কন্যাশ্রী গোটা বিশ্বের পথ প্রদর্শক, কর্মশ্রী ও শ্রমশ্রী নিয়ে বড় বার্তা মুখ্যমন্ত্রীর

Share:

নিজস্ব প্রতিনিধি, বর্ধমান : বর্ধমানে প্রশাসনিক সভায়  ভাষা সন্ত্রাসের বিরুদ্ধে  প্রতিবাদের পাশাপাশি কন্যাশ্রী থেকে শ্রমশ্রী নিয়ে সুর চড়িয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলায় বিভিন্ন প্রকল্পের উদ্বোধন করলেন তিনি। মঙ্গলবার তিনি বলেছেন বিশ্বের দরবারে সমাদৃত হয়েছে বাংলার কন্যাশ্রী।

তিনি বলেছেন, বাংলার কন্যাশ্রী গোটা বিশ্বকে পথ দেখিয়েছে। ভিন রাজ্যে গিয়ে নির্যাতিত হচ্ছেন পরিযায়ী শ্রমিকরা। তাঁরা রাজ্যে ফিরে এলে তাঁদের জন্য চালু হয়েছে শ্রমশ্রী প্রকল্প। তাঁরা ফিরে এলেই মাসে মাসে ৫ হাজার টাকা করে পাবেন। এই শ্রমশ্রী, কর্মশ্রী, কন্যাশ্রী নিয়ে পরিসংখ্যান দিয়েছেন। এই প্রসঙ্গে তিনি বলেছেন,  কর্মশ্রী প্রকল্প চালু করা হয়েছে। সেখানে ৭৮ লক্ষ লোককে জবকার্ড দেওয়া হয়েছে। ভিন রাজ্য থেকেও বহু মানুষ এখানে কাজ করতে আসেন। তাঁদের সঙ্গে এই ধরনের ব্যবহার করা হয় না। তাহলে বাংলার ওপরে কেন অত্যাচার করবে? তিনি বলেছেন, কোমরে শিকল বেঁধে গুজরাতের লোকদের তাড়িয়ে দিয়েছে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু বাংলার লোকের সঙ্গে এই ধরনের ব্যবহার হয়না। বাংলার লোকের মেধা হাভার্ড, অক্সফোর্ড, নাসা, সব জায়গায় রয়েছে। তারা জানে বাংলার মেধা ছাড়া চলে না, তাই তাড়ায় না। বিশ্বের দরবারে সমাদৃত হয়ে কন্যাশ্রী। বাংলা সম্মান সর্বত্র। কিন্তু বিজেপি বাংলার নামে মিথ্যাচার করছে।

এই দিন কেন্দ্র এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিশানা করে কটাক্ষ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রধানমন্ত্রীকে পরিযায়ী পাখি বলে কটাক্ষ করেছেন। বাংলায় এসে প্রধানমন্ত্রীর মন্তব্যকে নিশানা করেছেন তিনি। কমিশনকে বিজেপির ললিপপ না হওয়ার কথা বলেছেন।

হাওড়ায় স্বর্ণ ব্যবসায়ীকে গুলি করে টাকা-গয়না নিয়ে চম্পট দুষ্কৃতীরা, তদন্তে পুলিশ

কৃষ্ণ সাগরে বাণিজ্যিক জাহাজে হামলা, নিহত এক ভারতীয় নাবিক

বৃষ্টি ও ভূমিধসের বাধা কাটিয়ে টানা ৬ দিন পর ফের শুরু অমরনাথ যাত্রা

মেডিকেল এমার্জেন্সি থেকে টার্ম ইনশিয়োরেন্স, জেনে নিন মধ্যবিত্তের সুরক্ষাকারী ৫টি বিমা

বাজেট অধিবেশনের শেষ দিনে বড় চমক, ক‍্যাগ রিপোর্ট পেশ করবেন মুখ্যমন্ত্রী

শনিবারও ভিজবে বাংলা! কলকাতা-সহ একাধিক জেলায় ভারী বৃষ্টির সতর্কতা

নিরামিষাশীদের জন্য বিকল্প উৎস, প্রোটিনের চাহিদা পূরণ করবে কোন ৫ ফল?  

২৯ জুলাই গুরুপূর্ণিমা, জেনে নিন গুরু উপাসনার তিথি ও পুজো পদ্ধতি

পড়ুয়াদের বিরুদ্ধে পেলেট গান ব্যবহারের অভিযোগ নিয়ে তদন্ত শুরু র‍্যাফের

NEET প্রশ্নফাঁসের জের, পরীক্ষার দায়িত্বে থাকা NTA-র ৪৭ আধিকারিক বরখাস্ত

ইনস্টাগ্রামে সক্রিয়তা বাড়াতে হবে, মন্ত্রীদের নির্দেশ প্রধানমন্ত্রীর

টাকা আসছে না ঘরে? সোফার পিছনের দেওয়ালে এই ছবি রাখুন

আজ শনিবার দেবশয়নী একাদশী, ৪ রাশির জাতকদের ভাগ্য চমকাবে

কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে ইস্তফা দিলেন রেল প্রতিমন্ত্রী রভনীত সিংহ বিট্টু