জঙ্গলমহলের সাঁকরাইলে রাতভর দাপিয়ে বেড়াল হাতির দল

Share:

নিজস্ব প্রতিনিধি, ঝাড়গ্রাম: চলছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। এদিকে ফের হাতির তাণ্ডবে লণ্ডভণ্ড বিঘার পর বিঘা চাষের জমি ও সবজির ফসল। গতকাল রাত্রে ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লকের (Sakrial Block)বালিভাষা এলাকায় ১৫ থেকে ২০ টি হাতির দল(Elephant) তাণ্ডব চালায় এলাকায়। নষ্ট করে চাষের জমি। ক্ষতিগ্রস্ত ফসল, মাথায় হাত চাষীদের। অভিযোগ হাতি এলাকায় ঢোকার পরেও এলাকায় দেখা পাওয়া যায়নি বনদপ্তরের । মেলে না ক্ষতিপূরণ ও ।

বুধবার সকাল বেলা সংবাদ মাধ্যম খবর করতে এলে বনদপ্তরেরর আধিকারিকরা তড়িঘড়ি পৌঁছোয় এলাকায়। ঘুরে দেখেন ক্ষতিগ্রস্ত জমিগুলি। গ্রামবাসীদের অভিযোগ বনদপ্তরের পক্ষ থেকে সাহায্য পাওয়া যায় না। সংবাদ মাধ্যমের ক্যামেরার সামনে ক্ষতিগ্রস্ত দের ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাস দিয়েছেন বন বিভাগের বিট অফিসার ।

এদিকে, বুধবার উচ্চমাধ্যমিক চলাকালীন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয় হাওড়ার এক বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলের ২ ছাত্রী। তাদের যোগেশচন্দ্র গার্লস স্কুলে সিট পড়েছিল। তাদের হাওড়া জেলা হাসপাতালে ভর্তি করা হয়। বেশ কিছুক্ষণ পর তাদের অবস্থা স্থিতিশীল হয়। শিক্ষা দপ্তর সূত্রে জানা গিয়েছে, পরীক্ষার জন্য ওই ২ ছাত্রীকে অতিরিক্ত ৪০ মিনিট সময় দেওয়া হয়। পরে তারা পরীক্ষা দিয়েছে।

বুধের উদয়ে আর্থিক উন্নতির যোগ! ৫ রাশির বদলাবে ভাগ্য

উৎসবের মরশুমে সুখবর, চিকিৎসক-নার্স নিয়ে ৫০ হাজারের বেশি নিয়োগ, ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

আপনি কি খুব ধীরে হাঁটেন? হাঁটচলার গতিতে লুকিয়ে এই রোগের লক্ষণ

২১ ধরনের ক্যানসারের ঝুঁকি বাড়াচ্ছে ডায়াবেটিস, জানাল নতুন সমীক্ষা

আগামী ৭৫ দিন সুসময়! বৃহস্পতির আশীর্বাদে ভাগ্য ফিরছে ৫ রাশির

কারেন্ট অ্যাফেয়ার্স-২০২৬

ভাইফোঁটায় জোড়া বিপর্যয়, অসমের পর উত্তরপ্রদেশের কানপুরে লাইনচ্যুত যাত্রীবাহী ট্রেন

উৎসবের মরশুমে দেশজুড়ে দুধের দাম বৃদ্ধি করল Amul

ভাইফোঁটায় রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওতে জঙ্গি হামলায় গুরুতর আহত বাংলার জওয়ান

কাশ্মীরের কুলগাঁও-তে জঙ্গি হামলা, গুলিবিদ্ধ তিন জওয়ান

আশঙ্কাজনক অবস্থা ইমরান খানের? গোপনে চিকিৎসার পর ফেরানো হল জেলে

ভাইফোঁটাতে শেষ ইলিশ ধরার মরশুম, আর পাতে পড়বে না রুপোলি শস্য

ক্ষমতা যেতেই ‘দিদি বদল,’ মমতা নয় অরূপ-মদনদের ফোঁটা দিলেন চন্দ্রিমা

জীবনের নতুন ইনিংস শুরু, দীর্ঘদিনের প্রেমিকার সঙ্গে বাগদান সারলেন অর্শদীপ সিং