ট্রেন থেকে নদীতে মরণ ঝাঁপ, কাঁসাই থেকে উদ্ধার যাদবপুরের পড়ুয়ার দেহ

Share:

নিজস্ব প্রতিনিধি: ট্রেন থেকে নদীতে মরণ ঝাঁপ, তারপরেই মৃত্যুর কোলে। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরে। মেদিনীপুরের কংসাবতী নদী থেকে উদ্ধার হয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ার দেহ। মৃতের নাম সোহম পাত্র। বছর কুড়ি বয়সের এই পড়ুয়া তৃতীয় বর্ষের কলা বিভাগের ছাত্র ছিলেন। তাঁর বাড়ি বাঁকুড়ায়। মায়ের সঙ্গে ট্রেনে করে ফিরছিলেন সোহম। আচমকা ট্রেন থেকেই নদীতে ঝাঁপ দেন তিনি। কাঁসাই হল্টের কাছে উদ্ধার হয় সোহমের দেহ। মানসিক অবসাদ থেকেই ওই পড়ুয়া আত্মহত্যা করেছেন বলে মনে করা হচ্ছে।

পুলিশ সূত্রে খবর, মঙ্গলবার মায়ের সঙ্গে হাওড়া-আদ্রা এক্সপ্রেস ধরে  বাঁকুড়ার বাড়ি ফিরছিলেন সোহম। ট্রেন মেদিনীপুর স্টেশনে ঢোকার আগে কাসাই হল্টের কাছে গতিবেগ কিছুটা কমে আসে। সেই সময় শৌচালয়ে গিয়েছিলেন সোহমের মা। শৌচালয় থেকে বেরিয়ে তিনি দেখেন ছেলে সিটে নেি। সহযাত্রীদের জিজ্ঞাসা করলে তাঁরা বলেন যে সোহমকে দরজার কাছে যেতে দেখেছেন। এরপর থেকে সোহমের আর কোনও খোঁজ মেলেনি। বুধবার সকালে মেদিনীপুরের কাঁসাই নদী থেকে উদ্ধার হয় সোহমের দেহ। সোহম কোনওভাবে ট্রেন থেকে পড়ে গিয়েছিলেন নাকি তিনি আত্মহত্যা করেছিলেন সেই বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ। যদিও এখনও পর্যন্ত কোনও অভিযোগ দায়ের করা হয়নি।

মেদিনীপুর স্টেশনে ট্রেন ঢুকতেই সোহমের মা নেমে গোটা বিষয়টি টিকিট পরীক্ষককে জানান। রেল পুলিশকেও জানানো হয় বিষয়টি পুলিশের সন্দেহ হয় যে সোহম ট্রেনের দরজায় দাঁড়িয়ে থেকে হয়তো টাল সামলাতে না পেরে নদীতে পড়ে যেতে পারেন। তারা তাই রাতেই নদীতে দেহ উদ্ধারে তৎপর হন।  বুধবার সকালে কাঁসাই হল্ট এলাকায় ঠিক নিচে সোহমের দেহ ভেসে ওঠে।। খবর পেয়ে ঘটনাস্থলে আসে গুরগুরিপাল থানা এবং খড়গপুর টাউন থানার অধীনে সাদাতপুর ফাঁড়ির পুলিশ। বুধবার সকালে ১১:১৫ মিনিট নাগাদ উদ্ধার হয় সোহমের দেহ। এই ঘটনার আকস্মিকতায় হতবাক মৃত ছাত্রের পরিবার। 

জানা গিয়েছে, বাঁকুড়ার ১৫ নম্বর ওয়ার্ডে বাড়ি সোহমের। পুলিশ জানিয়েছে দেহ উদ্ধারের পর তা ময়নাতনদের জন্য পাঠানো হবে। পরিবারের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনও অভিযোগ দায়ের করা হয়নি। তবে একটি অস্বাভাবিক মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। সোহমের এমন আকস্মিক মৃত্যুতে ভেঙে পড়েছেন তাঁর মা বাবা। সোহম বিশ্ববিদ্যালয়ও সকলের খুব প্রিয় ছিলেন। কোন রকম র‍্যাগিংয়ের শিকার হননি। তাহলে ছেলে কেমন কেন এমন সিদ্ধান্ত নিল তাই বুঝতে পারছেন না বাবা-মা। তবে তাদেরও ধারণা, কোনও কারণে মানসিকভাবে অবসাদগ্রস্থ হয়েছিল সোহম। তার ফলেই আত্মহননের সিদ্ধান্ত। 

অতি সঙ্কটজনক অবস্থায় হাসপাতালে ভর্তি মোজতবা খামেনি

জমি দুর্নীতি মামলায় শনিতেই হাজিরা দিতে হবে সুমিতকে! সমন সিআইডির

শুভেন্দুর আপ্যায়ণে মুগ্ধ ফিরহাদ, তুলনা টানলেন বিধানচন্দ্র রায়ের সঙ্গে

‘সুপ্রিম কোর্ট কী চাইছে সবার উপর গুলি চলুক’, মহুয়ার পাশে দাঁড়িয়ে প্রশ্ন অভিজিত দীপকের

‘আমার যেমন বেণী..’, ৯ ফুট চুল নিয়ে গিনেস বুকে ঠাঁই উত্তরাখণ্ডের তরুণীর

বর্ষায় নিয়মিত পেঁপে খাচ্ছেন? হজমের সমস্যায় সাহায্য করতে পারে এই ফল

গোড়ালির তীব্র যন্ত্রণায় কষ্ট পাচ্ছেন? জেনে নিন ব্যথা উপশমের সহজ উপায়

ফ্রিজ থেকে ঘড়ঘড় শব্দ? বিগড়োনোর আগেই সেরে ফেলুন এই কাজগুলো

রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশনে আত্মহত্যার চেষ্টা, ব্যাহত পরিষেবা

‘জাতীয়তাবাদ, দেশপ্রেম জাগাতেই তিরঙ্গা যাত্রা,’ হাজরার সভায় বললেন মুখ্যমন্ত্রী

২০২৫-এর নিয়ম মেনেই নিয়োগ হবে, হাইকোর্টে জানাল স্কুল সার্ভিস কমিশন

মুম্বইয়ে রাস্তা আটকে জন্মদিন পালন, এয়ারগান থেকে গুলি, শ্রীঘরে ঠাঁই ১০ মূর্তির

সাকিবের জন্য বাংলাদেশ জাতীয় দলের দরজা বন্ধ, জানিয়ে দিলেন তারেকের ক্রীড়ামন্ত্রী

ফের ধরাশায়ী হার মোহনবাগানের, কাস্টমসের পরে ভবানীপুরের কাছেও হারল সবুজ-মেরুন ব্রিগেড