‘‌বিজেপি ক্ষমতায় এলে উত্তরপ্রদেশের ধাঁচে ‘বুলডোজার’ নীতি প্রয়োগ’‌, হুমকি দিলীপের

Share:

নিজস্ব প্রতিনিধি:‌ বিধানসভা নির্বাচনের প্রচারে বেরিয়ে বারবার বিতর্কিত মন্তব্য করেছেন বিজেপির খড়গপুর সদর কেন্দ্রের প্রার্থী দিলীপ ঘোষ। তা নিয়ে রাজ্য–রাজনীতিতে আলোড়ন পড়ে গেলেও এখনও পর্যন্ত নির্বাচন কমিশন কোনও পদক্ষেপ করেনি। আর তাই একের পর এক হুমকি দিয়ে চলেছেন বিজেপির এই দাবাং নেতা। এনকাউন্টার থেকে শুরু হয়ে এখন পৌঁছেছে বুলডোজার নীতি প্রয়োগ করার হুমকিতে। রবিবার উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বুলডোজার নিয়ে হুমকি দিয়ে গিয়েছেন। এবার সেটাই সোমবার শোনা গেল দিলীপ ঘোষের গলায়। যা নিয়ে ভোট মরশুমে আতঙ্ক তৈরি হয়েছে।

এদিকে আজ, সোমবার খড়গপুরে তৃণমূল সরকার এবং রাজ্যের পরিস্থিতি নিয়ে তীব্র আক্রমণ শানালেন দিলীপ। এই আক্রমণ করতে গিয়েই বিজেপির প্রার্থীর হুমকি, ‘‌রাজ্যে শান্তি ফেরাতে এবং দুর্নীতিমুক্ত করতে বিজেপি ক্ষমতায় এলে উত্তরপ্রদেশের ধাঁচে ‘বুলডোজার’ নীতি প্রয়োগ করা হবে। ইউপি, বিহার, দিল্লি, গুজরাট সব জায়গায় রামরাজ্য হয়েছে। সেখানে কি কোনও মুসলমানকে কেটে ফেলা হয়েছে? পশ্চিমবঙ্গের তুলনায় বিজেপি শাসিত রাজ্যগুলিতে মুসলিমরা বেশি নিরাপদ এবং কর্মসংস্থানের জন্য তাঁরা সেই রাজ্যগুলিতেই পাড়ি দিচ্ছেন।’‌

অন্যদিকে রবিবার কাঁথি–সহ একাধিক বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থীদের প্রচারে এসেছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তৃণমূল সরকারের বিরুদ্ধে একের পর এক অভিযোগ তুলে স্বভাবসুলভ ভঙ্গিতে কড়া ভাষা প্রয়োগ করেন তিনি। ফিরহাদ হাকিমের উর্দু বিতর্কের সমালোচনা থেকে বুলডোজার নীতি—উত্তরপ্রদেশের ধাঁচে বাংলাতেও বদলের ডাক দেন যোগী। আর আজ, সোমবার দিলীপের হুমকি, ‘‌রাজ্যে শান্তি ফেরাতে এবং দুর্নীতিমুক্ত করতে বিজেপি ক্ষমতায় এলে উত্তরপ্রদেশের ধাঁচে ‘বুলডোজার’ নীতি প্রয়োগ করা হবে। বিজেপি এলে দুর্নীতিগ্রস্তদের ঠাঁই হবে জেলে। যারা বিরোধিতা করবে, তাদের দেশের বাইরে পাঠিয়ে দেওয়া উচিত।’‌

এছাড়া মুখ্যমন্ত্রীকেও আজ আক্রমণ করেন দিলীপ ঘোষ। যদিও আজ বীরভূমের সিউড়ি থেকে বুলডোজার নীতির প্রতিবাদ করে জবাব দিয়েছেন তৃণমূল সুপ্রিমো। মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, ‘‌আমরা কোনও বুলডোজার নীতিতে বিশ্বাস করি না, আমরা ভালোবাসায় বিশ্বাসী। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী কাল এসে এখানে বলেছেন, উত্তরপ্রদেশের মতো এখানেও বুলডোজার চলবে। মানেটা কী?’‌ আর আজ দিলীপ ঘোষের হুমকি, ‘‌শান্তি প্রতিষ্ঠা এবং অপরাধীদের দমনে বুলডোজার বা যা যা প্রয়োজন, বিজেপি ক্ষমতায় এলে তার সবটাই প্রয়োগ করা হবে।’‌

‘তোমাদের খতম করে দেব’, সৌরভ -ডোনাকে প্রাণনাশের হুমকি দিয়ে চিঠি

হাড়হিম ঘটনা বেঙ্গালুরুতে, হোটেলের রুমে দুই শিশুকে খুন করে আত্মহত্যার চেষ্টা বাবার

কলম্বিয়ায় ৭.৪ মাত্রার ভূমিকম্প, মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৭

দাঁড়িয়ে খাবার খান? জানেন এই অভ্যাসই শরীরে ডেকে আনছে বিপদ

বর্ষায় ছাদবাগানে লাগাতে পারেন এই ৫ গাছ, মিলবে একাধিক উপকার

চোখের নিমিষে জলের তোড়ে ভেসে গেল আস্ত সেতু, ভয়ঙ্কর দৃশ্য বন্দি ক্যামেরায়

তৃণমূলের সমর্থনে রাজারহাট পঞ্চায়েত সমিতির নতুন সভাপতি হলেন বিজেপির রুমা মণ্ডল, জোর চর্চা 

একার হাতে বড় করেছিলেন চার সন্তানকে, মৃত্যুর পর কেউ হাজির হলেন না বাবাকে দেখতে

জোরালো ভূমিকম্পে তছনছ কলম্বিয়া, রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৭.৪

ঝাড়খণ্ডে আন্দোলনরত ছাত্রদের উপরে পুলিশের বলপ্রয়োগের নিন্দা রাহুল গান্ধির

‘রাজ্যে সরকারি উদ্যোগে রাখিবন্ধন উৎসব পালন হবে,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

সরকারি হাসপাতালে সন্ধ্যাতেও OPD! কম খরচে মিলবে চিকিৎসা

হালিশহরে মমতার গাড়িতে হামলা, ভাঙছে ঋতব্রতদের শিবির!

দিল্লিতে খুন করে নন্দীগ্রামে গা ঢাকা, অবশেষে গ্রেফতার কুখ্যাত গ্যাংস্টার’ ওয়াসিম