কাঁথিতে গ্রাম পঞ্চায়েত অফিস ঘেরাও করে বিক্ষোভ স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের, মালদায় রাস্তার দাবীতে অবরোধ

Share:

নিজস্ব প্রতিনিধি,কাঁথি ও মালদা: তুমুল উত্তেজনা পূর্ব মেদিনীপুরের কাঁথি ২ নম্বর ব্লক এলাকার চালতি গ্রাম পঞ্চায়েতর সামনে। তালা লাগিয়ে দেওয়া হয় স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের অফিসে। তৃণমূল পরিচালিত গ্রাম পঞ্চায়েত অফিসের সামনেও তুমুল বিক্ষোভ উত্তেজনা দেখা দেয়। ঘটনাস্থলে পৌঁছয় কাঁথি থানার(Kathi P.S.) পুলিশ। অভিযোগ স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের টেলারিং মেশিন, শৌচাগার তৈরীর টাকা আত্মসাৎ করা হয়েছে। স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের ঋণের জন্য উৎকোচ দিতে হয়েছে মহিলাদের গোষ্ঠীর দায়িত্বে থাকা অভিযুক্ত মহিলাদের। এছাড়াও বিভিন্ন কাজের বাবদ লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করা হয়েছে। টাকার বিনিময়ে শৌচাগার ও টেলারিং মেশিন পাইয়ে দেওয়া হয়েছে, যারা হকার নয় তাদেরকে।

এমন সব অভিযোগ তুলে ঘন্টা তিনেক চলে বিক্ষোভ অবরোধ গ্রাম পঞ্চায়েত অফিসের সামনে। প্রায় এক হাজার মহিলাকে সামাল দিতে হিমশিম খায় পুলিশ। অন্যদিকে, রাস্তা মেরামতের দাবিতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাল এলাকার বাসিন্দারা।ঘটনাটি ঘটেছে মালদহের হরিশ্চন্দ্রপুর ২ নম্বর ব্লক এলাকা, বারদুয়ারি বাধ রোড অঞ্চলে। ওই এলাকায় বাঁশ দিয়ে অবরোধ তৈরি করে শুক্রবার বিক্ষোভ দেখাতে শুরু করেন স্থানীয় বাসিন্দারা। তাদের দাবি হরিশ্চন্দ্রপুর(Harishchandrapur) দু’নম্বর ব্লকের কাছে এই বারদুয়ারী বাঁধে ২০১৭ সালের বন্যায় ব্যাপক ভাবে ক্ষতি হয়েছিল। বাঁধ কেটে গিয়েছিল। তারপর মাটি বোঝাই করে সেই বাঁধ মেরামত করা হলেও ওপরের অংশ পিচ ঢালাই করে সংস্কার করা হয়নি। আর এর ফলে লাগাতার বৃষ্টিতে বাঁধের উপরি অংশ চলাচলের অনুপযুক্ত হয়ে পড়েছে।

বিগত সপ্তাহেই বেশ কয়েকদিন পরপর এই এলাকায় বেশ কয়েকটি যাত্রীবাহী গাড়ি উল্টে একাধিক যাত্রী জখম হয়েছে। এই নিয়ে বারবার ব্লক প্রশাসন থেকে জেলাকে অভিযোগ করেও কোন লাভ হয়নি বলে দাবি স্থানীয় বাসিন্দাদের। এই রাস্তা মেরামত করার জন্য তারা এই বাঁধ রোড অবরোধ করেন। এর ফলে ওই রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে যায়।তাই অবিলম্বে এই বাধ রোড সংস্কার না করা হলে তারা এই অবরোধ তুলবেন না।এদিকে ঘটনার খবর পেয়ে এলাকায় ছুড়ে যায় হরিশ্চন্দ্রপুর থানার বিশাল পুলিশ বাহিনী। পুলিশ আধিকারিকরা অবরোধকারীদের সঙ্গে দীর্ঘক্ষণ আলোচনা করেন। তারপরেই অবরোধ প্রত্যাহার করা হয়। এ প্রসঙ্গে হরিশ্চন্দ্রপুর দু’নম্বর ব্লকের বিডিও(BDO) তাপস পাল জানান, এই রাস্তা নিয়ে ইতিমধ্যেই জেলায় আলোচনা হয়েছে। অবিলম্বে সমস্যার সমাধান করা হবে।

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

ভিডিও কলে প্রেমিকের মৃত্যুর দৃশ্য দেখে আত্মঘাতী প্রেমিকা! অশোকনগরে চাঞ্চল্য

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৩

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

হাওড়া পুরসভার ডিলিমিটেশন নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের, পুরভোট বিশবাঁও জলে!

ম্যাট হেনরির দাপটে কুপোকাত ভারত, নিউজিল্যান্ডের কাছে আত্মসমর্পণ বিরাট-রোহিতদের

ডায়াবেটিস দূরে রাখতে আজই বদলে ফেলুন প্রতিদিনের খাদ্যতালিকা!

ফের ভারতে ফিরছে Paytm! প্রাথমিক অনুমোদন দিল RBI

বিরল অস্ত্রোপচারে আলাদা করা হল ৪০ দিন বয়সী যমজ খুদেদের