দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

নাবালিকাকে ভয় দেখিয়ে ধর্ষণ, মালদহের বাসিন্দার ২০ বছরের কারাদণ্ডের নির্দেশ

নিজস্ব প্রতিনধি,জলপাইগুড়ি: নাম পরিচয় গোপন করে চলছিল দেদার প্রেম। হত কথাবার্তাও। এক নাবালিকাকে প্রেমের জালে ফাঁসানোর মতলব এঁটেছিল তারই এক প্রতিবেশি ব্যক্তি। পরিচয় গোপন রাখতে ওই ব্যক্তি সন্তর্পণের চালিয়ে যাচ্ছিল এই কাজ। পরে ওই ব্যক্তিকে নাবালিকা চিনে ফেলায় ঘটে বিপত্তি। সম্পর্ক রাখতে না চাওয়ার কারণে নাবালিকাকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করে ওই ব্যক্তি। নাবালিকাকে ধর্ষণের ঘটনায় অভিযুক্তকে গ্রেফতার করা হয়। সেই মামলাতেই জলপাইগুড়ি বিশেষ আদালত ধৃতকে দোষী সাব্যস্ত করে ২০ বছরের কারাদণ্ডের সাজা শোনাল।

জানা গিয়েছে অভিযুক্তের নাম ইয়াসিন শেখ। তিনি মালদহের বাসিন্দা। যে কিশোরীর সঙ্গে সম্পর্ক ছিল সে তারই প্রতিবেশি। নাবালিকার বাবা মা কাজের সূত্রে ভিন রাজ্যে থাকায় সে থাকত তার দিদার সঙ্গে। কিশোরীর সঙ্গে ইয়াসিন সম্পর্ক তৈরি করেছিল মোবাইল ফোনে মিসড কলের মাধ্যমে। এই ব্যক্তিকে নাবালিকা আগে থেকেই চিনত প্রতিবেশি হওয়ার কারণে। এমনকি কাকা বলেও ডাকৎ সে। অভিযোগ উঠেছে ইয়াসিন শেখ তার নাম পরিচয় গোপন রেখে নাবালিকার সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। জানা গিয়েছেন একদিন নাবালিকাকে স্থানীয় একটি আমবাগানে ডাকে ইয়াসিন। তখনই নাবালিকা বুঝতে পারে সবটা। তখন থেকেই সম্পর্ক রাখতে অস্বীকার করে সে। সম্পর্ক না রাখতে চাওয়ায় নাবালিকাকে ভয় দেখানো, ব্ল্যাকমেল করা শুরু হয় বলে অভিযোগ। এমনকি যোগাযোগ না রাখলে তার বাবা-মাকে খুনের হুমকি পর্যন্ত দেওয়া হয়।

জানা গিয়েছে ইয়াসিন চলতি বছরের শুরুতে মালদহ থেকে নাবালিকাকে শিলিগুড়ি নিয়ে গিয়েছিল। সেখানেই তাকে ধর্ষণ করা হয়। এক স্বেচ্ছাসেবী সংস্থা ঘটনার কথা জানতে পেরে থানায় অভিযোগ দায়ের করে। অভিযোগের ভিত্তিতে পুলিশ ইয়াসিন শেখকে গ্রেফতার করে। এই মামালা শুরু হয় জলপাইগুড়ি বিশেষ পকসো আদালতে। আটমাসের মাথায় আটজনের সাক্ষ্য ও প্রমাণের ভিত্তিতে ইয়াসিন শেখকে ২০ বছর সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে বলেই জানান আদালতের সহকারী সরকারি আইনজীবী দেবাশিস দত্ত। তাছাড়াও ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা না দিতে পারলে আরও দু’মাস কারাদণ্ডের কথাও জানিয়েছে জলপাইগুড়ি বিশেষ পকসো আদালত। পাশাপাশি বিচারক ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিস অথরিটিকে আদালত নির্দেশ দিয়েছে নাবালিকার পরিবারকে পাঁচলক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার।

Published by:

Share Link:

More Releted News:

কটি জেলায়, কত আসনে ভোট? প্রার্থী কারা, দেখে নিন এক ঝলকে

ধর্ষণের মামলায় গ্রেফতার ভাইপো, বিস্ফোরক দাবি হুমায়ুনের

‘গণতন্ত্রের শ্রেষ্ঠ উৎসবকে সেনার শাসনে পরিণত করেছে বিজেপি,’ কড়া প্রতিক্রিয়া অভিষেকের

‘বিজেপি বাংলার ভাষা, সংস্কৃতি, ইতিহাস জানে না,’ সোশ্যাল মিডিয়ায় তোপ রাহুলের

নিশাচর কমিশন! ভোটের আগে গভীর রাতে পর্যবেক্ষকদের সঙ্গে জরুরি বৈঠকে CEO মনোজ

বৃহস্পতি-শুক্রতে শহরে আসতে গেলে হাতে রাখুন অতিরিক্ত সময়, জানাচ্ছে কলকাতা পুলিশ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ