গর্বের স্বাধীনতা দিবস, ৭৫ বছর পেরিয়ে গেলেও ধোঁয়াশায় ক্ষুদিরাম বসুর জন্মভিটে

দেশমাতাকে স্বাধীন করার যে মহানব্রত তিনি নিয়েছিলেন, সেই ভূমিকাকে ছোট করে ‘বাড়ে উঠে ক্ষুদিরাম’ বা ‘বাড় খেয়ে ক্ষুদিরাম’ বলা বন্ধ হোক।

Share:

নিজস্ব প্রতিনিধি: স্বাধীনতা দিবস (INDEPENDENCE DAY) বললেই মনে আসে ক্ষুদিরামের (KHUDIRAM BOSE) কথা। অকুতোভয় এই তরুণ যৌবনের শুরুতেই হাসি মুখে উঠেছিলেন ফাঁসির মঞ্চে। গত ১১ অগাস্ট সদ্য পেরিয়েছে তাঁর ১১৫ তম প্রয়াণ দিবস। তাঁর বৈপ্লবিক কর্মকাণ্ড সকলেরই জানা। তবে তাঁর জন্মস্থান নিয়ে রয়ে গিয়েছে ধোঁয়াশা। কবে নিশ্চিত করে জানা যাবে তাঁর জন্মস্থান? এই প্রশ্নই থাকল ৭৬ তম স্বাধীনতা দিবসে।

কেউ বলেন, তাঁর জন্মস্থান কেশপুরের মোহবনিতে। আবার কেউ বলেন, তাঁর জন্মস্থান মেদিনীপুরের হবিবপুরে। কিন্তু কোনটা ছিল ভিটে বাড়ি। আজও তা নিয়ে রয়েছে ধোঁয়াশা। দুটি জায়গাতেই লেখা রয়েছে, ক্ষুদিরাম বসুর জন্মভিটে। রয়েছে ফলক। মেদিনীপুর শহরের হবিবপুরে রয়েছে তাঁর আবক্ষ মূর্তি। আর কেশপুরের মোহবনীতে রয়েছে তাঁর পূর্ণাবয়ব মূর্তি। মেদিনীপুরের বাসিন্দাদের দাবি, বীর ক্ষুদিরামের জন্মভিটে এই মেদিনীপুরেই। আবার কেশপুরের বাসিন্দাদের দাবি, বীর ক্ষুদিরামের জন্মভিটে রয়েছে মোহবনীতেই। সত্যি জন্মভিটে কোন স্থান, তা জানতে গবেষণা সত্যিই দরকার। কারণ তরুণ বিল্পবী যে পশ্চিম মেদিনীপুর তথা অখণ্ড মেদিনীপুর, রাজ্য ও দেশের গর্ব।

তাঁর জন্মের সময় তাঁকে ৩ মুঠো খুদের বিনিময়ে তাঁর মা লক্ষ্মীপ্রিয়া দেবী তুলে দিয়েছিলেন দিদির হাতে। সেই বড় বোনের কাছেই ছোট থেকে বেড়ে উঠেছিলেন বীর বিপ্লবী। উল্লেখ্য, তাঁর ফাঁসির পরে বাংলার তাঁতিরা ধুতি তৈরি করে তার ধারে লিখে দিতেন ‘ক্ষুদিরাম’। জনপ্রিয় ছিল এই বিশেষ ধুতি। ৭৬ তম স্বাধীনতা দিবসে আবেদন, উদ্ধার হোক তাঁর প্রকৃত জন্মভিটে। আর একটা আবেদন, দেশমাতাকে স্বাধীন করার যে মহানব্রত তিনি নিয়েছিলেন, সেই ভূমিকাকে ছোট করে ‘বাড়ে উঠে ক্ষুদিরাম’ বা ‘বাড় খেয়ে ক্ষুদিরাম’ বলা বন্ধ হোক।

বাঁক কাঁধে ২৫০ কিমি পথ হাঁটলেন ৮৫ বছরের বৃদ্ধ, শিব ভক্তিতে মুগ্ধ নেটদুনিয়া

বাংলার তাঁতে বোনা হচ্ছে জাতীয় পতাকা, অভিনব উদ্যোগ ফুলিয়ার তাঁত শিল্পীদের

ধর্ষণের মামলায় জামিন পেলেন না অভিষেক পোড়েল

বঙ্গোপসাগরে নিম্নচাপের জের, ভারী বৃষ্টির সঙ্গে ঝড়ের সতর্কতা জারি দক্ষিণবঙ্গে

কাঁওয়ার যাত্রা থামিয়ে মুসলিম শিক্ষককে শেষ শ্রদ্ধা, সম্প্রীতির নজির বিজনোরে

কেশপুরে ঋত তৃণমূলের বিধায়ক শিউলি সাহাকে ঘিরে ‘গো-ব্যাক’ স্লোগান

হাতের মুঠোয় ১ লক্ষ টাকা, লোভ না করে মালিককে ফেরৎ দিয়ে নজির গড়লেন টোটোওয়ালা

ক্ষুদিরামের পৈতৃক ভিটে নিয়ে কী পরিকল্পনা? শুভেন্দুর কাছে জানতে চেয়েছিলেন অমিত শাহ

আকাশপথে যান্ত্রিক ত্রুটি, কোলাঘাটে জরুরি অবতরণ মুখ্যমন্ত্রীর কপ্টারের

মঙ্গলে বাঁকুড়ায় প্রশাসনিক বৈঠক শুভেন্দুর, একাধিক উন্নয়নমূলক প্রকল্পের পর্যালোচনা

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের ইঙ্গিত, মঙ্গলবার কলকাতা-সহ কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাস?

গণহত্যার দায়ে সিরিয়ার প্রাক্তন প্রেসিডেন্ট আসাদকে মৃত্যুদণ্ড দিল আদালত

২২ গজে দাপটের পর এবার সঞ্চালকের ভূমিকায় রোহিত শর্মা, কোন অনুষ্ঠান পরিচালনা করবেন?

জনরোষের মুখে পড়ে রাতেই সস্ত্রীক বাড়ি ছাড়লেন দলবদলু সাংসদ জগদীশচন্দ্র বসুনিয়া