পেঁচা নয় হাতির পিঠে বসেন দেবী, বাংলার কোন গ্রামে ‘গজলক্ষ্মীর’ পুজো হয় জানেন?

Share:

নিজস্ব প্রতিনিধি:  লক্ষ্মীর বাহন পেঁচা, এই কথা কমবেশি সকলেরই জানা। প্রচলিত বিশ্বাস অনুযায়ী, পেঁচার পিঠে চড়েই মর্ত্যে আসেন ধন-সম্পদের দেবী। কিন্তু জানেন কি, এমন এক গ্রাম রয়েছে যেখানে পেঁচা নয়, বরং হাতির পিঠে অধিষ্ঠিত দেবী লক্ষ্মী। জঙ্গল মহল অঞ্চলের অন্তর্গত বাঁকুড়া জেলার গঙ্গাজলঘাটির   রামকানালী নামের গ্রামে ১০০  বছরেরও বেশি আগে এই গজলক্ষ্মী  পুজো শুরু হয়েছিল।  আর এই পুজোর নেপথ্যে রয়েছে বন্য হাতির হানা থেকে ফসল বাঁচানোর এক অদ্ভুত বিশ্বাস।

রামকানালী গ্রামে গজলক্ষ্মী পুজোর ইতিহাস বেশ প্রাচীন। কথিত আছে, একসময় এই অঞ্চলে বন্য হাতির উপদ্রবে অতিষ্ঠ হয়ে উঠেছিলেন গ্রামবাসীরা। হাতির দল জমিতে ঢুকে ফসল নষ্ট করে দিত। সেই সমস্যা থেকে মুক্তি পাওয়ার আশায়   এই বিশ্বাস থেকে গজলক্ষ্মীর আরাধনা শুরু  হয়েছিল যে, যদি দেবীকে হাতির পিঠে চড়িয়ে পুজো করা হয়, তবে হাতির পাল আর ক্ষেতে আক্রমণ করবে না। কোজাগরী লক্ষ্মী পুজোর সেই  প্রাচীন ঐতিহ্য এখনও চলে আসছে।  সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো, এই গ্রামে কখনোই দুর্গাপুজো হয় না। এখানকার সমস্ত আনন্দ ও উত্তেজনা আশ্বিনের শারদ উৎসবকে নয়, কোজাগরীর গজলক্ষ্মী পুজোকে ঘিরে। 

আরও পড়ুন: লক্ষ্মীপুজোর সকালে মেয়ের বাড়িতে যেতে গিয়ে অঘটন, বেপরোয়া লরির ধাক্কায় মৃত্যু মায়ের

গজলক্ষ্মী পুজোর অন্যতম আকর্ষণ দেবীর অভিনব প্রতিমা। এখানে দেবী লক্ষ্মীকে হাতির পিঠে অধিষ্ঠিত অবস্থায় দেখা যায়। প্রতিমার দু’পাশে থাকেন দুই সখী এবং একচালার প্রতিমার দুই পাশে থাকে দুটি ময়ূর। এই বিশেষ রূপই পুজোটিকে অন্য লক্ষ্মীপুজোর থেকে আলাদা করে তুলেছে। কোজাগরী পূর্ণিমা উপলক্ষে শুধু রামকানালী নয়, আশপাশের প্রায় ১৫ থেকে ২০টি গ্রামের মানুষও এই পুজো দেখতে ভিড় জমান। আত্মীয়স্বজনদের সমাগমে উৎসবের পরিবেশ তৈরি হয় গ্রামে। পুজোকে কেন্দ্র করে চলে বাউল গান-সহ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানও। দেবীর কাছে সকলের প্রার্থনা, মাঠে ফলুক সোনালি ধান, অক্ষত থাকুক কৃষকের পরিশ্রমে গড়ে ওঠা ফসল। আর সেই প্রার্থনাকে সঙ্গী করেই বছরের পর বছর ধরে চলে আসছে রামকানালীর গজলক্ষ্মী পুজো।  রামকানালীর মানুষ সারা বছর ধরে এই বিশেষ দিনটির জন্য অপেক্ষা করে। ছোট-বড় নির্বিশেষে সকলেই এই উৎসবের আনন্দে মেতে ওঠেন। 

ঘরে সুখ-সমৃদ্ধি ফেরাতে কার্তিক মাসে করুন প্রদীপ দান? জেনে নিন এর সঠিক নিয়ম

সৌদিতে শিরশ্ছেদ হওয়া বাংলাদেশি যুগলের চুমুর দৃশ্য ফেসবুকে আপলোড, জেলের ঘানি টানছে মুর্শিদাবাদের যুবক

SRFTI-তে অশান্তির ঘটনায় পড়ুয়াদের কাঠগড়ায় তুলে রিপোর্ট পেশ তদন্ত কমিটির

দক্ষিণ ভারতের পথে অর্ণব, বাংলায় ঘূর্ণিঝড়ের প্রভাবে মঙ্গল থেকেই ভারী বৃষ্টির পূর্বাভাস

‘বিয়ে না করলে আত্মহত্যা করব’, প্রেমিককে হুমকির কয়েক ঘণ্টার মধ্যেই রহস্যমৃত্যু তরুণীর 

মালদহে ভয়ানক পরিস্থিতি, গঙ্গার জল ঢুকতে পারে শহরে, ভাঙন দেখে আশঙ্কা মুখ্যসচিবের

মাটির প্রতিমা নয়, নিজের মেয়েকেই লক্ষ্মী রূপে পুজো কৃষ্ণগঞ্জের দম্পতির

ভুল ইঞ্জেকশন দেওয়ায় শিশু মৃত্যুর অভিযোগ, কলকাতা মেডিক্যাল কলেজে উত্তেজনা

মা তারার আবির্ভাব তিথিতে বিশেষ পুজো তারাপীঠে, ভোগেও রয়েছে অভিনবত্ব

লক্ষ-লক্ষ মানুষের বিক্ষোভে উত্তাল ফ্রান্স, মাঠে নামানো হল ৭০ হাজার পুলিশ

‘স্কুলে পাস-ফেল প্রথা চালু করতে হবে,’ নির্দেশ মুখ্যমন্ত্রীর

লক্ষ্মীপুজোর দিনেই রীতি মেনে সম্পন্ন হল নৈহাটির বড়মার কাঠামো পুজো

সঙ্ঘের মিছিল লক্ষ্য করে মসজিদ থেকে পাথর বৃষ্টি, উত্তেজনা জলগাঁও-তে

প্রতিপক্ষকে ‘দেখে নেওয়ার হুমকি’ দিয়ে ফের বিতর্কে জড়ালেন নেইমার