বিধায়ক পদ থেকে ইস্তফা দিলেন জগদীশ চন্দ্র বাসুনিয়া বর্মা, ভোট হবে বাকি ৬ কেন্দ্রে, শুরু জল্পনা

সোমবার রাজ্য বিধানসভা ভবনে এসে অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের কাছে বিধায়ক পদ থেকে নিজের ইস্তফা পত্র জমা দেন জগদীশ।

Share:

নিজস্ব প্রতিনিধি: একুশের ভোটে কোচবিহার জেলার(Coachbehar District) সিতাই বিধানসভা(Sitai Assembly) কেন্দ্র থেকে তৃণমূলের(TMC MLA) প্রতীকে জয়ী হন জগদীশ চন্দ্র বসুনিয়া বর্মা(Jagdish Chandra Basunia Burma)। অসম ও রাজবংশী দুই ধারার পারিবারিক যোগসূত্র থাকা সেই জগদীশকেই এবার লোকসভা নির্বাচনে কোচবিহার লোকসভা কেন্দ্র থেকে দলের প্রার্থী করে তৃণমূল। ভোটের রেজাল্ট বলছে প্রাক্তন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তথা বিজেপি সাংসদ নিশীথ প্রমাণিককে হারিয়ে জগদীশ হয়ে উঠেছেন Giant Killer। নিয়মানুসারে সাংসদ ও বিধায়ক দুটি পদ একসঙ্গে রাখা যায় না। ৬ মাসের মধ্যে যে কোনও একটি পদ থেকে ইস্তফা দিতে হয়। সেই নিয়ম মেনে এদিন অর্থাৎ সোমবার রাজ্য বিধানসভা ভবনে এসে অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের কাছে বিধায়ক পদ থেকে নিজের ইস্তফা পত্র জমা দেন জগদীশ। তবে ঘটনা যে, জগদীশ ছাড়া এখনও রাজ্যের ৫ বিধায়ককে ইস্তফা দিতে হবে তাঁদের বিধায়ক পদ থেকে। কেননা তাঁরা প্রত্যেকেই এখন সাংসদ। এই ৫জন হলেন মাদারিহাটের বিজেপি বিধায়ক মনোজ টিগ্গা, নৈহাটির বিধায়ক পার্থ ভৌমিক, হাড়োয়ার বিধায়ক হাজি নুরুল ইসলাম, মেদিনীপুরের বিধায়ক জুন মালিয়া এবং তালডাংরার বিধায়ক অরূপ চক্রবর্তী।

নিয়মানুসারে কোনও বিধানসভা কেন্দ্রের আসন ফাঁকা হলে নির্বাচন কমিশন সেখানে ৬ মাসের মধ্যে নির্বাচন ক্রাতে বাধ্য, যদি না সেই আসন ঘিরে কোনও আইনি বা নির্বাচনী জটিলতা না থাকে। এদিন কমিশন কলকাতার মানিকতলা, উত্তর দিনাজপুরের রায়গঞ্জ, নদিয়ার রানাঘাট দক্ষিণ ও উত্তর ২৪ পরগনা জেলার বাগদা বিধান্মসভা কেন্দ্রের উপনির্বাচনের কথা ঘোষণা করেছে। এই ৪টি কেন্দ্রে ভোট হবে আগামী ১০ জুলাই। ফলাফল ঘোষণা করা হবে ১৩ জুলাই। কিন্তু রাজ্যের বাকি ৬টি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন কবে হবে তা এখনও অজানা। কেননা সেই ৬ কেন্দ্রের বিধায়কেরা ইস্তফা পত্র না দিলে সেই আসন ফাঁকা বলে চিহ্নিত হবে। এদিন জগদীশচন্দ্র বসুনিয়া সিতাই বিধানসভা কেন্দ্রের বিধায়ক পদ থেকে ইস্তফা দেওয়ায় সেই আসনটি ফাঁকা হয়ে গেল। কিন্তু বাকি ৫টি আসনের বিধায়কেরা ইস্তফা না দিলে সেখানে উপনির্বাচন হবে না। তবে মনে করা হচ্ছে, চলতি মাসেই ওই ৫ আসনের ৫ বিধায়ক তাঁদের ইস্তফা পত্র জমা দেবেন এবং জুলাই মাসেই শেষ দিকে ওই ৬ বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হতে পারে।  

১৫ লাখ ঘুষ নিতে গিয়ে সিবিআইয়ের হাতে পাকড়াও আয়কর ইন্সপেক্টর

বাড়িতেই বানিয়ে ফেলুন গুজরাতের জনপ্রিয় ‘রাজা-রানি পরোটা’, রইল রেসিপি

দীপাবলিতে বাড়ি সাজাতে খরচ হবে না হাজার-হাজার টাকা, এই কৌশলেই হবে বাজিমাত

স্পেনে উচ্চগতির দুই ট্রেনের সংঘর্ষে মৃত বেড়ে ৬৮, তিন দিনের রাষ্ট্রীয় শোক

‘করবা চৌথ’-এ লক্ষ্মী-নারায়ণ রাজযোগ, ৪ রাশির জাতকদের সুপ্ত ইচ্ছা পূর্ণ হবে

এলাহাবাদ হাইকোর্টে তুলকালাম কাণ্ড, বিচারপতির এজলাসে ভাঙচুর চালালেন আইনজীবীরা

শনির সাড়ে সাতি থেকে মুক্ত হচ্ছন কুম্ভ রাশির জাতকরা, কবে থেকে সুদিন শুরু?

জুতোর মালা গলায় পরে গ্রামছাড়া হতে হয়েছিল, শালীকে তালাক দিলেন নেট প্রভাবী

দুঃসংবাদ ভারতীয় শিবিরে, এক দিনের দল থেকে ছিটকে গেলেন প্রসিদ্ধ কৃষ্ণ

৪৮ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে ঢুকবে ২ হাজার করে টাকা! মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত

‘৬, ৭ ও ৮ নম্বর ফর্মে পরিবর্তন করতে পারে না কমিশন’, জ্ঞানেশদের এক্তিয়ার বাঁধল সুপ্রিম কোর্ট

চুরির পর কিশমিস-খেজুর দিয়ে হুইস্কি পান, চোরের কাণ্ডে চক্ষু চড়ক গাছ পুলিশের

শৃঙ্খলাভঙ্গের জন্য তিরস্কৃত হ্যারিস রউফ, নিষিদ্ধ হওয়ার মুখে পাক ক্রিকেটার

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের