নিয়ম মেনে শোভাবাজার রাজবাড়ির প্রতিমা বিসর্জন, মন খারাপ সকলের

Share:

নিজস্ব প্রতিনিধি : ৪দিন বাপের বাড়ি কাটিয়ে সন্তানদের নিয়ে কৈলাসে ফিরে গিয়েছেন উমা। রয়ে গিয়েছে একরাশ বিষাদ। আবহাওয়া দফতরের পূর্বাভাস মেনে দশমীর দুপুর ভেসেছে প্রবল বর্ষণে। এই বর্ষণকে মাথায় নিয়েই নিয়ম মেনে শোভাবাজার রাজবাড়িতে সম্পন্ন হল বিসর্জন। বাগবাজার সর্বজনীনেও নিয়ম মেনে সম্পন্ন হয়েছে ঘট বিসর্জন। দফায় দফায় বৃষ্টি হলেও সময় ও নিয়ম মেনে বিসর্জন হয়েছে।

শহরের ঐতিহ্যবাহী পুজোর মধ্যে রয়েছে বাগবাজার সর্বজনীন ও শোভাবাজার রাজবাড়ির পুজো। পুজোর কয়েকদিন ভক্তদের ঢল নামে । দশমীর দিনেও তাঁর পরিবর্তন নেই। এদিন সকলা থেকেই বাগবাজার সর্বজনীন ও শোভাবাজার রাজবাড়িতে দেখা গিয়েছে ভিড়। বহু মানুষ এখানে এসে মাকে বরণ করেছেন। খেলেছেন সিঁদুর। বৃহস্পতিবার প্রতিমাকে বরণের পরে মস্ত শোভাযাত্রা করে নিয়ে যাওয়া হয়। মাকে ঘাটে নিয়ে গিয়ে নিয়ম মেনে প্রবল বৃষ্টির মধ্যেই বিসর্জন হয়েছে। ছাতা মাথায়, রেনকোট পড়েই অনেকে হাজির হয়েছে বিসর্জন দেখতে। বাগবাজার সর্বজনীনে ঘট বিসর্জন হয়েছে। বাগবাজার সর্বজনিনে হাজির ছিলেন রাজ্যের মন্ত্রী শশী পাঁজা। তিনি বলেছেন, মা সকলকে ভাল রাখবেন। আশা করা হচ্ছে মানুষের কাছে আরও পৌঁছে যাওয়া যাবে।

নীলকন্ঠ পাখি উড়িয়ে বিসর্জনের নিয়ম শোভাবাজার রাজবাড়িতে। কিন্তু এখন নীলকন্ঠ পাখির দেখা তেমন মেনে না। তাই প্রতীকী নীলকন্ঠ পাখি বানিয়ে উড়িয়ে রীতি মেনেই হল মায়ের বিসর্জন। আরও এক বছরের জন্য অপেক্ষায় বাঙালি। বাগবাজার সর্বজনীনে ঘট বিসর্জন হয়ে গিয়েছে। সন্ধ্যেবেলা শোভা।যাত্রা সহকারে হবে প্রতিমা নিরঞ্জন। সেখানেই নির্দিষ্ট নিয়ম মেনেই হবে বিসর্জন।

ল্যান্ডফলের পর ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে অন্ধ্রপ্রদেশ-ওডিশায় ব্যাপক ঝড়বৃষ্টি শুরু

অন্ধ্রে আছড়ে পড়ল অতি প্রবল ঘূর্ণিঝড় ‘অর্ণব’, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কখন শুরু বৃষ্টি?

১ মিটার উঁচু থেকে পড়লেও ভাঙবে না, এসে গেল ১০,০০০ mAh battery-র Vivo Y600

পাকিস্তানে অপহৃত বালোচ রাজপুত্র, তুলে নিয়ে যাওয়া হল তিন সশস্ত্র নিরাপত্তারক্ষীকেও

হাড়ের মারাত্মক ক্ষয় রুখতে রোজ ঠিক কতটা ক্যালসিয়াম প্রয়োজন?

পোস্ট অফিসে অবিশ্বাস্য স্কিম, সামান্য বিনিয়োগে মাত্র কয়েক বছরেই মিলবে ৮ লক্ষ টাকা

প্রস্রাবে অতিরিক্ত ফেনা! কিডনি বিকলের ইঙ্গিত? কী বলছেন বিশেষজ্ঞরা?

ধনতেরাস, ভাইফোঁটা, অন্নকূট-লক্ষ্মী পুজোর সময় কখন?

কর্মক্ষেত্রে অতিরিক্ত কাজের চাপে বাড়ির জানলা থেকে লাফ দিয়ে আত্মহত্যা বিজ্ঞানীর

তিন বন্ধুকে দিয়ে স্ত্রীকে গণধর্ষণ করাল পাষণ্ড স্বামী, হাড়হিম ঘটনা হায়দরাবাদে

সৌদি আরবে রক্ষা মন্ত্রকের কার্যালয়ে ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র হামলা হুথিদের

‘এমন বন্ধু আর কে আছে’.. বিধানসভায় দেখা হতেই কোলাকুলি কুণাল-সন্দীপনের

অস্বাস্থ্যকর পরিবেশ, কৈখালির Haldiram’s বন্ধের নির্দেশ খাদ্য সুরক্ষা দফতরের

উত্তাল সমুদ্র, মন্দারমণিতে স্নান করতে নেমে তলিয়ে গিয়ে মৃত পর্যটক