মাধ্যমিকে মেয়েদের মধ্যে প্রথম কৌশিকীর প্রিয় লেখক শরৎচন্দ্র, হতে চায় ডাক্তার

৬৯২ নম্বর পেয়ে সার্বিক মেধা তালিকায় কৌশিকী দ্বিতীয় স্থান অধিকার করেছে। মেয়েদের মধ্যে প্রথম হওয়া কৌশিকী গাজোল আদর্শ বাণী বিদ্যালয়ের ছাত্রী।

Share:

নিজস্ব প্রতিনিধি: মাধ্যমিকে রাজ্যে মেয়েদের মধ্যে প্রথম হয়েছে মালদার মেয়ে কৌশিকী সরকার। ২০২২ সালের মাধ্যমিক পরীক্ষায় ৬৯২ নম্বর পেয়ে সার্বিক মেধা তালিকায় কৌশিকী দ্বিতীয় স্থান অধিকার করেছে। মেয়েদের মধ্যে প্রথম হওয়া কৌশিকী সরকার মালদার গাজোল আদর্শ বাণী বিদ্যালয়ের ছাত্রী। গাজোলের বিধানপল্লির বাসিন্দা এই পড়ুয়া ভবিষ্যতে ডাক্তার হতে চায় বলে জানিয়েছে।

শুক্রবার মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশ করেছে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ। ফল প্রকাশের পর দেখা যায় সার্বিক মেধা তালিকায় দ্বিতীয় স্থান অধিকার করার পাশাপাশি রাজ্যে মেয়েদের মধ্যে প্রথম হয়েছে মালদার গাজোল আদর্শ বাণী বিদ্যালয়ের ছাত্রী কৌশিকী সরকার। এই খবর জানার পর আনন্দের জোয়ারে ভাসতে থাকে কৌশিকীর গোটা পরিবার। মেয়েকে জড়িয়ে ধরে ভালবাসায় ভরিয়ে দেন বাবা-মা। কন্যার সাফল্যে খুশি হয়ে মিষ্টিমুখ করান তাঁরা। কৌশিকীর সাফল্যে খুশি যাঁরা তাঁকে পড়িয়েছেন সেই স্কুলের শিক্ষকরাও। কৌশিকীর এমন সাফল্যের খবর পেয়ে বাড়িতে আসেন প্রতিবেশীরাও। তাঁরা ওই ছাত্রীকে শুভেচ্ছা ও অভিনন্দনে ভরিয়ে দেন।

কৌশিকীর বাবা-মা দুজনেই শিক্ষক। বাবা মিলন কান্তি সরকার গাজোল আলাল হাইস্কুলের শিক্ষক। আর মা চন্দ্রিকা লাহা সরকার গাজোলের মেহেন্দিপাড়া প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা। বাবা-মা দুজনেই মেয়ের পড়াশোনায় সাহায্য করতেন। পরীক্ষার ফল নিয়ে কৌশিকী জানায়, ‘এই ফলাফলে খুশি। তবে এমন ফলাফল হবে ভাবিনি। স্কুলের শিক্ষকেরা সবাই সাহায্য করেছেন। চিকিৎসক হওয়ার ইচ্ছা রয়েছে। ছোট থেকেই চিকিৎসক হওয়ার স্বপ্ন দেখেছি। দাবা খেলতে ভালোবাসি। অলিম্পিকের ভক্ত আমি। পছন্দের ক্রিকেটার মিতালি রাজ ও রোহিত শর্মা। ফেভারিট লেখক শরৎচন্দ্র।’

‘সংবিধানের মূলে আঘাত’, গণহারে ভোটারদের নাম বাদ নিয়ে গর্জে উঠলেন সুপ্রিম কোর্টের বিচারপতি

‘বিরোধীরা বুথ পাহারা দিন, মুড়ি-চানাচুর খাওয়াবো,’ বললেন শুভেন্দু অধিকারী

গঙ্গাতে বাঁধ কেটে মেরামতি, বাতিল মালদহগামী একাধিক ট্রেন

মেলেনি স্ট্রেচার, পঙ্গু ভাইকে কাঁধে চাপিয়ে হাসপাতালের ওয়ার্ডে অসহায় দিদি, রইল ভিডিয়ো

বেঙ্গালুরুতে যানজটে আটকে এ আর রহমান, ধৈর্য না হারিয়ে ভক্তদের সঙ্গে সেলফি তুললেন সুরকার

ঘাঘরার পর এবার ঝাড়গ্রামের কাশিয়া, স্নান করতে নেমে পুকুরে ডুবে মৃত্যু ২ যুবকের

১৮ বছরেই গুরুদায়িত্ব, দিল্লির অধিনায়ক হলেন শেহবাগ পুত্র আর্যবীর

ফের SRFTI, হিন্দু জাগরণ মঞ্চের মিছিলকে কেন্দ্র করে ধুন্ধুমার কাণ্ড

হিন্দুদের মসিহা হতে চান, নয়া রাজনৈতিক দল গড়লেন ‘মোদি ভক্ত ‘ সিবিআইয়ের প্রাক্তন অধিকর্তা

পুজোর মুখে জোর ধাক্কা, রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম এক লাফে বাড়ল ২৫২ টাকা

‘মহালয়ায় ইডেন গার্ডেন্সের অনুষ্ঠানে আসছেন না মোদি, থাকবেন শাহ,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

আত্মঘাতী টোটো চালক প্রেমিক, খবর শুনেই গলায় দড়ি দিলেন বিবাহিতা তরুণী

SIR বাতিল ও EVM ছেড়ে ব্যালট পেপারে ভোট ফেরানোর দাবি রাজ ঠাকরের

‘বাবা তোমাকে আর টাকা খরচ করতে হবে না,’ বহুতল থেকে ঝাঁপ দেওয়ার আগে বলল ছেলে