তৃণমূলের প্রার্থীর সমর্থনে জোরদার দেওয়াল লিখন শুরু জঙ্গলমহলে

Share:

নিজস্ব প্রতিনিধি, ঝাড়গ্রাম: তৃণমূলের প্রার্থী কালীপদ সরেনের সমর্থনে জঙ্গলমহলে দেওয়াল লিখন শুরু তৃণমূলের। শুক্রবার দেওয়াল লেখেন নিজের হাতে ঝাড়গ্রাম জেলার গোপীবল্লবপুর (Gopiballavpur)দু’নম্বর ব্লকের পেটবিন্ধি অঞ্চল তৃণমূলের সভাপতি তথা অঞ্চলের পঞ্চায়েত প্রধান শংকর প্রসাদ দে । এদিন ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর দু’নম্বর ব্লকের পেটবিন্ধি এলাকায় অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি শংকর প্রসাদ দে তিনি প্রার্থীর সমর্থনে দেওয়ার লিখলেন। শুধু এই দেওয়াল লিখনে সীমাবদ্ধ নয় এর পাশাপশি এলাকা জুড়ে চলছে জোর কদমে প্রচার।

পেটবিন্ধি অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা অঞ্চল পঞ্চায়েত প্রধান শংকর প্রসাদ দে বলেন, আমাদের দিদি মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee) ও দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতো প্রচার ও আমরা দেওয়াল লিখনের কাজ শুরু করে দিয়েছি। দুদিন ধরে নিম্নচাপের জেরে বৃষ্টির জন্য দেওয়াল লিখতে পারিনি। শুক্রবার থেকে ফের দেওয়াল লিখনের কাজ শুরু করলাম। দিদির সমস্ত প্রকল্পের উন্নয়নের নাম নিয়ে বাড়ি বাড়ি গিয়ে প্রচার ও শুরু করেছে ওই এলাকার তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব ও কর্মীরা।

তৃণমূল কংগ্রেসের পেটবিন্ধি অঞ্চল সভাপতি শংকর প্রসাদ দে বলেন, আসন্ন লোকসভা নির্বাচনে ঝাড়গ্রাম এসটি সংরক্ষিত লোকসভা কেন্দ্রে দলের প্রার্থী কালিপদ সরেন(Kalipada Soren) বিপুল ভোটে নির্বাচিত হবেন। মানুষ মিথ্যাবাদী বিজেপিকে আর ভোট দেবে না। ২০১৯ সালের লোকসভা নির্বাচনে বিজেপি যে প্রতিশ্রুতি দিয়েছিল তা তারা রক্ষা করেনি। তাই মানুষ বিজেপিকে উপযুক্ত জবাব দেওয়ার জন্য এখন থেকেই প্রস্তুতি শুরু করে দিয়েছে।

হুমায়ুনকে ‘স্যাটা ভাঙা’ মারের প্রস্তুতি নিচ্ছে পুলিশ, দায়ের অভিযোগ

পরকীয়া সন্দেহে স্ত্রীকে খুন করে বেলগাছিয়া মেট্রো স্টেশনে ঝাঁপ দিয়ে আত্মঘাতী স্বামী

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল আফগানিস্তান, রিখটার স্কেলে তীব্রতা ৬.২, কাঁপল পাকিস্তান-ভারত

বাগনানে নিহত বিজেপি কর্মীর কন্যাকে সরকারি চাকরি, ঘোষণা শুভেন্দুর

ভাগবত পাঠের আসরে নাচার শাস্তি, কুড়ুল দিয়ে স্ত্রী ও দুই সন্তানের ধড়মুণ্ডু আলাদা করলেন স্বামী

বনরক্ষীর আট পদে চাকরির জন্য হাজির শুধু একমাত্র তরুণী, বেনজির কাণ্ড মধ্যপ্রদেশে

২০৩৮ সালের বিশ্বকাপের আয়োজকের দায়িত্ব পেতে ঝাঁপাচ্ছে আমেরিকা

অসুস্থ পাপিয়া অধিকারী, করতে হল অস্ত্রোপচার, এখন কেমন আছেন অভিনেত্রী?

‘কথা রেখেছি’, তামান্না খুনে ২৩ অভিযুক্ত গ্রেফতার হতেই এক্সে লিখলেন শুভেন্দু

রাম মন্দিরে চাঁদা চুরি কাণ্ডে ট্রাস্টের প্রধান চম্পত রাইয়ের ইস্তফা গৃহীত

৭,৭৪৪ কোটি টাকা! বিশ্বের সর্বোচ্চ বেতনভোগীদের তালিকায় বঙ্গ তনয়, কে এই শঙ্খ মিত্র?

ফের ধাক্কা স্ট্যালিনের, ৯ বছর বাদে ডিএমকের সঙ্গ ছাড়ল ভাইকোর এমডিএমকে

ভূমিকম্পের হাত থেকে শিশুকন্যাকে বাঁচাতে গিয়ে প্রাণ দিলেন ভেনেজুয়েলার ফুটবলারের স্ত্রী

সর্ষের ঝাঁঝে বাঙালির প্রিয় পদ, বাড়িতেই চটজলদি বানিয়ে নিন ‘বেগুন সর্ষে’