মাথায় রেখে তিনি ভেতরে ভেতরে বিজেপির সঙ্গে যোগাযোগ রেখে চলেছেন বলে দাবি ব্যারাকপুরেরই তৃণমূল নেতাদের। একই সঙ্গে তাঁদের দাবি, অর্জুনের ছেলে পবন সিং যিনি ভাটপাড়ার বিজেপি বিধায়ক তিনি কিন্তু এই দুই নৌকায় পা দিয়ে না চলার পথই বেছে নিয়েছেন। বাবা তৃণমূলে ফিরে গেলেও পবন বিজেপিতেই রয়ে গিয়েছেন। তাই ২৪’র ভোটের আগে অর্জুন বিজেপিতে ফিরে যাওয়ার চেষ্টা করছেন। কিন্তু অর্জুনের ধাক্কা এদিন নেমে এসেছে বঙ্গ বিজেপির তরফে তাঁকে আক্রমণ করে। কার্যত তাঁকে বুঝিয়ে দেওয়া হয়েছে পদ্মের দরজা আপাতত তাঁর জন্য বন্ধ। খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিই চান না অর্জুন দলে ফিরে আসুক। অন্তত বঙ্গ বিজেপি সূত্রে তেমনটাই জানা গিয়েছে। সেক্ষেত্রে প্রশ্ন হতে পারে, তাহলে অর্জুন কোন দলের টিকিটে ভোটে লড়াই করবেন ২৪’র ভোটে? তাঁর ঘনিষ্ঠ অনুগামীদের দাবি, প্রয়োজন হলে নির্দল প্রার্থী হয়েই লড়াই করবেন।

স্বাধীনতা দিবসে BSNL-এর বড় অফার! মাত্র ১ টাকায় মিলবে 1GB ডেটা

রেস্তোরাঁর স্বাদ এবার মিলবে ঘরেই, বানিয়ে নিন হায়দরাবাদি গ্রিন চিকেন

পোস্টঅফিসে কত টাকা জমা রাখলে প্রতি মাসে মিলবে ২০ হাজার টাকা?

আর জি কর কাণ্ড: প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষের ১৪ দিনের বিচার বিভাগীয় হেফাজত

‘কেউ যেন ন্যায় থেকে বঞ্চিত না থাকেন’, জাতির উদ্দেশে ভাষণে বার্তা রাষ্ট্রপতির

জাহাজ কাটতে গিয়ে বিষাক্ত গ্যাস লিক করে নিহত ৯

মেলোনিকে জড়িয়ে ধরা মন্তব্যে রাহুলদের কড়া বার্তা বিদেশমন্ত্রকের

রাত বাড়লেই দুর্যোগ বৃদ্ধির পূর্বাভাস, শনিতে তিন জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা

‘কলকাতা পুরসভার নির্বাচনে বিপুল ভোটে জিতবে বিজেপি,’ ভবিষ্যদ্বাণী মুখ্যমন্ত্রীর

কন্যারত্ন প্রকল্পে আর্থিক অনুদান বৃদ্ধির ঘোষণা মুখ্যমন্ত্রীর

স্বাধীনতা দিবসের প্রাক্কালে দিল্লি হাইকোর্ট-সহ রাজধানীর ৬ জায়গায় বোমা হামলার হুমকি

‘স্বাস্থ্যসাথী আপাতত বন্ধ হচ্ছে না,’ ঘোষণা স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়ের

হেড কোচের থেকেও বড় দায়িত্ব! বিসিসিআইয়ের ‘ডিরেক্টর অফ ক্রিকেট’ হতে পারেন লক্ষ্মণ

থানা থেকে বেরোতেই নির্মল-সঞ্জীবকে লক্ষ্য করে ছোড়া হল ডিম-কাদা, ডিজে বক্স বাজিয়ে সেলিব্রেশন মুডে খড়দহবাসী