মাধ্যমিক পরীক্ষার আগে তারস্বরে মাইক বাজিয়ে কীর্তন! বন্ধ করতে গিয়ে আক্রান্ত পুলিশ

Share:

নিজস্ব প্রতিনিধিঃ  মাধ্যমিক পরীক্ষার আগে  এলাকায় তারস্বরে মাইক বাজিয়ে  দেদার চলছে     কীর্তন । আর তা বন্ধ করতে গিয়ে ফের আক্রান্ত হল পুলিশ ।  ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ির গড়ালবাড়ি এলাকায় ।  জানা গিয়েছে, শনিবার রাতে তারস্বরে মাইক বাজিয়ে চলছিল  কীর্তন। খবর পেয়ে সেই কীর্তনস্থলে পুলিশ আসতেই শুরু হয় বচসা । এরপর  পুলিশের গাড়ির ওপর চলে হামলা । 

কীর্তন কমিটির সদস্যদের চালানো এই হামলায়   জখম হয়েছেন কর্তব্যরত এক পুলিশ  কর্মী। উদ্ধার করে তাঁকে ভর্তি করা হয়েছে হাসপাতালে । সেইসঙ্গে মামলা রুজু করা হয়েছে কীর্তন কমিটির বিরুদ্ধে। এই প্রসঙ্গে জলপাইগুড়ির কোতোয়ালি থানার আইসি জানিয়েছেন, ‘মাধ্যমিক পরীক্ষার জন্য ৭২ ঘণ্টা আগে জেলায়  মাইক বন্ধের নির্দেশ দেওয়া হয়েছিল । এই নিষেধাজ্ঞা অমান্য করে গড়ালবাড়িতে তারস্বরে মাইক বাজানো হচ্ছিল। আর পুলিশ তা বন্ধ করতে গেলেই চলে হামলা ।’ ইতিমধ্যেই মাইকটিকে বাজেয়াপ্ত করা হয়েছে । 

উল্লেখ্য, জলপাইগুড়ির মত পান্ডুয়া থানার এলাকাতেও ঘটে একই ঘটনা । সেখানেও মাধ্যমিক পরীক্ষার আগে তারস্বরে মাইক বাজানো হচ্ছিল, তার সেটা বন্ধ করতে এসে ইটের ঘায়ে মাথা ফাটে  এক পুলিশ আধিকারিকের। পর পর একই ঘটনা ঘটায় আবারও রাজ্যে পুলিশের নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন । 

দিনে খরচ মাত্র ৯ টাকা! Jio-র ৩ বছরের রিচার্জ প্ল্যানে মিলবে একাধিক সুবিধা

কালীপুজোর সন্ধ্যায় বেলেঘাটায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন

দীপাবলির লক্ষ্মীপুজোর শুভক্ষণ পেরিয়ে গিয়েছে? এখনও রয়েছে শেষ সুযোগ, কোন সময়ে করবেন পুজো?

দুপুরে মেনুতে পাতে রাখুন মেথি শাক দিয়ে মুগ ডাল! স্বাদে-গন্ধে মন ভরবে, রইল রেসিপি

ছেলের গবেষণার সুযোগ আইআইটিতে, খুশিতে দুঃস্থদের পাত পেড়ে খাওয়ালেন মা

কালীপুজোয় বারাসত-মধ্যমগ্রামে যান চলাচল নিয়ন্ত্রণ, চার ঘণ্টা মণ্ডপে প্রবেশে নিষেধাজ্ঞা জারি

গির্জার আদলে কালীপুজোর মণ্ডপ! রাজনৈতিক মহলে জোর বিতর্ক

হামজার সেঞ্চুরিতে কুপোকাত ভারত, ছোটদের এশিয়া কাপে ৩ উইকেটে জিতল পাকিস্তান

হীরের টিপ থেকে ১১০ কেজি সোনা-রুপোর গয়না! ১০৩ বছরে আরও জাঁকজমক নৈহাটির বড়মা

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩

দীপাবলিতে ভক্তদের উপহার দিলেন ভিকি ক্যাটরিনা, প্রকাশ্যে আনলেন ছেলে বিহানকে