তালসারি থেকে উদ্ধার বিশ্বভারতীর অপহৃত পড়ুয়া

Share:

নিজস্ব প্রতিনিধিঃ অবশেষে খোঁজ মিলল বিশ্বভারতীর পড়ুয়ার। তালসারির সমুদ্রসৈকত থেকে উদ্ধার করা হল পড়ুয়াকে। বৃহস্পতিবার থেকেই নিখোঁজ ছিলেন বিশ্বভারতীর বিশ্ববিদ্যালয়ের ওই পড়ুয়া।  ইতিমধ্যেই ঘটনায় গ্রেফতার হয়েছে  ১২ জন। ব্যবসায়িক শত্রুতার কারণে এই অপহরণ বলে জানা গিয়েছে।  

পান্নাকারা থাই মায়ানমারের বাসিন্দা। বিশ্বভারতীর সংস্কৃত ডিপার্টমেন্ট এর পিএইচডি স্কলার ফাইনাল ইয়ারের স্টুডেন্ট ছিল। পড়ুয়া চুলের ব্যবসার সঙ্গে যুক্ত। মায়ানমার থেকে পশ্চিম মেদিনীপুর হয়ে চুল যেত চিনে। সেখানকার যে এজেন্টরা রয়েছেন তাঁরা এই পড়ুয়ার কাছ থেকে ৬ কোটি টাকা পেতেন। পুলিশের প্রাথমিক অনুমান, বকেয়া টাকা দিতে না পারায় এই অপহরণ। ৬ কোটির মধ্যে ৫০ লাখ টাকা বকেয়া ছিল তাঁর। ঘটনায় বীরভূমের ৪ জন ও পশ্চিম মেদিনীপুরের ৮ জন ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

প্রসঙ্গত, শান্তিনিকেতনের ইন্দিরা পল্লী এলাকায় ভাড়া থাকতেন ওই পড়ুয়া। শুক্রবার(২২ সেপ্টেম্বর) দুপুর দুটো নাগাদ ৭ থেকে ৮ জন দুষ্কৃতী আসে গাড়ি নিয়ে। ওই এলাকায় বেশ কয়েকটি বাড়িতে পড়ুয়ার ছবি দেখিয়ে খোঁজ করে। এরপর সে যেই বাড়িতে ভাড়া থাকত সেখানে প্রবেশ করে দুষ্কৃতীরা। জোরপূর্বক পড়ুয়াকে তুলে নিয়ে যায় তাঁরা। তাঁর সঙ্গে থাকা বন্ধুর ফোনও নিয়ে যায় দুষ্কৃতীরা। ঘটনায় বিশ্বভারতী কর্তৃপক্ষের তরফে বোলপুর থানায় মেইলের মাধ্যমে অভিযোগ দায়ের করা হয়।

ফিলিপাইনে ফেরিতে বিধ্বংসী অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ৭৬, এখনও নিখোঁজ ১৩

চালে নয়, কাঁচা আলু-সুজিতেই তৈরি হবে মুচমুচে দোসা, জানুন সহজ রেসিপি

শীতলক্ষ্যা নদীর স্রোতে তলিয়ে যাচ্ছিলেন পাঁচজন, দুজনকে উদ্ধার করে ডুবে মারা গেলেন তরুণ

বিধানসভা নির্বাচনে জামানত খোয়ানো শান্তিগোপালকেই নন্দীগ্রামে প্রার্থী করল সিপিআই

গরুকে ধর্ষণ! ভয়ঙ্কর ঘটনা মোদির রাজ্য, পুলিশের জালে অভিযুক্ত

ব্রিকস সম্মেলনের মাঝেই দিল্লির পাঁচতারা হোটেল থেকে উদ্ধার এয়ার ইন্ডিয়ার পাইলটের দেহ

‘হাতে হাত ধরি ধরি,’ দ্বিপাক্ষিক বৈঠকে মোদিকে বার্তা জিনপিং-য়ের

৬ বছরের ভাইঝিকে ধর্ষণ করে খুনের পর যৌনাঙ্গে ঢালা হয়েছিল রাসায়নিক, পাষণ্ড কাকাকে ফাঁসির সাজা আদালতের

তারাতলাকাণ্ডে গ্রেফতার কলকাতা পুরসভার সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার আমিনুর শেখ

তেণ্ডুলকরকে ছাড়িয়ে গেলেন জো রুট, নয়া ইতিহাস গড়লেন ইংল্যান্ড অধিনায়ক

লজ্জা! লজ্জা! লজ্জা! ইংল্যান্ডের কাছে চুনকাম হলেন বাবর আজমরা

খাদ্যে বিষক্রিয়ার জেরে জেলে অসুস্থ ১৮ বন্দি, চিকিৎসায় মেডিক‍্যাল টিম

পুজোয় খারাপ খাবার বিক্রি করলে ধরা পড়বে রেস্তরাঁ, অভিনব উদ্যোগ প্রশাসনের

 ২ বছর আগে চাকরি থেকে ছাঁটাই, পত্রিকা অফিস থেকে উদ্ধার হিন্দু সাংবাদিকের ঝুলন্ত দেহ