বীরনগর-তাহেরপুরে যৌথ জলসরবরাহ প্রকল্প

বীরনগর ও তাহেরপুর পুরসভার জন্য গড়ে তোলা হবে যৌথ জলপ্রকল্প। গঙ্গা থেকে পাইপে করে জল এনে তা শুদ্ধ করে বাড়িতে বাড়িতে পাঠানো হবে।

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রশাসনিক কাজে গতি আনার পাশাপাশি খরচ কমানোর লক্ষ্য নিয়ে এবার নদিয়া(Nadia) জেলার ২টি পুরসভা মিশিয়ে দিয়ে ১টি পুরসভা করার দিকে এগোতে চলেছে রাজ্য সরকার। অন্তত নবান্ন সূত্রে তেমনটাই জানা গিয়েছে। এই দুই পুরসভা হল তাহেরপুর(Taherpur) ও বীরনগর(Birnagar)। পূর্ব রেলের শিয়ালদা-কৃষ্ণনগর শাখায় রানাঘাট ও কৃষ্ণনগরের মাঝেই পড়ে বীরনগর ও তাহেরপুর পুরসভা এলাকা দুটি। দুটি পুরসভারই অবস্থান পাশাপাশি। বীরনগর পুরসভায় ওয়ার্ড সংখ্যা ১৪ ও তাহেরপুরে ১৩। অর্থাৎ দুটি প্রায় একই আয়তনের। শুধু তাই নয়, দুটি পুরসভার চরিত্র ও জনবসতির প্রকৃতিও একই। এই অবস্থায় রাজ্য সরকার চাইছে দুটি পুরসভা মিলিয়ে দিয়ে নতুন একটি পুরসভা গঠন করতে। সেই পুরসভার নাম হবে বীরনগর-তাহেরপুর পুরসভা। মোট ওয়ার্ড সংখ্যা হবে ২৫ বা ৩০। খুব শীঘ্রই এই দুটি পুরসভা মিলিয়ে একটি পুরসভা গঠনের লক্ষ্যে রাজ্য বিধানসভায় বিল আনা হবে বলেও জানা গিয়েছে। সেই লক্ষ্যের দিকেই এক পা এগিয়ে দুই পুরসভায় এবার যৌথ পানীয় জল সরবরাহ প্রকল্প(Joint Water Supply Project) গড়ে তোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আরও পড়ুন নদিয়া যদি লন্ডনে থাকে তবেই আমার বাড়ি লন্ডনে, বিস্ফোরক মানিক

বীরনগর ও তাহেরপুর পুরসভায় এখন পানীয় জল সরবরাহ করা হয় মূলত, সাবমার্সিবল পাম্পের মাধ্যমে ভূগর্ভস্থ জল তুলে তা পাইপলাইনের মাধ্যমে বাড়িতে বাড়িতে পৌঁছে দেওয়ার মধ্যে দিয়ে। কেননা এই দুই পুরসভা থেকেই গঙ্গার দূরত্ব প্রায় ১৪-১৫কিমি। এত দূর থেকে গঙ্গার জল দুটি পৃথক পৃথক পাইপলাইনের মাধ্যমে দুটি পৃথক পৃথক পুরসভায় নিয়ে আসা বেশ কঠিন ও ব্যয়বহুল হয়ে পড়ত। তাই এই বিষয়ে এতদিন এই দুটি পুরসভার তরফে সেভাবে কোনও উদ্যোগ নেওয়া হয়নি। আবার এই দুই পুরসভার কাছাকাছি চূর্ণী নদী থাকলেও তার জল এতটাই দূষিত যে সেখান থেকেও পানীয় জল প্রকল্পের জন্য জল সংগ্রহ করা যেত না। তাই দুই পুরসভাতেই জলের সরবরাহের ক্ষেত্রে খামতি ছিল। সেই খামতি পূরণের লক্ষ্যেই রাজ্যের জনস্বাস্থ্য কারিগরী দফতর এই দুটি পুরসভার জন্য একটি পানীয় জল সরবরাহ প্রকল্প গড়ে তুলতে চাইছে। সেই প্রকল্পের জন্য পাইপ যোগে গঙ্গার জল নিয়ে আসা হবে শান্তিপুর থেকে। তারপর সেই জল শোধন করে তা পাইপযোগে দুটি পুরসভার ২৭টি ওয়ার্ডের বাসিন্দাদের বাড়িতে বাড়িতে পৌঁছে দেওয়া হবে।

দিল্লিতে নির্মাণাধীন ভবন ধসে ২ জনের মৃত্যু, তদন্তে পুলিশ

‘প্রধানমন্ত্রীর বাবাকে নিয়ে বিতর্কিত মন্তব্য’,কংগ্রেসকে তুলোধোনা দিলীপ ঘোষের

নিউজিল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টি-২০-তেও নেই ঈশান, আরও একবার সুযোগ পাবেন বৈভব?

চোরবাগানে পদপিষ্ট কাণ্ডে শিল্পী সুশান্ত পালকে তলব করল লালবাজার

বোমা হামলার হুমকির মাঝেই ‘জলসা’ বাড়ি থেকে বেরিয়ে ভক্তদের সঙ্গে দেখা করলেন বিগ বি

খাইবার পাখতুনখোয়ায় রক্তক্ষয়ী সংঘর্ষ! খতম ৬ জঙ্গি, নিহত ২ পাকিস্তানি সেনা

প্রেমের ভয়ঙ্কর পরিণতি! কলকাতায় যুবক ও তাঁর বাবাকে নগ্ন করে ঘোরানোর অভিযোগ

বিসর্জনের শোভাযাত্রায় বেপরোয়া গাড়ির তাণ্ডব, তিন কিশোরী-সহ মৃত ৪

রেকর্ড ভোটে জিতে ব্রাজিলের প্রেসিডেন্ট পদে নির্বাচিত ট্রাম্পের কট্টর সমালোচক লুলা

উত্তাল সমুদ্র! বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের চোখরাঙানি, আজ থেকেই বঙ্গে শুরু তুমুল দুর্যোগ?

সৌদিতে শিরশ্ছেদ হওয়া বাংলাদেশি যুগলের চুমুর দৃশ্য ফেসবুকে আপলোড, জেলের ঘানি টানছে মুর্শিদাবাদের যুবক

SRFTI-তে অশান্তির ঘটনায় পড়ুয়াদের কাঠগড়ায় তুলে রিপোর্ট পেশ তদন্ত কমিটির

‘বিয়ে না করলে আত্মহত্যা করব’, প্রেমিককে হুমকির কয়েক ঘণ্টার মধ্যেই রহস্যমৃত্যু তরুণীর 

মালদহে ভয়ানক পরিস্থিতি, গঙ্গার জল ঢুকতে পারে শহরে, ভাঙন দেখে আশঙ্কা মুখ্যসচিবের