রাজ্যে জয়েন্টের ফল প্রকাশ নিয়ে দিনক্ষণ ঘোষণা বোর্ডের

Share:

নিজস্ব প্রতিনিধি: বৃহস্পতিবার রাজ্য জয়েন্টের ফল প্রকাশ হতে চলেছে। অবশেষে প্রতীক্ষার অবসান। রাজ্য জয়েন্টের ফল প্রকাশ করতে চলেছে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্টার এগজামিনেশন বোর্ড। বুধবার এই বিজ্ঞপ্তি জারি করেছেন বোর্ডের রেজিস্টার দিব্যেন্দু কর।বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে , বৃহস্পতিবার দুপুর দেড়টায় সল্টলেকের সেক্টর ১ এর প্রধান কার্যালয় ‘রূপান্ন’তে সাংবাদিক সম্মেলন হবে ।সেখানেই আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করা হবে। বৃহস্পতিবার বিকেল সাড়ে চারটে থেকে Rank কার্ড ডাউনলোড করতে পারবেন পরীক্ষার্থীরা।

রাজ্যের সরকারি ও বেসরকারি কলেজগুলিতে ইঞ্জিনিয়ারিং, টেকনোলজি, আর্কিটেকচার এবং ফার্মেসি কোর্সে ভর্তির জন্য প্রায় ১ লক্ষ ২০ হাজার ৮৫৬ জন ছাত্রছাত্রীর নাম নথিভুক্ত হয়েছিল। গত মাসের ২৪ মে হয়েছিল জয়েন্ট এর পরীক্ষা। এক মাসের মধ্যেই ফল প্রকাশ করছে বোর্ড। বোর্ডের তরফে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে বিকেল চারটে থেকে বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে নিজের rank card দেখতে এবং ডাউনলোড করতে পারবেন পরীক্ষার্থীরা। এর জন্য www.wbjeeb.nic.in এবংwww.wbjeb.in ওয়েবসাইট থেকে ফলাফল জানা যাবে।

কাউন্সিলিং ও ভর্তির জন্য rank card অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই এটি ডাউনলোডের পরে প্রিন্ট আউট করে রাখার পরামর্শ দিয়েছে বোর্ড। গত বছর নির্দিষ্ট সময়ের প্রায় তিন মাস পরে রাজ্যে জয়েন্টের ফল প্রকাশ হয়েছিল। সেই নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা করেছিলেন অভিভাবকদের একাংশ। কারণ ফল প্রকাশ দেরিতে হওয়ায় ছাত্রছাত্রীরা পুরো অ্যাকাডেমিক ইয়ার পাচ্ছিল না বলে অভিযোগ ছিল ।শেষ পর্যন্ত অনেকটা টালবাহানার পর রেজাল্ট বেরিয়েছিল অগাস্টে। এবার এক মাসের মধ্যেই ফল প্রকাশ করার কথা ঘোষণা করল বোর্ড।

আজ ঘুম থেকে উঠেই সুসংবাদ পাবেন, পুজোর মুখে রাস্তাঘাটে গাড়ি সাবধানে চালান….

মা দুর্গার আশীর্বাদে খুলবে কপাল, গজকেশরী ও সর্বার্থসিদ্ধি যোগে মালামাল হবেন ৪ রাশির জাতকরা

হাতে মোবাইল, মাথায় AI! অজান্তেই আপনার সন্তানের মস্তিষ্ক গিলে খাচ্ছে চ্যাটবট?

বিজয়ওয়াড়ায় চলন্ত গাড়িতে আগুন, ঝলসে মৃত্যু একই পরিবারের চার সদস্যের

স্বয়ং বামাক্ষ্যাপা আসতেন পুজোয়! দু’বার বন্ধের মুখে দাঁড়িয়েও কীভাবে বাঁচল ঐতিহ্য?

ফের যুবভারতী কাঁপাবেন কিংবদন্তি ফুটবলাররা, ২৫ নভেম্বর মুখোমুখি রিয়াল ও বার্সেলোনা

শতরানের পরেই মাঠে কান্নায় ভেঙে পড়লেন ধর্ষণের অভিযোগে জেল খাটা অভিষেক পোড়েল

মুম্বই-থানেতেও জমজমাট দুর্গাপুজো, ঘুরে দেখুন এই ১০ মণ্ডপ

কাশ্মীরের পুঞ্চেতে অনুপ্রবেশের সময় ল্যান্ডমাইন বিস্ফোরণে ছিন্নভিন্ন লস্করের কমান্ডার-সহ চার জঙ্গি

‘সিপিএমের পা ধরছে তৃণমূল, মানুষ সেটা দেখছে,’ খোঁচা শুভেন্দুর

সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্তর ইস্তফা চাইল কেরল কংগ্রেস

ব্যাট হাতে তাণ্ডব রাহুল দ্রাবিড়ের পুত্রের, ৪১ বলে ৮৫ রানের ঝোড়ো ইনিংস অন্বয়ের

ভর দুপুরে জেলাপরিষদে ঢুকে দুষ্কৃতী তাণ্ডব, ভাঙচুর চলল সভাধিপতির ঘরে

ক্যারিবীয়দের হারানোর পরেই ক্ষমা চাইলেন আর্শদীপ সিংহ, কার কাছে?