নিম্নচাপের বৃষ্টির ফলে রাস্তার উপর ভেঙে পড়ল বিশাল গাছ, ছিঁড়ে গেল বিদ্যুতের তার

Share:

নিজস্ব প্রতিনিধি,ঝাড়গ্ৰাম ও বীরভূম: নিম্নচাপের বৃষ্টির ফলে রাস্তার উপর ভেঙ্গে পড়লো বিশাল গাছ, ছিঁড়ে গেলো বিদ্যুতের তার।শনিবার ভোর থেকে ঝাড়গ্ৰাম জেলা জুড়ে শুরু হয়েছে অঝোরে বৃষ্টি। বৃষ্টির জন্য জেলার সাঁকরাইলে রাস্তার উপর ভেঙ্গে গেল আস্ত একটি গাছ। গাছ ভেঙ্গে পড়ায় দীর্ঘক্ষণ যোগাযোগ বিচ্ছিন্ন ব্লকের রোহিনী ও কুলটিকরি বাজারের।উল্লেখ্য, আবহাওয়া দপ্তরের পূর্বাভাস ছিল শনিবার এবং রবিবার মাঝারি থেকে ভারী বৃষ্টি হবে জেলায়। বাংলাদেশ উপকূলে অবস্থিত একটি নিম্নচাপের প্রভাবে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ভারি বৃষ্টি হবে। শনিবার ভোর রাত থেকে ঝাড়গ্ৰাম জেলার বেশিরভাগ জায়গায় অতি ভারী বৃষ্টির ফলে সাঁকরাইল ব্লকের(Sakrial Block) সোনাকুলি গ্রামে রাস্তার উপর ভেঙ্গে পড়ে আস্ত গাছ।

যার ফলে এলাকায় ব্যাহত হয় যানবাহন চলাচল। এই রাস্তা ব্যাহত হওয়ার ফলে গুরুত্বপূর্ণ এলাকা রোহিনী, কুলটিকরী বেশ কিছুক্ষণ যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে থেকে গাছ কেটে সরানোর ব্যবস্থা করেন সাঁকরাইল পঞ্চায়েত সমিতির কৃষি দপ্তরের কর্মাধ্যক্ষ মথুর মাহাত। পাশাপাশি এলাকায় বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে বলে খবর। অন্যদিকে,গতকাল থেকেই আবহাওয়ার পরিবর্তন হয়েছে বীরভূম জেলাতে(Birbhum District) আর রাতভর বৃষ্টির জেরে জলমগ্ন একাধিক ভাষা ব্রিজ থেকে শুরু করে গ্রামের পথ দিয়ে বয়ে যাওয়া যে নদী সেই নদীর জল ইতি মধ্যেই ব্রিজের উপর উঠে গিয়ে সমস্যায় ফেলেছে।

যাতায়াতে জীবনের ঝুঁকি নিয়ে পারাপার করতে হচ্ছে সবজি বিক্রেতা থেকে গ্রামের মানুষদের। সকাল থেকেই জলমগ্ন হয়ে পড়েছে একাধিক শহরের রাস্তা। পাশাপাশি গ্রামের যে সকল নদীর ব্রিজ সাগর ব্রিজ গুলি রয়েছে সেগুলি ব্রিজের উপরে জল উঠে যাওয়ায় সমস্যায় ফেলেছে। সিউড়ি(Seuri) লোবাগান এলাকার ভাষা ব্রিজে জল উঠে যাওয়ায় সমস্যা হচ্ছে গ্রামবাসীদের যাতায়াতের।

এগরোল-চাওমিনের দাম ১০ টাকা! সস্তায় মুখরোচক ফাস্টফুড খাওয়াচ্ছেন ছায়াদেবী

মাত্র ৫ টাকাতেই চিকেন-ভাত! পেট ভরে খেল শান্তিপুরবাসী

‘কাজের সূত্রে ভিন রাজ্যে গেলেও জব কার্ড বাতিল নয়,’ ঘোষণা দিলীপের

‘পুলিশ বাধা দিলে কালীঘাট মন্দিরের সামনে পুজো করব’, হুঁশিয়ারি মমতার

‘অভিষেকের বাড়ির সামনে হামলার ঘটনায় বিজেপি যুক্ত নয়,’ সাফ জানালেন শমীক

শান্তিপুরের প্রায় ৫০০ বছরের পুরানো চাঁদুনী বাড়ির পুজোয় বাজল নহবৎ

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে DLS নিয়মে জয়ী গিলরা, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত

শর্তের বিনিময়ে দক্ষিণেশ্বরেও রিল শ্যুটের অনুমতি পেলেন ব্লগাররা

‘প্রেসিডেন্সি, যাদবপুর থেকে দেশবিরোধীদের হটাব,’ দৃপ্তকণ্ঠে ঘোষণা শুভেন্দুর

ভারতীয় বোলারদের দাপটে বিপাকে নিউজিল্যান্ড, শুভমনদের ১৩৫ রানের টার্গেট দিল কিউয়িরা

ফের বৃষ্টির ভ্রুকুটি বঙ্গজুড়ে, শনি-রবিতে কতটা কমবে তাপমাত্রা?

স্বাধীনতার পর প্রথম জ্বলল আলো, কালীপুজোর আগে খুশির হাওয়া তারকেশ্বরের এই গ্রামে

কবে ওটিটি-তে মুক্তি পাচ্ছে বক্স অফিস কাঁপানো ‘হনুমান অংশ’? জানুন তারিখ

মাঠেই মেজাজ হারালেন বিরাট! ভাইরাল ভিডিও, কি এমন করলেন তিনি?