অভিষেক-বৈভবের তাণ্ডবে নিউজিল্যান্ডকে দুরমুশ করে সিরিজ কব্জা ভারতের

Share:

নিজস্ব প্রতিনিধি, ওয়েলিংটন: ব্যাট হাতে তাণ্ডব চালালেন অভিষেক শর্মা ও বৈভব সূর্যবংশী। আর দুই মূর্তির বিধ্বংসী ব্যাটিংয়ের দৌলতে মঙ্গলবার (২৭ অক্টোবর) ওয়েলিংটনে তৃতীয় টি টোয়েন্টি ম্যাচে নিউজিল্যান্ডকে ছয় উইকেটে হারিয়ে দিল টিম ইন্ডিয়া। দুই ম্যাচ বাকি থাকতেই সিরিজ পকেটে পুরে নিলেন শ্রেয়স আইয়াররা। এদিন প্রথমে ব্যাট করে ৩ উইকেটের বিনিময়ে ১৯৮ রান তুলেছিল নিউজিল্যান্ড। অভিষেকের দুরন্ত ১১৩ ও বৈভবের ৪৫ রানের দৌলতে ৪০ বল বাকি থাকতেই জয় হাসিল করে ভারত।

এদিন টস জিতে প্রথমে নিউজিল্যান্ডকে ব্যাট করতে পাঠান ভারত অধিনায়ক শ্রেয়স আইয়ার। ফ্লিন অ্যালেন, ড্যারিল মিচেল এবং বেভন জ্যাকবসের চওড়া ব্যাটে বড় করে নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৯৮ রান তোলে স্বাগতিকরা। ৫২ বলে ৮৯ রানে অপরাজিত থাকেন মিচেল। ১৯৯ রানের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে শুরু থেকেই রণংদেহী মূর্তি ধারণ করেন অভিষেক শর্মা ও বৈভব সূর্যবংশী। তবে বৈভবের চেয়েও বেশি আগ্রাসী ছিলেন অভিষেক। ১৪ বলেই ভারতের দুই ওপেনার ৫৩ রানের পার্টনারশিপ গড়ে টি টোয়েন্টির মাইলফলক স্পর্শ করেন। জেকব ড্যাফি-অ্যাডাম মিলনে-কাইল জেমিসন সহ কোনও কিউই বোলারকেই রেয়াত করেননি। মাত্র ১৫ বলেই চারটি চার ও ছয়টি বিশাল ছক্কার সাহায্যে টি টোয়েন্টিতে নিজের ১৫তম অর্ধশতরান তুলে নেন অভিষেক।

অর্ধশতরানের পরেও তাণ্ডব থামেনি ভারতের তরুণ ব্যাটারের। বৈভব সূর্যবংশীকে নিয়ে প্রথম পাওয়ার প্লে-তে ১১৮ রান তুলে টি টোয়েন্টিতে নয়া রেকর্ড গড়েন তিনি। অষ্টম ওভারে ম্যাথু ফিসারের প্রথম বলেই সাজঘরে ফেরেন বৈভব সূর্যবংশী। ১৮ বলে ৪৫ রান করার পথে বৈভবের ব্যাট থেকে এসেছে চারটি চার এবং চারটি ছক্কা। বৈভব ফিরে যাওয়ার পরেই কিছুটা খোলসে গুটিয়ে যান অভিষেক। শেষ পর্যন্ত ১০ ওভারে কাইল জেমিসনের বলে বাউন্ডারি হাঁকিয়ে শতরান তুলে নেন অভিষেক। শতরান পূর্ণের পর জেমিসনের বলে পর পর ছক্কা ও চার হাঁকান। বড় শট খেলতে গিয়ে শেষ বলে আউট হয়ে যান। শেষ ৩৮ বলে ১১৩ রানের বিধ্বংসী ইনিংস খেলার পথে অভিষেকের ব্যাট থেকে এসেছে ৯টি চার এবং ১১টি ছক্কা।

অভিষেক যখন সাজঘরে ফিরে গিয়েছিলেন তখনই জয়ের দোরগোড়ায় দাঁড়িয়েছিল টিম ইন্ডিয়া। ১০ ওভার শেষে রান ছিল দুই উইকেটে ১৭৮। অর্থা‍ৎ ৬০ বলে দরকার ছিল মাত্র ২১ রানের। অভিষেক ফেরার পর রান ওঠার গতি শ্লথ হয়ে যায়। চার নম্বরে নামা ভারত অধিনায়ক শ্রেয়স আইয়ার তেমন কিছু করতে পারেননি। ১৩তম ওভারে মিচেল স্যান্টনারের বলে গ্লেন ফিলিপসের তালুবন্দি হয়ে ড্রেসিংরুমে ফেরেন। ৯ বলে মাত্র পাঁচ রান করেন টিম ইন্ডিয়ার অধিনায়ক। দুই বল বাদে কাইল জেমিসনের শিকার হয়ে সাজঘরে ফেরেন সঞ্জু স্যামসন। তিনি দুটি চারের সাহায্যে ১২ বলে ১৮ রান করেন। ছয় নম্বরে ব্যাট করতে নেমে প্রথম বলেই চার হাঁকিয়ে দলকে জয় এনে দেন নমন ধীর।

200Mp ক্যামেরার সেরা ফোল্ডেবল! বাজারে এল Vivo X Fold 6

৭০০০mAh ব্যাটারি, ১০৮MP ক্যামেরা! চমকে দেওয়া দামে নতুন ফোন আনল Motorola

চুরির পর কিশমিস-খেজুর দিয়ে হুইস্কি পান, চোরের কাণ্ডে চক্ষু চড়ক গাছ পুলিশের

দুঃসংবাদ ভারতীয় শিবিরে, এক দিনের দল থেকে ছিটকে গেলেন প্রসিদ্ধ কৃষ্ণ

শৃঙ্খলাভঙ্গের জন্য তিরস্কৃত হ্যারিস রউফ, নিষিদ্ধ হওয়ার মুখে পাক ক্রিকেটার

নিয়ন্ত্রণ হারিয়ে নয়ানজুলিতে উল্টে গেল যাত্রীবোঝাই বাস, আরামবাগে দুর্ঘটনায় আহত বহু

নিজের খাবার বৌদ্ধ ভিক্ষুর হাতে তুলে দিলেন ভিখারি, চোখে জল এনে দেওয়া ভিডিয়ো ভাইরাল

৪৮ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে ঢুকবে ২ হাজার করে টাকা! মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত

‘৬, ৭ ও ৮ নম্বর ফর্মে পরিবর্তন করতে পারে না কমিশন’, জ্ঞানেশদের এক্তিয়ার বাঁধল সুপ্রিম কোর্ট

দিওয়ালি উপহার মোদি সরকারের, কেন্দ্রীয় কর্মচারীদের ডিএ বাড়ল ৩ শতাংশ

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের

ক্ষেপে ড্রোনে লাথি কষালেন সঞ্চালক, ছিটকে গিয়ে লাগল তরুণী মডেলের ঠোঁটে, রক্তারক্তি কাণ্ড

ঈশানকে পিছনে ফেলে ICC-এর ক্রমতালিকায় শীর্ষ স্থান দখল করলেন অভিষেক