কলকাতা বইমেলাতে পালন হবে বৃক্ষ রোপন দিবস

Share:

নিজস্ব প্রতিনিধি, সল্টলেকে: ১৮ জানুয়ারি দিয়ে ৩১ জানুয়ারি পর্যন্ত শুরু হতে চলেছে আন্তর্জাতিক কলকাতা পুস্তক মেলা। মেলার উদ্যোক্তার দিনদের পক্ষ থেকে জানানো হয়েছে এবার প্রথম বই মেলা প্রাঙ্গনে একদিন বৃক্ষরোপণ কর্মসূচি রাখা হয়েছে।ত্রিদিব চট্টোপাধ্যায় জানান, বই প্রকাশের ক্ষেত্রে আমাদের প্রচুর কাগজের প্রয়োজন হয় তাই এবার প্রথম বই মেলা প্রাঙ্গনে একদিন বৃক্ষরোপণ কর্মসূচি রাখা হয়েছে। তার দাবি এই উদ্যোগ এই প্রথম। বইমেলা প্রাঙ্গণে মোট ২০০ টি সিসিটিভি(CCTV) ক্যামেরা থাকছে।

দমকল(FireBrigade) বিভাগের পক্ষ থেকেও বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পর্যাপ্ত পুলিশ থাকছে। পার্কিং যাতে সঠিকভাবে হয় তার জন্য সরকারের পক্ষ থেকে কেএমডিএ ,নগরন্নয়ন দপ্তর ও বিভিন্ন সরকারি দপ্তরকে চিঠি দিয়ে ছুটির দিনে তাদের অফিসের সামনে পার্কিং করার অনুমতি চাওয়া হয়েছে। একই সঙ্গে সল্টলেকের বাসিন্দাদের কাছে আবেদন জানানো হয়েছে তারা যেন হেঁটে বা অটো কিংবা টোটো তে মেলাতে আসেন। গিল্ডের(Guild) সাধারণ সম্পাদক সুধাংশু শেখর দে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মেলার উদ্বোধন করবেন। সঙ্গে থাকবেন ব্রিটিশ উপরাষ্ট্র দূত আলেক্স এলিস সিএমজি। বইমেলায় শিশু দিবস ও বলিষ্ঠ নাগরিক দিবস পালন হবে। একই সঙ্গে পালন হবে থিম কান্ট্রি দিবস।

বই প্রেমিকদের জন্য আর ৪৮ ঘন্টা অপেক্ষা। তারপর শুরু হতে যাচ্ছে আন্তর্জাতিক বইমেলা(International Book Fair) ।এই বছর বইপ্রেমিকদের জন্য নতুন ধরনের এবং ক্ষুদেদের জন্যও নানান ধরনের পুস্তক নিয়ে আসা হচ্ছে এই বইমেলায়(Book Fair) এবং সেই সাথে ব্যবসায়ী এবং বইপ্রেমিকদের জন্য রাজ্য সরকার পরিবহন সেবা সঠিক রাখার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। মেট্রো চলাচল শুরু হয়েছে ।তার জন্য অনেকটাই যাতায়াতের সুবিধা হচ্ছে। এই যাতায়াতের সুবিধা বাড়াতে ব্যবসা ও বৃদ্ধি পেয়েছে পুস্তক ব্যবসায়ীদের । এই বছর পুস্তককে থাকছে সিনেমা গান ছাড়াও গল্প, কবিতা কাহিনী সহ সব ধরনেরই পুস্তক রাখা হয়েছে। এই বইমেলায় ইতিমধ্যে প্রস্তুতি নিয়ে ফেলেছেন পুস্তক ব্যবসায়ীরা।

SIR সংক্রান্ত ট্রাইব্যুনালের কচ্ছপ গতি নিয়ে শীর্ষ আদালতে ক্ষোভ প্রকাশ নির্বাচন কমিশনের

ছাত্র মৃত্যুর জের, IIT বম্বের ডিনের পদ থেকে সরানো হল অধ্যাপক সূর্যনারায়ণ ডুল্লাকে

ভাতের পাতে বরিশালের স্বাদ, বানিয়ে নিন কলাপাতায় মোড়া নারকেল-চিংড়ির পিঠে

‘ভোটে গুলি চলুক, কিন্তু লুঠ করতে দেব না,’ ফের উস্কানিমূলক মন্তব্য হুমায়ুনের

‘মর্জিনা আর নেই…..’, প্রয়াত বর্ষীয়ান অভিনেত্রী মিঠু মুখোপাধ্যায়, কী হয়েছিল তাঁর?

সর্ষে ও দইয়ের অনবদ্য যুগলবন্দি! দুপুরের মেনুতে বানান বেগুন বাসন্তী

প্রতীক হাতছাড়ার পর ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি মমতার

কফিন থেকে ভেসে আসছিল গোঙানো শব্দ, মৃত্যুর ২ দিন পর অলৌকিকভাবে বেঁচে উঠলেন বৃদ্ধা

উত্তরপ্রদেশের বিধানসভা ভোটে লড়ছেন শামি! জয়ন্ত চৌধুরীর সঙ্গে বৈঠক ঘিরে জল্পনা

ধেয়ে আসছে টাইফুন ‘দুজুয়ান’, এশিয়ান গেমসের মাঝে জাপানে ভারী বৃষ্টি-ভূমিধসের সতর্কতা জারি

ফের দক্ষিণবঙ্গে তুমুল বৃষ্টির সম্ভাবনা, রাস্তায় বের হওয়ার আগে সাবধান! জারি সতর্কতা

মা’কে জীবন্ত পুড়িয়ে মারার অভিযোগ, পুলিশের সামনে নিজেকে ‘ভগবান’ বলে দাবি পিশাচ ছেলের  

ডাক্তারের সঙ্গে নৈশভোজ করছে আরশোলা! JW Marriott-হোটেলে অবাক কাণ্ড

সিঁধ কেটে ঘরে ঢুকে ইট দিয়ে মাথা থেঁতলে গৃহবধূকে খুন! চাঞ্চল্য ফুলিয়ায়