রাত করে বাড়ি ফেরায় বকুনি, মাকে খুনের চেষ্টার পরেও গায়ে আগুন মেয়ের

Share:

নিজস্ব প্রতিনিধি : সপ্তমীর রাতে দেরি করে বাড়ি ফেরা নিয়ে মায়ের সঙ্গে ঝামেলা হওয়ায় মাকে কুপিয়ে খুনের চেষ্টা মেয়ের। এরপর গায়ে আগুন ঢেলে আত্মঘাতী মেয়ে। ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ির ওল্ড পুলিস লাইন এলাকায়। রক্তাক্ত অবস্থায় মা রীনা রায়কে জলপাইগুড়ি মেডিক্যাল কলেজের সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করান পরিবারের লোকজন। এরই মধ্যে ভোর রাতে ঘরেই গায়ে আগুন দিয়ে আত্মহত্যা করে মেয়ে। হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হয় মেয়ের।

প্রতিবেশী ও পুলিশ সূত্রে খবর, ঠাকুর দেখতে যাবে বলে বাড়ি থেকে বেরিয়েছিল মেয়ে তুহিনা রায়।কিন্তু রাত বারোটার পর বাড়ি ফেরে। এই নিয়ে তুমুল অশান্তি হয় মা-মেয়ের মধ্যে।রেগে গিয়ে মেয়েকে থাপ্পড়ও মারেন মা রীনা রায়। এতে চরম রেগে যান তুহিনা। রাগের মাথায় বটি দিয়ে মায়ের মাথায় আঘাত করেন মেয়ে। রক্তাক্ত অবস্থায় মা রীনা রায়কে উদ্ধার করে পরিবারের লোকজন। সঙ্গে সঙ্গে গুরুতরো অবস্থায় হাসপাতালে ভর্তি করানো হয়। এদিকে এইদিন ভোর রাতের মধ্যেই নিজের আগুন লাগিয়ে আত্মঘাতী হন মেয়ে। তড়িঘড়ি তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে পথেই মৃত্যু হয় মেয়ে তুহিনার।

এই ঘটনাকে কেন্দ্র করে প্রবল শোরগোল শুরু হয়েছে জলপাইগুড়ির ওল্ড পুলিশ লাইনে। ইতিমধ্যেই দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। পুজোর মাঝে এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায়।

শিক্ষার মানে কড়া নজর! রাজ্যে ২০৫টি বিএড কলেজে আপাতত বন্ধ ভর্তি প্রক্রিয়া

‘তোলাবাজির অভিযোগ জানালেই ১৫ মিনিটে গ্রেফতার,’ শিল্পপতিদের আশ্বাস মুখ্যমন্ত্রীর

আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানালেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

গাড়ির দরজা খুলতে মিলল যুবকের মৃতদেহ, কসবায় চাঞ্চল্য

নিলামের আগে ৬ কোটিতে ইংল্যান্ডের অলরাউন্ডারকে হায়দরাবাদ থেকে কিনল চেন্নাই

৫০০ টাকার ব্যক্তিগত বন্ডে জামিন পেয়েও বিতর্কে জড়ালেন পরীমণি

‘আপনার মেয়েকে খুন করেছি’, শাশুড়িকে ফোনে জানাল গুণধর জামাই

সৌভাগ্য ফেরাতে ধনতেরাসে কেনাকাটার তালিকায় রাখুন এই ৯ জিনিস!

বেকারদের অ্যাকাউন্টে তিন হাজার টাকা কবে থেকে ঢুকবে? দিনক্ষণ জানালেন মুখ্যমন্ত্রী

দিল্লিতে ফের হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বহুতল, নিহত কমপক্ষে ২, আহত একাধিক

যুদ্ধবাজ ট্রাম্প ভোটে ধাক্কা খেতেই লক্ষ্মীবারে চাঙ্গা ভারতের শেয়ার বাজার

নবদ্বীপে গঙ্গায় স্নান করতে নেমে তলিয়ে গেল দুই যুবক

ফের রক্তাক্ত PoK, সাধারণ নাগরিকদের বাড়িতে পাক সেনার ড্রোন হামলায় মৃত ৩ , আহত ১৮

সুপ্রিম কোর্টে জোর ধাক্কা মমতাপন্থী বিধায়ক শোভনদেবের, হাইকোর্টে ফিরল মামলা