১০ লাখ দিলেই রেলে চাকরি, টাকা নিয়ে ধাঁ, শেষে গ্রেফতার

১০ লক্ষ টাকার বিনিময়ে রেলের স্কুলে চাকরি পাইয়ে দেওয়ার লোভ দেখিয়ে প্রতারণার ঘটনায় গ্রেফতার অভিযুক্ত নিশিকান্ত জানা।

Share:

নিজস্ব প্রতিনিধি: ১০ লক্ষ টাকা দিলে ছেলেকে রেলে চাকরি পাইয়ে দেওয়া হবে। এমন প্রস্তাব পেয়েছিলেন হুগলি জেলার(Hooghly District) ধনিয়াখালি থানার(Dhaniyakhali PS) দশঘড়া এলাকার বাসিন্দা শেখ জাকির। যে সেই প্রস্তাব দিয়েছিল তার নাম নিশিকান্ত জানা। সে জাকিরকে বলেছিল ১০ লক্ষ টাকা দিলে জাকিরের ছেলেকে সে স্কুলে ঢুকিয়ে দেবে। সেই কথায় বিশ্বাসও করেছিলেন জাকির। ধাপে ধাপে নিশিকান্তের হাতে ১০ লক্ষ টাকা তুলেও দেন। কিন্তু তারপরে পরেই এলাকা ছেড়ে গা ঢাকা দেয় নিশিকান্ত। তার জেরে ধনিয়াখালি থানায় নিশিকান্তের নামে লিখিত অভিযোগ দায়ের করেন জাকির। সেই অভিযোগের ভিত্তিতেই পুলিশ হাওড়ার(Howrah) নিশ্চিন্দপুরে(Nischindapur) অভিযান চালিয়ে সেখান থেকে নিশিকান্তকে গ্রেফতার(Arrest) করতে সক্ষম হয়েছে। এই প্রতারণার ঘটনায় নিশিকান্তের বউও জড়িত বলে অভিযোগ উঠেছে।  

জানা গিয়েছে, নিশিকান্তের বিরুদ্ধে প্রায় ৪ মাসে আগে ধনিয়াখালি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছিলেন জাকির। পুলিশ সেই সময় থেকেই তাকে খুঁজছিল। লিন্তু কিছুতেই তার দেখা মিলছিল না। শেষে গোপন সূত্রে খবর পেয়ে হাওড়ার গোপন ডেরা থেকে তাকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ। সূত্রে জানা গিয়েছে, নিশিকান্তের সন্ধান পেতে পুলিশ তার মোবাইল ট্র্যাক করার চেষ্টা করছিল। দিন তিনেক আগে সেই মোবাইলের সূত্র ধরেই সাফল্য আসে। জানা যায় হাওড়ার নিশ্চিন্দপুরে গা ঢাকা দিয়ে রয়েছে সে। এরপর শনিবার রাতে অভিযান চালায় পুলিশ। গ্রেফতারির পরে এদিন অর্থাৎ রবি সকালেই তাকে তোলা হয় চুঁচুড়া আদালতে। এদিন জাকির জানিয়েছেন, নিশিকান্ত তাঁর দোকানে আসত। সেই সূত্রেই ঘনিষ্ঠতা এবং জাকিরের ছেলেকে রেলে চাকরি পাইয়ে দেওয়ার কথা বলেছিল নিশিকান্ত। বেকার ছেলের ভবিষ্যতের দিকে তাকিয়ে সেই টাকা দিয়েও দেন জাকির। কিন্তু চাকরি হয়নি। নিশিকান্তও বেপাত্তা হয়ে যান।

‘ছয় বছর জেল খেটেও মারাঠি শিখতে পারিনি’, সঞ্জয় দত্তের মন্তব্য নিয়ে হাসাহাসি, বিপাকে অভিনেতা

দলীপ ট্রফির ফাইনালে জোড়া শতরান, একাধিক রেকর্ড ভাঙলেন ইশান কিশান

হাইকোর্টের নির্দেশে স্বস্তি পেলেন মহুয়া, মমতাপন্থী সাংসদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা খারিজ

কলকাতা হাইকোর্টের পর বিলবোর্ড মামলায় সুপ্রিম কোর্টে ধাক্কা খেল মমতাপন্থী তৃণমূল

‘বাঙালিরা মাছ-মাংস সবই খাবে, কিছুই বন্ধ নয়,’ সাফ বার্তা শমীকের

নভেম্বর-ডিসেম্বরে ফের জনকল্যাণ শিবির, ঘোষণা শুভেন্দুর

সাবানেও উঠছে না কিচেন তোয়ালের তেল চিটচিটে ভাব? জেনে নিন ৩ ঘরোয়া টোটকা

গঙ্গার গ্রাসে তলিয়ে গেল মালদহের শতাব্দীপ্রাচীন শিবমন্দির, কান্নায় ভেঙে পড়লেন গ্রামবাসীরা

‘রাজ্যের আর্থিক অবস্থা ভাল নয়,’ বিগত সরকারকে বিঁধে জানালেন মুখ্যমন্ত্রী

বাজার খুলতেই শেয়ার মার্কেটে ধস, করুণ অবস্থা IT সংস্থাগুলোর

কারা পাবেন অনুদান? আজ পুজো কমিটিগুলির সঙ্গে সমন্বয় বৈঠকে মুখ্যমন্ত্রী

৩৬০০০ ফুট উচ্চতায় কমল তেলের চাপ! বিমানের ইঞ্জিন বন্ধ করেন পাইলট, তারপর..

একটা ছোট্ট মেসেজের জন্য এত অপেক্ষা কেন?

অভিষেকের বিরুদ্ধে একাধিক FIR নিয়ে বিরক্ত কলকাতা হাইকোর্ট, রক্ষাকবচের মেয়াদ বাড়ল