রাজ্যের ২০ জায়গায় হানা আয়কর দফতরের, কী কারণে তল্লাশি?

Share:

নিজস্ব প্রতিনিধি : কলকাতা সহ রাজ্যের ২০ জায়গায় হানা দিয়েছে আয়কর দফতর। নির্বাচনের আগে ফের সক্রিয় হয়ে উঠেছে তাঁরা। ইডির পরে সক্রিয় হয়েছে আয়কর দফতর। সোমবার সকাল সকাল কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে আয়কর আধিকারিকরা পৌঁছে গিয়েছেন বিভিন্ন জায়গায়। বিড়লা মন্দিরের পাশে একটি অফিস, ইকোস্পেসের একটি অফিসেও তল্লাশি চালিয়েছেন আয়কর বিভাগের আধিকারিকরা।

 জানা গিয়েছে, সোমবার সকালে কলকাতার প্রায় ৮ জায়গা সহ রাজ্যের ২০ জায়গায় তল্লাশি চালাচ্ছে আয়কর দফতর। সুধীর সাতনালিওয়ালা নামে একটি জৈব সারের কম্পানির মালিকের বাড়িতে হানা দিয়েছে তাঁরা৷ ৩৫ চেতলা সেন্ট্রাল রোডে অফিসে তল্লাশি চালানোর পর ১০ নম্বর সন্তোষ রোডের বাড়িতে এখনও তল্লাশি চালাচ্ছে ইনকাম ট্যাক্সের আধিকারিকরা৷ মূলত আয়কর ফাঁকি দেওয়ার একটি পুরনো মামলায় তল্লাশি চালানো হচ্ছে। এদিন সাত সকালে কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে আয়কর হানা শহরের বিভিন্ন প্রান্তে। রাজ্যের কুড়িটি জায়গায় তল্লাশি চালানো হচ্ছে। নিউ টাউনের  ৩ অভিজাত আবাসনের টাওয়ার ৩-এর ৯ তলায় রাজেন্দ্র মাথুরের ফ্ল্যাটে তল্লাশি চালাচ্ছে তাঁরা। নিউটাউনের ইকো স্পেস ও পার্কস্ট্রিটের একটি অফিসেও তল্লাশি চলছে। আর্থিক অনিয়মের তদন্তে আয়কর দফতরের অ্যাকশন।

এদিন সকাল থেকে কেন্দ্রাীয় বাহিনীকে সঙ্গে নিয়ে রাজ্যের বিভিন্ন প্রান্তরে ছড়িয়ে পড়েছে আয়কর দফতরের আধিকারিকরা দুর্নীতির তদন্তে অনিয়ম কী রয়েছে তা খুঁজে বের করতেই তৎপর তাঁরা। সকাল থেকে শুরু করে  বেশ কিছুক্ষণ সময় পেড়িয়ে গেলেও তল্লাশি অভিযান জারি রয়েছে। এখনও কী কী মিলেছে সেই সম্পর্কে কিছু জানা যায়নি। বারাসতের দক্ষিণপাড়া রোড শীতলতলা মন্দির সংলগ্ন এলাকাতেও হানা দিয়েছে আয়কর দফতর।স্থানীয় সূত্রে জানা গেছে, বর্তমানে বাড়িতে, চার ভাই সহ তার পরিবার থাকে। যদিও এক ভাই বর্তমানে লেক টাউনে থাকে। জমি কেনা বেচা সহ প্রমোটিংনের সঙ্গে যুক্ত। সেই সূত্র ধরেই আয়কর হানা নাকি অন্য কোনও কারণ তা এখনো স্পষ্ট নয়।

মমতার দেশবিরোধী মন্তব্য, এবার লালবাজারে অভিযোগ দায়ের হিন্দু মহাসভার

তারেক রহমানের ‘লাল টেলিফোনের’ তার চুরি, পাকড়াও দুই সাগরেদ

ফিরহাদের দুয়ারে এবার সিআইডি, সই জাল কাণ্ডের তদন্তে জেরা

স্বস্তির বৃষ্টিতে মুহুর্মুহু বাজ পড়ে তিন জেলায় প্রাণ হারালেন সাত জন

রাজ্যসভার ১১ আসনের প্রার্থীর নাম ঘোষণা বিজেপির, কারা টিকিট পেলেন?

ঋতব্রত বন্দ্যোপাধ্যায় কেন বিরোধী দলনেতা? ব্যাখ্যা দিলেন বিধানসভার অধ্যক্ষ

কটাক্ষের শিকার, ইনস্টা লাইভ চলাকালীন বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা নেটপ্রভাবীর

‘রেজিনগর থেকে উপনির্বাচনে লড়ুন’, নিঃসঙ্গ মমতাকে প্রস্তাব হুমায়ুন কবীরের

রাহুলের ‘গদ্দারি’তে ক্ষুব্ধ স্ট্যালিন, ‘ইন্ডিয়া’ জোটের বৈঠক বয়কটের সিদ্ধান্ত ডিএমকে’র

অবসরপ্রাপ্ত কর্মীদের বকেয়া মহার্ঘ ত্রাণ দেওয়ার কাজ শুরু রাজ্য সরকারের

১৬ দিনে শুনানি শেষ, সাত বছরের রামিসার ধর্ষণ-হত্যার মামলার রায় রবিবার

ঋতব্রতদের শিবিরে ভাঙন! মমতাকেই দলনেত্রী মানছেন বিদ্রোহী বিধায়কদের একাংশ

২৪ ঘণ্টায় বিএসএফ-এর দশটি পুশব্যাক রুখে দেওয়ার দাবি বিজিবি’র

‘এবার থেকে ভয়মুক্ত পরিবেশে কাজ করবেন’, প্রযোজকদের আশ্বাস পাপিয়া অধিকারীর