লক্ষ্মীপুজোর দিনেই রীতি মেনে সম্পন্ন হল নৈহাটির বড়মার কাঠামো পুজো

Share:

নিজস্ব প্রতিনিধি: রীতি মেনে কোজাগরী লক্ষ্মীপুজোর দিনেই মহাসমারোহে অনুষ্ঠিত হল নৈহাটির ঐতিহ্যবাহী বড়মার ১০৩তম বর্ষের খুঁটিপুজো। আজ, রবিবার কাঠামো পুজোর প্রস্তুতি শুরুর আগেই বড়মার মন্দির প্রাঙ্গণে উপস্থিত হন রাজ্যের শ্রম ও পরিবহণ দফতরেরমন্ত্রী অর্জুন সিংহ। তাঁর সঙ্গে ছিলেন বারাকপুর সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি তাপস ঘোষ-সহ মন্দির কমিটির সদস্যরা।

বড়মার খুঁটিপুজোকে কেন্দ্র করে ভক্তদের মধ্যে ছিল উৎসাহ ও উদ্দীপনা। এদিন মন্দিরে উপস্থিত হয়ে ভিআইপি সংস্কৃতি নিয়ে স্পষ্ট বার্তা দেন মন্ত্রী অর্জুন সিংহ। তিনি বলেন, বড়মার মন্দিরে কোনও ভিআইপি কালচারের প্রয়োজন নেই। মায়ের কাছে কেউ ভিআইপি নন, সবাই সমান। প্রত্যেক ভক্ত যাতে সমানভাবে মায়ের কাছে পুজো দেওয়ার সুযোগ পান, সেই ব্যবস্থার উপরেই জোর দেন তিনি। বড়মার পুজোকে কেন্দ্র করে দেশজুড়ে ভক্তদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। সেই কথা মাথায় রেখে মন্দির চত্বরে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হচ্ছে বলেও জানান মন্ত্রী। এদিন খুঁটিপুজোর মধ্য দিয়ে তাই শুরু হল বড়মার ১০৩তম বর্ষের দেবীর সুবিশাল প্রতিমা তৈরীর কাজ।

আরও পডুন: পেঁচা নয় হাতির পিঠে বসেন দেবী, বাংলার কোন গ্রামে ‘গজলক্ষ্মীর’ পুজো হয় জানেন?

নৈহাটি অরবিন্দ রোডে নির্দিষ্ট স্থানেই এদিন পুজোর মধ্যে দিয়ে প্রতিমা তৈরীর কাঠামো স্থাপন করা হয়। কালীপুজোর আগে এই কাঠামোতেই তৈরি হবে বড়মার মাটির দীর্ঘাকৃতির মূর্তি। আজ বহু ভক্ত ভিড় জমান এই কাঠামো পুজো উপলক্ষ্যে। এবার বাড়তি নিরাপত্তার আয়োজন রাখা হবে মন্দির কমিটি ও প্রশাসনের তরফে এমনটাই জানানো হয়েছে। ভক্তদের দণ্ডী কাটা থেকে শুরু করে নৈহাটির ঘাটে স্নান সব বিষয়টি খতিয়ে দেখে নিরাপত্তা আরও আটোঁসাঁটো করা হতে পারে বলেই মনে করা হচ্ছে।

সুখের ঘুমেই কমছে আয়ু? অতিরিক্ত ঘুম ডেকে আনছে অকালমৃত্যুর ঝুঁকি

‘এসআইআরের সিদ্ধান্ত জ্ঞানেশের একার নয়’, সুপ্রিম কোর্টকে জানাল নির্বাচন কমিশন

পড়শির থেকে ৪ জিনিস ধার করেন? সংসারে কোন অমঙ্গল ডেকে আনছেন জানেন…

ধর্মীয় অবমাননার মিথ্যা অভিযোগে এবার বাংলাদেশে গ্রেফতার হিন্দু পুলিশ কর্মী

দুঃসংবাদ ৪ রাশির জাতকদের, বুধের অস্তের কারণে নেমে আসছে অর্থ সঙ্কট

রাহুর নক্ষত্রে সূর্যের গোচর, ধনতেরাস পর্যন্ত সুসময় ৫ রাশির জাতকদের

আট বছরের ছেলেকে শ্বাসরোধ করে খুনের পর নদীতে ছুড়ে ফেলল বাবা, কারণ শুনলে চমকে যাবেন

ডেঙ্গু নিয়ে আগামী তিন সপ্তাহ সাবধান থাকতে পরামর্শ স্বাস্থ্যমন্ত্রীর

সোশ্যাল মিডিয়ায় ২১ লক্ষের বেশি ফলোয়ার, গ্রামপ্রধান পদে লড়ে মাত্র ৩৩টি ভোট পেলেন নেটপ্রভাবী

ডিলিমিটেশন বাতিলের দাবিতে হাইকোর্টে মামলা দায়ের, কলকাতা পুরসভায় আদৌ ভোট হবে?

লাইসেন্সের বিনিময়ে স্কুলের কাছ থেকে ১০০ কোটি ঘুষ! গ্রেফতার প্রাক্তন শিক্ষামন্ত্রী

পুরভোট নিয়ে রণকৌশল সাজাতে বৃহস্পতিতে বৈঠকে বসছেন শুভেন্দু, উপস্থিত থাকবেন শমীক-সুকান্ত

চিংড়িঘাটা থেকে সেক্টর ফাইভ পর্যন্ত মেট্রো চালু ডিসেম্বরেই, সুখবর দিলেন রেলমন্ত্রী

আচমকা কেন গায়ে আগুন লাগিয়ে আত্মহত্যা করার হুঁশিয়ারি দিলেন কৌস্তভ বাগচি!