পুলিশকে দেখেই ছুটলেন, আগ্নেয়াস্ত্র–সহ গ্রেফতার কালনার তৃণমূল কাউন্সিলর

Share:

নিজস্ব প্রতিনিধি: কালনা পুরসভার তৃণমূল কাউন্সিলর অনিল বসু গ্রেফতার হয়েছেন। মাঝরাতে এই কাউন্সিলরকে গ্রেফতার করেছে কালনা থানার পুলিশ। গ্রেফতার করার সময় অনিল বসু ছুটে পালানোর চেষ্টা করেন বলে অভিযোগ। কিন্তু শেষমেশ ধরা পড়ে যান পুলিশের হাতে। ওই কাউন্সিলরের কাছ থেকে আগ্নেয়াস্ত্র মিলেছে বলে পুলিশের দাবি। গ্রেফতার হওয়া তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে জমি জবরদখল, গুলি চালানোর মতো একাধিক অভিযোগ রয়েছে। এই কাউন্সিলরকে অনেকেই সমীহ করে চলতেন। পুলিশ এই কাউন্সিলরের জন্য আলাদা নিরাপত্তা বরাদ্দ করেছিল বলে সূত্রের খবর।

দল যখন ক্ষমতায় ছিল তখন এমন নিরাপত্তা পেয়েছিলেন অনিল বসু। এখন রাজ্যে পালাবদল হয়েছে। তারপর থেকেই পরিস্থিতি বদলে গিয়েছে। কালনা পুরসভার ১০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অনিল বসু। পরিচিত এবং ঘনিষ্ঠরা তাঁকে সুমন বলে ডেকে থাকেন। গতকাল রাতেই তাঁকে গ্রেফতার করা হয়েছে। একটি পুরনো মামলার জন্য তাঁর বাড়িতে পুলিশ গিয়েছিল। আর পুলিশকে দেখেই কাউন্সিলর অনিল বসু ছুটে পালাতে যান। কালনা থানার পুলিশ তাঁকে তখন গ্রেফতার করে। তাঁর কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর।

শহর থেকে জেলা এখন সর্বত্রই তৃণমূল নেতা–মন্ত্রী থেকে কর্মীদের গ্রেফতার করা হচ্ছে। কারণ তাঁদের বিরুদ্ধে নানা অভিযোগ রয়েছে। ২০২১ সালের ভোট পরবর্তী হিংসা মামলায় অনেকে গ্রেফতার হয়েছেন। তোলাবাজি, দুর্নীতি–সহ নানা অভিযোগে তৃণমূল কংগ্রেসের নেতা–প্রাক্তন মন্ত্রী–কাউন্সিলর–কর্মীরা গ্রেফতার হচ্ছেন। ডানকুনি থেকে হিঙ্গলগঞ্জ, হাওড়া, সল্টলেক–সহ নানা জায়গায় এমন ঘটনা ঘটছে। কোথাও ৫ বছর আগের মামলায় পুলিশ গ্রেফতার করেছে তৃণমূল কংগ্রেসের নেতা–কর্মীদের।

কালনা পুরসভার ১০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অনিল বসু অনেককে হুমকি দিতেন বলে অভিযোগ রয়েছে। তার সঙ্গে নানা হিংসা, মারধর থেকে শুরু করে অপরাধের ঘটনার সঙ্গে নাম জড়িয়েছে এই কাউন্সিলরের। জমি জবরদখল করার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। এমনকী তা করতে গিয়ে গুলি পর্যন্ত চালিয়েছিলেন এই কাউন্সিলর বলে পুলিশের কাছে অভিযোগ রয়েছে। একাধিক জমির দালালির সঙ্গেও জড়িত ছিলেন তৃণমূলের এই কাউন্সিলর বলে অভিযোগ। কেন তাঁর কাছে আগ্নেয়াস্ত্র ছিল?‌ এই প্রশ্ন উঠতে শুরু করেছে। ক্ষমতায় থাকাকালীন যা করেছেন তা নিয়ে অভিযোগ উঠতেই এবার পুলিশ আসে তাঁর বাড়িতে। তখনই সবকিছুর পর্দাফাঁস হয়ে যায়। বিপুল পরিমাণ নগদের লেনদেনের কাজও করেছেন তিনি বলে অভিযোগ।

মায়ের অসুস্থতা নিয়ে আর্জি, উমর খালিদকে অন্তর্বর্তীকালীন জামিনের নির্দেশ হাইকোর্টের

ঘর দেওয়ার নামে কাটমানি নেওয়ার অভিযোগ তৃণমূল পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে, বিক্ষোভ স্থানীয়দের

মাউন্ট এভারেস্ট জয় করে ফেরার পথে মর্মান্তিক মৃত্যু ২ ভারতীয়ের

ত্বিশা শর্মার মৃত্যুর তদন্তভার সিবিআইয়ের হাতে তুলে দিতে সুপারিশ মধ্যপ্রদেশ সরকারের

হলিউডে ডেবিউ করছেন বরুণ ধাওয়ান, কোন ছবিতে দেখা যাবে অভিনেতাকে?

কাঁচা আম দিয়েই বানান ৫ রকম মিষ্টি, যা ফিরিয়ে আনবে ছোটবেলার স্মৃতি

বাঘের থাবায় মর্মান্তিক মৃত্যু চার মহিলার, চাঞ্চল্য মহারাষ্ট্রে

ধূমপান না করেও মুখে ক্যানসার! GEN-Z-এর মধ্যে বাড়ছে বিপদ, সতর্কবার্তা চিকিৎসকদের

প্রত্যেক বিধায়ককে নিজের এলাকায় চষে বেড়াতে হবে, নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী

সাতসকালে শহরজুড়ে ইডির অভিযান, কোন মামলায় তল্লাশি?

হার দিয়ে জার্নি শেষ করল চেন্নাই, ৮৯ রানে জিতে পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে গুজরাত

পুলিশকে দেখেই ছুটলেন, আগ্নেয়াস্ত্র–সহ গ্রেফতার কালনার তৃণমূল কাউন্সিলর

দিনে ৩৫টি সাপ্লিমেন্ট খান কিম কার্দাশিয়ান! কতটা ক্ষতিকর হতে পারে এই অভ্যাস জানেন

বিধানসভা নির্বাচনের ফলাফলের পরই নিখোঁজ মানস ভূঁইয়া, নীরবে কোথায় গেলেন?‌