আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

জামুরিয়াতে গাড়ির ভেতর রেশন ডিলারের গুলিবিদ্ধ দেহ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, আসানসোল : গাড়ির ভেতর থেকে রক্তাক্ত দেহ উদ্ধার। গুলি করে খুন করা হয়েছে। ঘটনাস্থল থেকে গুলির খোল উদ্ধার করে জামুরিয়া থানার পুলিশ। আসানসোলের(Asansoal) চাঁদা মোড় কাছে দু’নম্বর জাতীয় সড়কের পাশেই শনিবার দুপুরে প্রকাশ্য দিবালোকে দাঁড়িয়ে থাকা গাড়ি থেকে রক্তাক্ত দেহ উদ্ধার করে পুলিশ।

পুলিশ সূত্রে খবর দুর্গাপুর(Durgapur) থেকে আসানসোলের দিকে আসা একটি টাটা স্করপিও গাড়ির সামনের সিটে বসা এক ব্যক্তিকে উদ্ধার করা হয় রক্তাক্ত অবস্থায়।আসানসোল জেলা হাসপাতালে(Asansoal District Hospital) চিকিৎসার জন্য পাঠালে জেলা হাসপাতালে তার মৃত্যু হয়। কি কারনে দিনে দুপুরে গাড়ির ভেতরে গুলি কর খুন করা হলো ওই ব্যক্তিকে। তা খতিয়ে দেখছে জামুরিয়া থানার (Jamuria P.S.)পুলিশ।

প্রসঙ্গত, দিন কয়েক আগে এক ট্রাকচালকের রক্তাক্ত দেহ উদ্ধার করে পুলিশ। ফের ঘটলো একই ঘটনা।মৃত ব্যক্তির নাম রাজেন্দ্র সাউ।৩৩ নম্বর ওয়ার্ড বিজেপি কনভেনর ছিলেন তিনি। পেশায় রেশন ডিলার। এইখানে পেছনে ব্যক্তিগত কোন শত্রুতা নাকি রাজনৈতিক কারণ আছে তা জানতে পুলিশ তদন্ত শুরু করেছে। বিজেপি স্থানীয় বিধায়ক অগ্নিমিত্রা পল্ এই খুনের ঘটনায় সিবিআই তদন্তের দাবি জানিয়েছেন।

Published by:

Share Link:

More Releted News:

মন্দিরবাজারের বিজেপি প্রার্থীর নির্বাচনী এজেন্ট সহ তিনজন ২১ লক্ষ টাকা সহ গ্রেফতার

প্রচারের মাঝে আচমকাই বেঁকে বসল গরুর পাল, তারপর যা ঘটল…

নন্দীগ্রামে তৃণমূল পোলিং এজেন্টকে বেধড়ক মারধরের অভিযোগ বিজেপির বিরুদ্ধে, হাসপাতালে চিকিৎসাধীন

‘ভাঙড় জয় শুধু সময়ের অপেক্ষা’‌, নওশাদের ভাগ্যরেখা সামনে আনলেন অভিষেক

‘তৃণমূলের কর্মীর গায়ে হাত পড়লে শরীরে জামা-কাপড় থাকবে না’, শাহকে হুঁশিয়ারি কল্যাণের

‘‌মোদিজির প্রধান কাজ দেশ বিক্রি’‌, শ্রীরামপুরের সভা থেকে তোপ রাহুল গান্ধির

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ