রবিবাসরীয় প্রচারে ঝড় তুললেন কালীগঞ্জের তৃণমূল প্রার্থী আলিফা আহমেদ

Share:

নিজস্ব প্রতিনিধি,কালীগঞ্জ: বিরোধীদের পিছনে ফেলে রবিবাসরীয় প্রচারে ঝড় তুললেন কালীগঞ্জের তৃণমূল প্রার্থী আলিফা আহমেদ(Alifa Ahamed)। রবিবার সকাল থেকে তিনি বাদ্যযন্ত্র সহকারে কর্মী সমর্থকদের নিয়ে হুড খোলা গাড়ি চেপে নির্বাচনী প্রচার শুরু করেন। কালীগঞ্জ বিধানসভার(Kaliganj Assembly) গোবরা পঞ্চায়েত এলাকার আকন্দবাড়িয়া বাসস্ট্যান্ড থেকে শুরু হয় এদিনের প্রচার। প্রার্থীকে দেখতে ও শুভেচ্ছা জানাতে ফুলের মালা হাতে রাস্তার দুপাশে দাঁড়িয়ে ছিলেন অসংখ্য গ্রামবাসী। প্রার্থী তাদের কাছে যেতেই মালা পড়িয়ে ও পুষ্পবৃষ্টি করে শুভেচ্ছা জানান তারা। তৃণমূল প্রার্থী সকলকে বুকে জড়িয়ে ধরেন এবং হাতজোড় করে সকলকেও নমস্কার জানাই।

ছোটদের আদর করতেও দেখা যায় তৃণমূল প্রার্থীকে। মহিলারা বাড়ির বাইরে বেরিয়ে এসে প্রার্থীকে অভিনন্দন জানান আগাম। এদিন প্রার্থীর সঙ্গে উপস্থিত ছিলেন কৃষ্ণনগর সাংগঠনিক জেলা মহিলা তৃণমূলের সভাপতি মল্লিকা চট্টোপাধ্যায় সহ অন্যান্য নেতৃবৃন্দ। নির্বাচনের আগে যেন বিজয় মিছিল তৃণমূল প্রার্থীর।এদিকে হাতে গোনা কয়েকজন কর্মী – সমর্থক নিয়ে পলাশি ২ পঞ্চায়েত এলাকায় রবিবাসরীয় প্রচার করলেন কালীগঞ্জের বিজেপি প্রার্থী আশীষ ঘোষ(BJP Candidate Ashis Ghosh)।

রবিবার সকাল থেকে তিনি ওই এলাকার বিভিন্ন গ্রামে পায়ে হেঁটে বাড়ি বাড়ি গিয়ে ভোট প্রচার করেন । উপ নির্বাচন ঘোষণা হওয়ার পর থেকে তৃণমূল প্রার্থী প্রচারে অনেকটা এগিয়ে থাকলেও প্রচারে অনেকটাই পিছিয়ে বিজেপি প্রার্থী আশীষ ঘোষ। কালীগঞ্জের মানুষ তৃণমূল প্রার্থীকে যে জয়ী করবে তা একপ্রকার মনস্থির করে ফেলেছে।ইতিমধ্যে আগেই কালীগঞ্জের তৃণমূল প্রার্থী আলিফা আহমেদ প্রচারে নেমে পৌঁছে গিয়েছেন এলাকার একাধিক ভোটারদের বাড়িতে। তাকে ঘিরে তৈরি হয়েছে যথেষ্ট উন্মাদনা। বিজেপি প্রার্থীর নাম দেরিতে ঘোষণা হওয়ায় প্রচারে তিনি ইতিমধ্যে যথেষ্ট পিছিয়ে পড়েছেন।

স্বাদে অতুলনীয়! দুপুরের ভোজে বানিয়ে নিন নিরামিষ দই বেগুন

প্লাস্টিকের বদলে ভুট্টার দানা দিয়ে তৈরি হবে ব্যাগ, অভিনব উদ্যোগ পুরমন্ত্রীর

পুলিশের গতিবিধি আগাম জানিয়ে দিতেন বিধায়ককে, পরেশকাণ্ডে গ্রেফতার সিভিক ভলান্টিয়ার

‘৭ কোটি চাই, নইলে খুন করে দেব,’ কেজরিওয়ালকে হুমকি লরেন্স বিষ্ণোই গোষ্ঠীর

নেপালে ভয়াবহ দুর্ঘটনা! রাস্তা থেকে খাদে গড়িয়ে পড়ল গাড়ি, নিহত কমপক্ষে ১০

বাঙালি হেঁশেলের সেরা পদ, বানিয়ে নিন নিরামিষ ওলের ডালনা

‘আমি সুন্দর নই, তাই মরে যেতে চাই!’ আয়নায় নিজের চেহারা দেখে তিনবার আত্মহত্যার চেষ্টা NEET পড়ুয়ার

চতুর্থ একদিনের ম্যাচে নেতৃত্বে শ্রেয়স, ওপেনিংয়ে ঈশান! ভারতের প্রথম একাদশে তিন বদলের সম্ভাবনা

‘পুষ্পা’ জাহাঙ্গিরের জমিতে গরিবদের জন্য আবাসের ঘর,’ ঘোষণা শুভেন্দুর

গীতার পর নেতাজি ইন্ডোরে ১০ হাজার কণ্ঠে হনুমান চালিশা পাঠ, উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী

লাইনে ফাটল, দীর্ঘক্ষণ বন্ধ হাসনাবাদ-শিয়ালদহ শাখায় ট্রেন চলাচল, দুর্ভোগে যাত্রীরা

‘শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়াই চলবে,’ ‘দুয়ারে’ বুলডোজার যেতেই হুঁশিয়ারি অভিষেকের

গণধর্ষণের মামলা প্রত্যাহারে রাজি হননি, নির্যাতিতাকে ছাদ থেকে ফেলে হত্যার চেষ্টা

গাজার হাসপাতালে ইজরায়েলের ভয়াবহ হামলা মৃত চিকিৎসক সহ ৬, আহত একাধিক