গ্রামবাসী ও পুলিশের তৎপরতায় এগরা থেকে উদ্ধার বস্তা ভর্তি বেআইনি বাজি

এগরা ২ নম্বর ব্লকের দেশবন্ধু অঞ্চলের সাহাড়দা গ্রাম থেকে বস্তাভর্তি বোমা-বাজি উদ্ধার

Share:

নিজস্ব প্রতিনিধি: এগরা বিস্ফোরণে উত্তাল হয়েছিল রাজ্য রাজনীতি। তারপরে রবিবার রাতে বিস্ফোরণ (BLAST) হয় বজবজে। রাজ্যের বিভিন্ন জায়গা জুড়ে চলছে বেআইনি বাজির খোঁজ। এরই মাঝে খবরের শিরোনামে ফের এগরা। উদ্ধার হলো ব্যাপক বাজি।

এগরা ২ নম্বর ব্লকের দেশবন্ধু অঞ্চলের সাহাড়দা গ্রাম থেকে গত রবিবার রাতে উদ্ধার হয় ৮ বস্তা বাজি। সমস্ত বাজি উদ্ধার করা হয় একটি পুকুর থেকে। সোমবার সকালে উদ্ধার হয় আরও ৭ বস্তা বাজি। গ্রামবাসীরা প্রথমে সন্ধান পান বেআইনি বাজির। তাঁদের তৎপরতায় বাজি উদ্ধার করা হয়। এরপর অভিযানে নামে পুলিশ। স্থানীয় থানা সূত্রে খবর, ১৫ বস্তা বাজি উদ্ধার করা হয়েছে।

জানা গিয়েছে, সমগ্র এলাকাটি ঘিরে রেখেছে পুলিশ। খবর, বাজির সঙ্গে উদ্ধার হয়েছে বাজি তৈরির মশলাও। অন্যদিকে, বজবজ থেকে উদ্ধার হয়েছে ২০ হাজার কেজি বেআইনি বাজি। বেআইনি বাজি কারখানা এবং বিস্ফোরণের প্রতিবাদে পথ অবরোধ করেছিলেন স্থানীয়রা। সোমবার সেই দুর্ঘটনাস্থল খতিয়ে দেখতে আসে সিআইডি প্রতিনিধি দল। নমুনা সংগ্রহ করার পাশাপাশি স্থানীয়দের সঙ্গে কথা বলেন রাজ্যের তদন্তকারী সংস্থার আধিকারিকরা। তল্লাশি চলছে হাবড়াতেও। 

শীতকালে বুকে ভারী ভাব? বাড়াতে পারে করোনারি সিন্ড্রোমের ঝুঁকি!

১৫ নভেম্বর থেকে বাড়বে লাভা ফোনের দাম,মূল্যবৃদ্ধি হবে ৩,০০০ টাকা!

কালী মন্দির সংস্কার থেকে পুজোর আয়োজনে হাত লাগালেন সমাজসেবী শেখ সুলেমান!

UNESCO-র স্বীকৃতি আদায়ের লক্ষ্যে নবদ্বীপের রাস উৎসবকে কেন্দ্র করে একাধিক পরিকল্পনা

কোলন কোষে ব্যাকটেরিয়ার থাবা! মারণ রোগ ডেকে আনে এই অণুজীব

ঘরেই বানিয়ে ফেলুন রাজস্থানের জনপ্রিয় পাঁচমেশালি ডাল, গরম ভাতের সঙ্গে জমে যাবে

‘জেলে যাওয়া থেকে বাঁচার জন্য সব এক হয়েছে,’ মমতা-রাহুলদের তোপ শুভেন্দুর

আচমকাই বুকে ব্যথা, হাসপাতালে ভর্তি শরদ পাওয়ার

দীপাবলিতে ‘সবুজ বাজি’ পোড়ানো যাবে দিল্লিতে, তবে সময় বেঁধে দিল সুপ্রিম কোর্ট

পোশাক শ্রমিকদের আন্দোলনে অশান্ত বাংলাদেশ, গাজীপুর পোড়ানো হল পুলিশের তিন গাড়ি

ধর্মীয় নেতাকে ফাঁসাতে বাড়িতে মাদক রাখছে পুলিশ, গোপন ক্যামেরায় ফাঁস উর্দিধারীদের কীর্তি

হরমুজ প্রণালিতে ২০ নাবিকের মৃত্যুর জন্য ইরানকেই কাঠগড়ায় তুলল মার্কিন সেনা

‘থানায় কালীপুজো করে প্রায়শ্চিত্ত করতে হবে পুলিশকে’, নিদান উচ্চ শিক্ষামন্ত্রী জগন্নাথের

বুলগেরিয়ার ইতিহাসে প্রথম মহিলা প্রেসিডেন্ট হতে চলেছেন ইলিয়ানা ইয়োতোভা