বর্ধমানে খোল- করতাল বাজিয়ে হোলিতে মাতলেন তৃণমূল প্রার্থী কীর্তি আজাদ

Share:

নিজস্ব প্রতিনিধি, পূর্ব বর্ধমান: খোল-করতাল নিয়ে বর্ধমান শহরের হোলিতে মাতলেন বর্ধমান-দূর্গাপুর লোকসভার তৃণমূল কংগ্রেস প্রার্থী কীর্তি আজাদ। মঙ্গলবার কর্মী সমর্থকদের নিয়ে হোলির সবুজ রঙের খেলায় মাতলেন তিনি।মাখলেন সবুজ আবির। রাজ্যের সর্বত্র হোলি সোমবার পালিত হলেও বর্ধমানের রাজা প্রচলিত নিয়ম ও ঐতিহ্য মেনে হোলি মঙ্গলবার পালিত হয় বর্ধমানে। সেই হোলি উৎসবে যোগ দিতে মঙ্গলবার বর্ধমান শহরের কাঞ্চননগর এলাকায় স্থানীয় বিধায়ক খোকন দাস(Kokhon Das) সঙ্গে নিয়ে পৌঁছে যান তিনি।

সেখানে “মা কঙ্কালেশ্বরী” মন্দিরে পূজো দিয়ে খোল-কত্তাল ও সবুজ আবির নিয়ে বেরিয়ে পরেন জনসংযোগ ও প্রচার সারতে। এদিন কীর্তিকে প্রতিদ্বন্দ্বী বিজেপির দিলীপ ঘোষ(Dilip Ghosh) সম্পর্কে প্রশ্ন করা হলে তিনি বলেন, প্রথমে দিলীপ বাবুকে হোলির শুভেচ্ছা জানাচ্ছি এবং ভোটের ময়দানে যখন এসেছেন লড়াই হবে। আমি তো স্থানীয় বিধায়ক সহ বাসিন্দাদের নিয়ে লড়াই করব। কিন্তু ওঁকে মেদিনীপুর থেকে লোক নিয়ে এসে ভোটে লড়তে হবে।

তিনি আরও বলেন, ‘প্রথম থেকেই বিজেপির নেতা-কর্মীদের অহংকার রয়েছে। আমরা তৃণমূল কংগ্রেস সাধারণ কর্মী-সমর্থকদের আশীর্বাদ নিয়ে ভোটের ময়দানে বিজেপিকে ছক্কা মেরে দেব।’ এখন থেকেই নিজের জয়ের ব্যাপারে যথেষ্ট আত্মবিশ্বাসী কীর্তি আজাদ।

তৃণমূলের পার্টি অফিসে আস্ত গেস্ট হাউস! মিলল কন্ডোম ও বস্তা ভর্তি শাড়ি

‘লোভী-গদ্দার-ভীতুরা বিজেপিতে যোগ দিন’, কাকলিদের নিশানা মহুয়ার

মৃত্যুর ২০দিন পর আদালতের নির্দেশে কবর থেকে তোলা হল বধূর মৃতদেহ

যোগ দিবসের আগে পুরুলিয়ায় অনুশীলন করলেন জেলাশাসক

‘নিয়ম না মেনে পুশব্যাক মানা হবে না’, দিল্লিকে হুঁশিয়ারি দিয়ে চিঠি তারেক সরকারের

অভিষেকের বাড়িতে ফের সিআইডি, মঙ্গলবার বিকেলের মধ্যে হাজির হতে নোটিস

বিচ্ছেদের পরেও প্রাক্তন স্বামীর সঙ্গে যোগাযোগ, এখনও কোন মায়ায় জড়িয়ে আছেন এশা?

মেমারি পুরসভায় চেয়ারম্যান সহ ১১জন তৃণমূল কাউন্সিলরের পদত্যাগ, মিষ্টি বিলি বিজেপির

সুথার-সুন্দরের ভেল্কিতে আফগানদের দুরমুশ করে জিতল টিম ইন্ডিয়া

অবিলম্বে ইরান ছাড়ুন, ইজরায়েলের হামলার পরেই স্বদেশি নাগরিকদের নির্দেশ ভারতীয় দূতাবাসের

দুর্দিনে মমতার পাশে নেই, রাজ্যসভার সাংসদ পদে ইস্তফা দিচ্ছেন কোয়েল

‘ন্যাশনাল হেলথ মিশনে পশ্চিমবঙ্গ সরকারকে ৫২৭ কোটি টাকা সাহায্য কেন্দ্রের’, ঘোষণা মুখ্যমন্ত্রীর

বিশ্বকাপ জিতলে গোঁফ-দাড়ি রাখবেন দুনিয়া কাঁপানো তারকা ফুটবলার

রাজ্যের প্রাক্তন মন্ত্রী অরূপ রায়ের বিরুদ্ধে এলাকায় পোস্টার ঘিরে চাঞ্চল্য