বন্ধ হচ্ছে পার্লে-জি’র মুম্বইয়ের কারখানা! বিস্কুটের মোড়কের ওই মেয়েটি আসলে কে?

Share:

নিজস্ব প্রতিনিধি: এক কাপ গরম চা,সঙ্গে পার্লে-জি! এই দু’য়ের যুগলবন্দি ছাড়া যেন অনেকেরই দিন শুরুই হয় না। শৈশব থেকে বড় হওয়ার প্রতিটি স্মৃতিতে নীরবে জড়িয়ে আছে এই বিস্কুট। শুধু খাবার নয়, পার্লে-জি আসলে আবেগ,অভ্যাস আর প্রজন্মের পর প্রজন্ম বয়ে চলা এক অমলিন নস্টালজিয়া।

পার্লে-জি ভারতের প্রায় প্রতিটি বাড়িতেই পরিচিত ও প্রিয় একটি বিস্কুট। ছোট থেকে বড় সব বয়সের মানুষের কাছেই এটি আলাদা জায়গা করে নিয়েছে। অনেকের কাছেই এক কাপ চা আর পার্ল জি বিস্কুট ছাড়া সকাল বা বিকেল যেন অসম্পূর্ণ। অজান্তেই কখন পুরো প্যাকেট শেষ হয়ে যায়,তা বোঝার আগেই খালি মোড়ক হাতে এসে পড়ে। পার্ল জি কেবল খাদ্যপণ্য নয়,এটি ভারতীয় সংস্কৃতি,ঐতিহ্য এবং দৈনন্দিন জীবনের সঙ্গে গভীরভাবে মিশে রয়েছে।

আরও পড়ুন: দিঘা ঘুরতে যাওয়া মহিলা পর্যটকের সঙ্গে ঘটল ভয়ঙ্কর ঘটনা, হোটেলে যা হয়েছিল…

জানা গিয়েছে,১৯২৯ সালে প্রতিষ্ঠিত এই কারখানাটি ছিল শহরের এক অবিচ্ছেদ্য অংশ। পার্লে-জি প্রোডাক্টসের এই উৎপাদন কেন্দ্রে বহু দশক ধরে ভারতের খাদ্য শিল্পের এক গুরুত্বপূর্ণ অধ্যায় রচনা করেছে। তবে সময়ের সঙ্গে সঙ্গে বিস্কুট উৎপাদন বন্ধ হয়ে যাওয়ায় কারখানার জমিকে এবার বাণিজ্যিক কমপ্লেক্সে রূপান্তরিত করা হচ্ছে। ৭ জানুয়ারি মহারাষ্ট্র রাজ্য পরিবেশ প্রভাব মূল্যায়ন কর্তৃপক্ষ ১৩.৫৪ একর জমিতে নতুন বাণিজ্যিক প্রকল্পের অনুমোদন দিয়েছে। এর ফলে পুরোনো ২১ টি কাঠামো ভেঙে ফেলা হবে। উল্লেখযোগ্য যে, পার্ল প্রোডাক্টস ২০১৬ সালেই এই কারখানায় বিস্কুট উৎপাদন বন্ধ করে দেয়।

পার্লে-জি মোড়কে থাকা শিশুকন্যার পরিচয় নিয়েও বহু বছর ধরে কৌতূহল ছিল। সংস্থার ভাইস প্রেসিডেন্ট জানিয়েছেন, ছবিটি কোনও বাস্তৱ শিশুর নয়। ১৯৬০ এর দশকে শিল্পী মগনলাল দাহিয়া এই ছবি আঁকেন,যা নিষ্পাপতা ও পারিবারিক উষ্ণতার প্রতীক হিসেবে ব্যবহৃত হয়। পার্লে-জি ছাড়াও এই সংস্থা হাইড এন্ড সিক,মোনাকো,ক্র্যাকজ্যাক, কিসমি, মেলোডির মতো বহু জনপ্রিয় পণ্য তৈরি করে। ভবিষ্যতে বাজারে পার্লে-জি থাকুক বা না থাকুক, আমাদের শৈশবের স্মৃতিতে এই বিস্কুট চিরকাল অমলিন হয়ে থাকবে- এ কথা বলাই যায়।

রাজ্যসভার ১১ আসনের প্রার্থীর নাম ঘোষণা বিজেপির, কারা টিকিট পেলেন?

ঋতব্রত বন্দ্যোপাধ্যায় কেন বিরোধী দলনেতা? ব্যাখ্যা দিলেন বিধানসভার অধ্যক্ষ

কটাক্ষের শিকার, ইনস্টা লাইভ চলাকালীন বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা নেটপ্রভাবীর

‘রেজিনগর থেকে উপনির্বাচনে লড়ুন’, নিঃসঙ্গ মমতাকে প্রস্তাব হুমায়ুন কবীরের

ঋতব্রতদের শিবিরে ভাঙন! মমতাকেই দলনেত্রী মানছেন বিদ্রোহী বিধায়কদের একাংশ

ভূমিধসের পাশেই ‘গরবা নাচ’! পর্যটকদের আচরণ নিয়ে উঠেছে প্রশ্ন

জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে ফের মা হলেন বুবলী!

রাহুলের ‘গদ্দারি’তে ক্ষুব্ধ স্ট্যালিন, ‘ইন্ডিয়া’ জোটের বৈঠক বয়কটের সিদ্ধান্ত ডিএমকে’র

অবসরপ্রাপ্ত কর্মীদের বকেয়া মহার্ঘ ত্রাণ দেওয়ার কাজ শুরু রাজ্য সরকারের

১৬ দিনে শুনানি শেষ, সাত বছরের রামিসার ধর্ষণ-হত্যার মামলার রায় রবিবার

লোকসভায় তৃণমূলের দলনেতার পদ থেকে অভিষেককে হটানোর উদ্যোগ শুরু

২৪ ঘণ্টায় বিএসএফ-এর দশটি পুশব্যাক রুখে দেওয়ার দাবি বিজিবি’র

‘এবার থেকে ভয়মুক্ত পরিবেশে কাজ করবেন’, প্রযোজকদের আশ্বাস পাপিয়া অধিকারীর

১৯ জুন কলকাতা পুরসভার মাসিক অধিবেশন ডাকলেন চেয়ারপার্সন মালা রায়