বাংলাদেশ সীমান্ত বন্ধ করল কেন্দ্র, দ্বিতীয় দফার ভোটে বাড়ল নজরদারি

Share:

নিজস্ব প্রতিনিধি:‌ রাত পোহালেই দ্বিতীয় দফার বিধানসভা নির্বাচন। আর তার আগে নজরদারি আরও বাড়াল সীমান্তরক্ষী বাহিনী (‌বিএসএফ)‌। আজ, মঙ্গলবার রাত ১২টা থেকে বুধবার রাত ১২টা পর্যন্ত ভারত–বাংলাদেশ সীমান্তের পেট্রাপোল বন্দরে বাণিজ্যে ও যাত্রী পারাপার সম্পূর্ণ বন্ধ থাকছে। এমনকী বন্ধ থাকবে দু’‌দেশের মধ্যে পণ্য আমদানি–রফতানিও। উত্তর ২৪ পরগনার জেলাশাসক শিল্পা গৌরীসরিয়া বিএসএফকে ভোটগ্রহণের সময় চূড়ান্ত সতর্ক থাকতে নির্দেশ দিয়েছেন। সীমান্ত দিয়ে মানুষ ও যানবাহন চলাচল দুটোই বন্ধ করল কেন্দ্র। ভোটগ্রহণ শেষ না হওয়া পর্যন্ত এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে। এই নিষেধাজ্ঞাটি দক্ষিণ এশিয়ার বৃহত্তম স্থলবন্দর পেট্রাপোলের ক্ষেত্রেও প্রযোজ্য।

এদিকে বুধবার সকাল ৭টা থেকে উত্তর ২৪ পরগনা–সহ রাজ্যের ৬টি জেলায় দ্বিতীয় দফার ভোটগ্রহণ হবে। প্রথম দফার ভোটগ্রহণ অত্যন্ত শান্তিপূর্ণ হয়েছে। কোনও অপ্রীতিকর ঘটনা ঘটেনি। দ্বিতীয় দফাতেও নির্বাচন কমিশন অবাধ ও শান্তিপূর্ণ ভোটগ্রহণ করার বিষয়ে চূড়ান্ত প্রস্তুতি নিয়েছে। তার মধ্যে ভারত–বাংলাদেশ সীমান্তে বিশেষ নজরদারি বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে এই নির্দেশে চিকিৎসা সংক্রান্ত জরুরি অবস্থা, ভোটাধিকার প্রয়োগে আসা ভোটার এবং পচনশীল পণ্য পরিবহণের ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে। জেলার ৩৩টি বিধানসভা কেন্দ্রে ২৯ এপ্রিল ভোটগ্রহণ হবে। পেট্রাপোলের এক অফিসারের দাবি, এই নির্দেশিকার উদ্দেশ্য আন্তঃসীমান্ত চলাচল বন্ধ করা। যা নির্বাচনী প্রক্রিয়াকে প্রভাবিত করতে না পারে। নির্বাচনের সময় এই পথে চোরাচালান এবং অবৈধ চলাচল ঠেকাতেই এই বিধিনিষেধ আরোপ করা হয়েছে।

অন্যদিকে বুধবার ১৪২টি আসনে ভোট রয়েছে। তার আগে উত্তর ২৪ পরগনা জেলায় প্রায় ২৩০ কিলোমিটার বাংলাদেশ সীমান্ত রয়েছে। তার মধ্যে কিছু জায়গায় কাঁটাতার নেই। অতীতেও ভোটের দিন বাংলাদেশি দুষ্কৃতীরা চোরাপথে ভারতের মধ্যে ঢুকে গোলমাল করে আবার ফিরে যাওয়ার নজির রয়েছে। এবার যাতে বাংলাদেশি দুষ্কৃতীরা ভারতে ঢুকে কোনও অশান্তি করতে না পারে, তার জন্য কঠোর পদক্ষেপ করা হয়েছে। পশ্চিমবঙ্গের সঙ্গে বাংলাদেশের ২,২০০ কিলোমিটার দীর্ঘ আন্তর্জাতিক সীমান্ত রয়েছে। যার মধ্যে একটা বড় অংশ আছে উত্তর ২৪ পরগনা জেলায়। এটিকে বাণিজ্যের জন্য একটি গুরুত্বপূর্ণ করিডরে পরিণত করা হয়েছে। পেট্রাপোল ভারত–বাংলাদেশ বাণিজ্যের একটি গুরুত্বপূর্ণ অংশ। এই রুটে রোজ প্রায় ৭০০ থেকে হাজার ট্রাক পোশাক, সুতির সুতা, খাদ্যদ্রব্য, প্লাস্টিক এবং ইঞ্জিনিয়ারিং সামগ্রীর আমদানি–রপ্তানি হয়।

এছাড়া কেন্দ্রীয় বাহিনী বাংলায় এসেছে বিপুল পরিমাণে। প্রথম দফার থেকে দ্বিতীয় দফায় কেন্দ্রীয় বাহিনী বাড়িয়ে দিয়েছে নির্বাচন কমিশন। যাতে দ্বিতীয় দফার ভোট একইরকম শান্তিপূর্ণ হয়। বনগাঁর পেট্রাপোল ও বসিরহাটের ঘোজাডাঙা সীমান্ত পুরোপুরি সিল করে দেওয়া হচ্ছে। পেট্রাপোল বর্ডার ক্লিয়ারিং এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কার্তিক চক্রবর্তী বলেন, ‘‌২৬ এপ্রিল থেকে সীমান্তে নজরদারি বাড়ানোর জন্য জেলাশাসক নির্দেশ দিয়েছেন। ২৯ তারিখ ভোটের দিন বর্ডার পুরোপুরি সিল করে দেওয়া হচ্ছে। মঙ্গলবার রাত ১২টার পর থেকে দু’‌দেশের মধ্যে পণ্য আমদানি রফতানি পুরোপুরি বন্ধ থাকবে। বিশেষ ক্ষেত্রে ভারতীয় নাগরিক ভোট দেওয়ার জন্য দেশে প্রবেশ করতে পারবেন।’‌

তোলাবাজি মামলায় বাড়ল চাপ, সব্যসাচী দত্তকে ঘিরে ECIR দায়ের ইডি-র

ফের বেআইনি মাটি কাটার অভিযোগ নবদ্বীপে, আটক জেসিবি মেশিন ও তিনটি ট্রাক্টর

গ্রুপ পর্বের সব ম্যাচ জিতেও বিশ্বকাপ জয়ের ইতিহাস নেই আর্জেন্টিনার, এবার হবে শাপমুক্তি?

‘কে মমতা? আমার মুখ দেখেই ভোট দিয়েছে জনতা,’ দাবি রচনার

রুটি বানানোর পর তাওয়া উল্টো রাখছেন? অজান্তেই ডেকে আনছেন চরম অর্থকষ্ট!

পেছন থেকে ধাক্কা, তারপর ‘সরি দিদি’, মহিলাদের হেনস্থার অভিযোগে গ্রেফতার ইউটিউবার

‘সাধারণ মানুষের চলার অধিকার আছে’, কলকাতার হকার উচ্ছেদ নিয়ে বড় বার্তা দিলেন দিলীপ ঘোষ

হোটেলের মতো ফুলকো লুচি বানাতে চান? জেনে নিন ঘরোয়া উপায়ে সহজ কৌশল

উত্তরবঙ্গে বড় দুর্যোগের আশঙ্কা! বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস দক্ষিণে

করাচিতে আধা সামরিক বাহিনীর ঘাঁটিতে সন্ত্রাসী হামলা, নিহত ৪, খতম ছয় জঙ্গিও

বিয়েতে ১০০’র বেশি অতিথি হলে জনপ্রতি ১ হাজার টাকা করের প্রস্তাব বাংলাদেশ সংসদে

পুণের লোহাগড় দুর্গে খুনের পুনর্নির্মাণ, ঘটনাস্থলে নিয়ে যাওয়া হল অভিযুক্ত সিয়া ও চেতনকে

আমেরিকার হামলার পাল্টা জবাব দিল ইরান, মাশুল গুনছে কুয়েত-বাহারাইন

ডিজেল নিয়ে আর হয়রানি নয়, বড় সিদ্ধান্ত মুখ্যমন্ত্রীর