জামাইকে খুন করে ঝুলিয়ে দেওয়ার অভিযোগ শ্বশুর-শাশুড়ির বিরুদ্ধে, মর্মান্তিক ঘটনা কাঁচরাপাড়ায়

মর্মান্তিক ঘটনা! জামাইকে খুন করে ফাঁসিতে ঝুলিয়ে দিল শ্বশুর-শাশুড়ি। নিজের বাড়ি থেকেই উদ্ধার হল যুবকের ঝুলন্ত দেহ।

Share:

নিজস্ব প্রতিনিধি: মর্মান্তিক ঘটনা! জামাইকে খুন করে ফাঁসিতে ঝুলিয়ে দেওয়ার অভিযোগ উঠল শ্বশুর-শাশুড়ির বিরুদ্ধে। নিজের বাড়ি থেকেই উদ্ধার হল যুবকের ঝুলন্ত দেহ। ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে কাঁচরাপাড়া শরৎপল্লী এলাকায়। বুধবার (৫ জুন) সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে। মৃতদেহের নিচে রক্তের ছাপ পাওয়া গিয়েছে। তাতেই মৃতের পরিবার দাবি করেছেন যে, যুবককে খুন করে ফাঁসকাঠে ঝুলিয়ে দেওয়া হয়েছে। যুবকের শ্বশুরবাড়ির লোকজন কাণ্ডটি ঘটিয়েছেন। এ বিষয়ে ইতিমধ্যেই বীজপুর থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ তদন্ত শুরু করেছে। পুলিশ জানিয়েছেন, মৃতের নাম সুমিত মুখোপাধ্যায়। তাঁর সঙ্গে দেড় বছর আগে বিয়ে হয়েছিল স্নেহার।

স্থানীয় লোকজনের দাবি বিয়ের পরেই কাঁচরাপাড়া শরৎপল্লী এলাকায় বাড়ি ভাড়া নেন সুমিত সেখানেই। সেখানেই স্ত্রীকে নিয়ে থাকতে শুরু করেন সুমিত। কিন্তু মাঝে মধ্যেই যুবকের শ্বশুর- শাশুড়ি চলে আসতেন তাঁর মেয়ের কাছে। এরপর শ্বশুর-শাশুড়ি এবং স্ত্রীর দ্বারা নানাভাবে নিগৃহীত হতেন সুমিত। শারীরিকভাবে এবং মানসিকভাবে তাঁকে অত্যাচার করা হত। হয়তো চাপ সহ্য করতে না পেরেই আত্মহত্যার সিদ্ধান্ত নিয়েছেন সুমিত, আবার সুমিতের বাড়ির লোকজন দাবি করছেন যজ, সুমিতকে মেরে ফেলেছে তাঁর শ্বশুরবাড়ির লোকজন। স্ত্রীরও এর মধ্যে ভূমিকা রয়েছে। শ্বশুরবাড়ির অত্যাচারে অতিষ্ঠ হয়ে মানসিকভাবে ভেঙে পড়েছিলেন বলে অভিযোগ সুমিতের পরিবারের।

তবে এখনও সুমিতের শ্বশুর শাশুড়ি এবং স্ত্রীকে আটক করা হয়েছে কিনা জানা যায়নি। যে ঘরে সুমিত বৌকে নিয়ে থাকতেন সেই ঘরে সুমিতের রক্ত পড়ে থাকতে দেখা গিয়েছে। বিষয়টি এখন তদন্ত করছে পুলিশ। বর্তমানে পুরুষদের উপর অত্যাচারের মাত্রা বেড়ে গিয়েছে। আর তাঁদের মধ্যে বেশিরভাগই স্ত্রী এবং শ্বশুরবাড়ির দ্বারা নিপীড়িত। গত বছর বেঙ্গালুরুর অতুল সুভাষের মৃত্যুর ঘটনা দেশ জুড়ে কোপ ফেলেছিল। যেখানে প্রকৌশলী স্ত্রী এবং তাঁর শ্বশুরবাড়ির অত্যাচারে অতিষ্ঠ হয়ে লম্বা চিঠি এবং একটি ভিডিও করে আত্মহত্যা করেছিলেন। যেখান তিনি দাবি করে গিয়েছিলেন যে, ডিভোর্সের টর স্ত্রী অতিরিক্ত খোষপোষ চাওয়ায় অতিষ্ঠ। বাধ্য হয়েই মৃত্যুকে বরণ করে নিলেন তিনি। শুধু অতুল নয়, এরকম একাধিক ঘটনা ঘটেই চলেছে দেশজুড়ে।

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

ভিডিও কলে প্রেমিকের মৃত্যুর দৃশ্য দেখে আত্মঘাতী প্রেমিকা! অশোকনগরে চাঞ্চল্য

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৩

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

হাওড়া পুরসভার ডিলিমিটেশন নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের, পুরভোট বিশবাঁও জলে!

ম্যাট হেনরির দাপটে কুপোকাত ভারত, নিউজিল্যান্ডের কাছে আত্মসমর্পণ বিরাট-রোহিতদের

ডায়াবেটিস দূরে রাখতে আজই বদলে ফেলুন প্রতিদিনের খাদ্যতালিকা!

ফের ভারতে ফিরছে Paytm! প্রাথমিক অনুমোদন দিল RBI

বিরল অস্ত্রোপচারে আলাদা করা হল ৪০ দিন বয়সী যমজ খুদেদের