কোলাঘাটে বেআইনি পেট্রোল ডিজেল মজুত রাখার গুদামে আগুন, অগ্নিদগ্ধ এক

Share:

নিজস্ব প্রতিনিধি,কোলাঘাট : গ্রামের ভিতরে পুলিশের চক্ষু আড়ালে বেআইনি কাটিং তেলের ব্যবসা চলছিল।আর সেই কাটিং তেলের গোডাউনে বিধ্বংসী আগুন লাগার ঘটনায় গুরুতর আহত এক কর্মী। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থল পূর্ব মেদিনীপুর(East Medinipur) জেলার কোলাঘাট  ব্লকের নোনাচক গ্রামে ।একটি বেআইনি পেট্রল ডিজেলের গোডাউনে আগুন লাগে ।আগুনের তীব্রতা যথেষ্ট ছিলো।প্রাথমিক অনুমান সিগারেটের আগুন থেকে আগুন লাগে গোডাউনে।এই ঘটনায় একজন জখম হয়।বেশ কিছু অংশ পুড়ে যায়।ঘটনাস্থলে দমকলের ২ টি ইঞ্জিন ও কোলাঘাট থানার(Kolaghat P.S.) পুলিশ যায় ।

ঘটনাস্থলে যান তমলুকের এসডিপিও (SDPO)সাকিব আহমেদ। আগুন ধীরে ধীরে নিয়ন্ত্রনে আসে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে ,গ্রামের ভিতরে একটি বাড়ির সামনেই সুকদেব প্রামানিকের অবৈধ তেল কাটিং এর ব্যবসা ছিল। আর সেই তেলের গোডাউনে সকালে প্রায় ১২ খানা চোরাই পেট্রোল-ডিজেলের ড্রাম আসে বলে স্থানীয় সূত্রে খবর। সেখানে কাজ করছিল এক যুবক। তখনই কোন কারণে আগুন লাগে । আগুনে ভস্মীভূত হয়ে যায় পুরো গোডাউন ও একটি মোটর সাইকেল। ওই কর্মী গুরুতর আহত হয় ।তাকে স্থানীয় কোলাঘাট হাসপাতালে ভর্তি করা হয়। স্থানীয় গ্রামবাসীরা অভিযোগ করেন ওই এলাকায় বেশ কয়েকটি জায়গায় এভাবেই বেআইনি চোরাই পেট্রোল ও ডিজেল মজুত রাখার কারবার চলে। বেশি দামে সেই পেট্রোল বিক্রির কারবার চলছে প্রকাশ্যে।

যে কোন মুহূর্তে ওই গ্রামে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। পুলিশ প্রশাসন এখনই ব্যবস্থা নিক। শুধু হাওড়ায় এলাকায় নয় এর পাশাপাশি বিধাননগর কমিশনারেট এলাকাতেও এই ধরনের কারবার চলছে বেশ কয়েকটি জায়গায়। জগৎপুর(Jagatpur) খালপাড় সংলগ্ন আদর্শপল্লী ঐকতান ক্লাবের সামনে খালপাড়ের দুপাশের দুটি দোকানে মজুত রাখা হয় বেআইনি পেট্রোল। এর আগে একবার একটি দোকানে আগুন লাগে এবং ওই বেআইনি কারবারি গুরুতর অগ্নিদগ্ধ হয়েছিলেন। কিন্তু তারপরেও স্থানীয়ভাবে বাগুইহাটি থানা ও আদর্শ পল্লী পুলিশ ফাঁড়ি কোনরকম ব্যবস্থা নেয়নি। যে কোনদিন বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বাগজোলা খাল পারে গজিয়ে ওঠা একাধিক দোকানগুলিতে।

স্বাদে অতুলনীয়! দুপুরের ভোজে বানিয়ে নিন নিরামিষ দই বেগুন

প্লাস্টিকের বদল ভুট্টার দানা দিয়ে তৈরি হবে ব্য়াগ, অভিনব উদ্যোগ পুরমন্ত্রীর

পুলিশের গতিবিধি আগাম জানিয়ে দিতেন বিধায়ককে, পরেশকাণ্ডে গ্রেফতার সিভিক ভলান্টিয়ার

‘৭ কোটি চাই, নইলে খুন করে দেব,’ কেজরিওয়ালকে হুমকি লরেন্স বিষ্ণোই গোষ্ঠীর

নেপালে ভয়াবহ দুর্ঘটনা! রাস্তা থেকে খাদে গড়িয়ে পড়ল গাড়ি, নিহত কমপক্ষে ১০

বাঙালি হেঁশেলের সেরা পদ, বানিয়ে নিন নিরামিষ ওলের ডালনা

‘আমি সুন্দর নই, তাই মরে যেতে চাই!’ আয়নায় নিজের চেহারা দেখে তিনবার আত্মহত্যার চেষ্টা NEET পড়ুয়ার

চতুর্থ একদিনের ম্যাচে নেতৃত্বে শ্রেয়স, ওপেনিংয়ে ঈশান! ভারতের প্রথম একাদশে তিন বদলের সম্ভাবনা

‘পুষ্পা’ জাহাঙ্গিরের জমিতে গরিবদের জন্য আবাসের ঘর,’ ঘোষণা শুভেন্দুর

গীতার পর নেতাজি ইন্ডোরে ১০ হাজার কণ্ঠে হনুমান চালিশা পাঠ, উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী

লাইনে ফাটল, দীর্ঘক্ষণ বন্ধ হাসনাবাদ-শিয়ালদহ শাখায় ট্রেন চলাচল, দুর্ভোগে যাত্রীরা

‘শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়াই চলবে,’ ‘দুয়ারে’ বুলডোজার যেতেই হুঁশিয়ারি অভিষেকের

গণধর্ষণের মামলা প্রত্যাহারে রাজি হননি, নির্যাতিতাকে ছাদ থেকে ফেলে হত্যার চেষ্টা

গাজার হাসপাতালে ইজরায়েলের ভয়াবহ হামলা মৃত চিকিৎসক সহ ৬, আহত একাধিক