৯ এমএম পিস্তল দেখতে গিয়েই বিপত্তি, জেরায় জানাল জখম যুবক

Share:

নিজস্ব প্রতিনিধি : পুলিশের জিজ্ঞাসাবাদে ভেঙে পড়েছে কসবা গুলিকাণ্ডে জখম যুবক অভিজিৎ নাইয়া। বন্ধুর কাছে ৯ এমএম পিস্তল দেখতে গিয়েই বিপত্তি। আচমকাই গুলি বেরিয়ে হাতে লেগে যায় বলে পুলিশের কাছে জানিয়েছে ওই যুবক। এই ঘটনায় অভিজিৎ সর্দার নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

জানা গিয়েছে, কসবা গুলিকাণ্ডে জখম যুবক চিকিৎসাধীন রুবি জেনারেল হাসপাতালে। সেখানেই তাঁকে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। জিজ্ঞাসাবাদে প্রথমে ওই যুবক পুলিশকে জানায় ২ দুষ্কৃতী হেলমেট পরে এসে গুলি চালিয়েছে। কিন্তু টানা জিজ্ঞাসাবাদে ভেঙে পড়ে সে। তখন পুলিশের কাছে জানায়, বন্ধুর কাছে ৯ এমএম পিস্তল দেখে সেটি দেখতে গিয়েছিল। দেখার সময় অসাবধানতাবশত গুলি বেরিয়ে যায়। সেই গুলি বা হাতে লাগে। এরপরেই অভিজিৎ সর্দার নামে এক যুবককে আটক করা হয়েছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটনার আসল কারণ জানতে আটক যুবককেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। কোথা থেকে এই ৯ এমএম পিস্তল নিয়ে এসেছে, সবটাই জানার চেষ্টা করা হচ্ছে। বুধবার রাতের পর বৃহস্পতিবার সকালেও এলাকা বেশ থমথমে রয়েছে। ব্যারিকেড দিয়ে এলাকা ঘিরে রাখা হয়েছে।

আরও পড়ুন : শহরে ফের শুটআউট, কসবায় যুবকের বাঁ হাতের তালুতে গুলি

জানা গিয়েছে, বুধবার রাত ১১টা নাগাদ কসবার প্রান্তিক পল্লিতে অভিজিৎ নাইয়া (১৮) নামে এক যুবককে লক্ষ্য করে গুলি চলে।  আহত অবস্থায় বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে আহত যুবককে। ঘটনার খবর পেয়েছে আনন্দপুর থানা ও কসবা থানা। পুলিশ সূত্রে খবর, গুলিবিদ্ধ তরুণ এলাকার একটি দোকানে কাজ করে। ওই তরুণের বাঁ হাতের তালুতে গুলি লেগেছে। ঘটনাস্থল থেকে মদের বোতল ও খাবারের প্যাকেট, থালা মিলেছে। গুলি চলার সময় কয়েকজন উপস্থিত ছিল বলে অনুমান পুলিশের। তল্লাশিতে কার্তুজের খোল উদ্ধার হয়েছে ঘটনাস্থল থেকে।

পরীমণির সঙ্গে শারীরিক সম্পর্কে জড়িয়ে চাকরি হারালেন পুলিশ আধিকারিক

‘পুশ ব্যাক’ সমস্যা মেটাতে ঢাকা-দিল্লি আলোচনায় বসুক, পরামর্শ রাষ্ট্রপুঞ্জ মহাসচিবের

ইরান-আমেরিকা সমঝোতা বৈঠকে যোগ দিতে সুই‍ৎজারল্যান্ডে যাচ্ছেন না শাহবাজ শরিফ

বাবা-মা চিকিৎসক, কিন্তু কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়েই ভবিষ্যত গড়বে জয়েন্টে প্রথম শাশ্বত

২১ জুন ভোর ৪ টে থেকেই চলবে মেট্রো, কোন কোন লাইনে মিলবে পরিষেবা?

কর্নাটকে বিধান পরিষদ নির্বাচনে কংগ্রেসের জয়-জয়কার, বিজেপির ঝুলিতে মাত্র ২ আসন

‘ডিম’ হামলার হাত থেকে বাঁচতে পুলিশের গাড়িতে আশ্রয় নিলেন অরূপ ‘ছবি’ বিশ্বাস

ঝাড়খণ্ডে রাজ্যসভা নির্বাচনে ক্রস ভোটিং, জিতে গেলেন বিজেপি সমর্থিত নির্দল প্রার্থী

গণধর্ষণের পরে মহিলার যৌনাঙ্গে গুঁজে দেওয়া হল গুলি-পাথরের টুকরো, বিহারের বেগুসরাইয়ের ঘটনা

ধেয়ে আসছে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি, কোন-কোন জেলায় জারি হাই অ্যালার্ট?

‘রবিতে যোগ দিবসের অনুষ্ঠানের জন্য সমস্যা হবে না নিট পরীক্ষার্থীদের’, আশ্বাস শুভেন্দুর

ফের অগ্নিগর্ভ মণিপুর, গোষ্ঠীসংঘর্ষে চলল গুলি, জখম তিন কুকি যুবক

ঢাকায় সাতদিন ঠায় বসে, দীনেশ ত্রিবেদীকে পরিচয়পত্র পেশের সময় দিচ্ছেন না বাংলাদেশের রাষ্ট্রপতি

‘স্ত্রী নেই, আমিও থাকছি না’, উন্নাওয়ে সহধর্মিণীর আত্মহত্যার খবর পেয়ে কলকাতায় আত্মঘাতী সেনা অফিসার