কলকাতায় পারা চড়ে ১৬ ডিগ্রি! বিদায় বার্তা শীতের

এদিন থেকেই পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদে হালকা বৃষ্টির শুরু হয়ে যেতে পারে। শুক্র আর শনিবার বৃষ্টির সঙ্গে ঝড় ও বজ্রপাতের আশঙ্কাও থাকছে। সেই সঙ্গে হতে পারে শিলাবৃষ্টিও। দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিন থেকেই উত্তরবঙ্গের একাধিক জেলাতেও বৃষ্টি শুরু হয়ে যেতে পারে।

Share:

নিজস্ব প্রতিনিধি: পারা চড়ার ইঙ্গিত আগেই মিলেছিল। সেই ইঙ্গিতের বাস্তবায়ন ঘটিয়ে মঙ্গল ভোরে খাস কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হল ১৬ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেশি। তবে শুধু কলকাতায় নয়, বাংলা জুড়েই পারা চড়ছে। একই সঙ্গে এদিন সকাল থেকেই কলকাতার বুকে আকাশের মুখ ভার। কলকাতায় এদিন কুয়াশার দাপট দেখা না গেলেও বেশ কিছু জেলায় কুয়াশা দেখা গিয়েছে। আবহাওয়াবিদরা জানিয়েছেন, যে হারে পশ্চিমী ঝঞ্ঝার হাত ধরে পারা চড়তে শুরু করে দিয়েছে তার জেরে চলতি সপ্তাহেই হয়তো রাতের বেলায় খাস কলকাতার বুকে ২০ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা উঠে যেতে পারে। সঙ্গে দোসর হিসাবে থাকবে বৃষ্টি। সরস্বতী পুজোর পর শীত ঘুরে দাঁড়ানোর সম্ভাবনা থাকলেও সেই দাপট আর তখন মিলবে না। বরঞ্চ বসন্তের আভাস বেশ ভালই মিলবে তখন।

আলিপুর আবহাওয়া দফতর থেকে এদিন জানানো হয়েছে, মঙ্গলবার বিকাল থেকেই রাজ্যের পশ্চিমের জেলাগুলিতে বৃষ্টি শুরু হয়ে যেতে পারে। বুধবার সকাল থেকে বৃষ্টি শুরু হবে গাঙ্গেয় বঙ্গে। তবে বৃষ্টি সব থেকে বেশি হবে শুক্রবার দিন। শনিবার সরস্বতী পুজোর দিনও থাকছে বৃষ্টির সম্ভাবনা। তবে সেই বৃষ্টির আগে কুয়াশা দাপট দেখাতে পারে দুই মেদিনীপুর ও দুই ২৪ পরগনার মতো সাগর ঘেঁষে থাকা জেলাগুলিতে। এদিন থেকেই পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদে হালকা বৃষ্টির শুরু হয়ে যেতে পারে। শুক্র আর শনিবার বৃষ্টির সঙ্গে ঝড় ও বজ্রপাতের আশঙ্কাও থাকছে। সেই সঙ্গে হতে পারে শিলাবৃষ্টিও। দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিন থেকেই উত্তরবঙ্গের একাধিক জেলাতেও বৃষ্টি শুরু হয়ে যেতে পারে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি-তে হতে পারে বৃষ্টিপাত।

অভিষেক-বৈভবের তাণ্ডবে নিউজিল্যান্ডকে দুরমুশ করে সিরিজ কব্জা ভারতের

দশমীতে পুজো উদ্যোক্তাদের মারামারিতে জখম, ৫ দিন পর হাসপাতালে মৃত্যু বিজেপি কর্মীর

অভিষেক ও বৈভবের তাণ্ডবে পাওয়ার প্লে-তে বিশ্বরেকর্ড ভারতের

‘ছেলের চরম শাস্তি চেয়েছিলাম, এনকাউন্টার নয়,’ দাবি গাইঘাটা কাণ্ডে অভিযুক্তের মায়ের

ব্যাট হাতে তাণ্ডব অভিষেকের, ৩৫ বলে শতরান করে ছুঁলেন রোহিত শর্মাকে

নাবালিকাকে ধর্ষণ করে ভিডিও রেকর্ড, পরে ব্ল্যাকমেলের অভিযোগ তরুণের বিরুদ্ধে

দুপুরেই আঁধারে ডুবল ঢাকা-চট্টগ্রাম, আদালত-সচিবালয়-বাংলাদেশ ব্যাঙ্কের কাজকর্ম স্তব্ধ

নিঠারি কাণ্ডের ছায়া সুদূর উগান্ডায়, ৩৮ জনকে খুনের পর নর মাংস ভক্ষণ

মিচেলের চওড়া ব্যাটে ভর করে শ্রেয়সদের ১৯৯ রানের লক্ষ্য দিল নিউজিল্যান্ড

সুপ্রিম স্বস্তি জ্ঞানেশের, এসআইআর সংক্রান্ত মামলার শুনানি আপতত স্থগিত

‘আমার কোল যেমন শূন্য করেছে, ওদেরও এটাই চেয়েছিলাম’, এনকাউন্টার নিয়ে যা বললেন নির্যাতিতার মা

প্লেয়ার কেনা-বেচার আগে ধোনির সঙ্গে দেখা করলেন CSK-র কোচ জাহির খান

‘ধর্ষকদের সঙ্গে এটাই করা উচিত’, গাইঘাটায় এনকাউন্টার কাণ্ডে বিস্ফোরক মন্ত্রী তাপস রায়

‘রাম কোনও মুসলিমকে খুন করেনি’ পোস্টের প্রেক্ষিতে ক্ষমা চাইল নির্বাচন কমিশন