১৬ তারিখেই রাজ্যে খুলবে স্কুল, জানিয়ে দিল আদালত

আগামী ১৬ নভেম্বর থেকে রাজ্যে স্কুল খোলা 'আটকাতে' একটি জনস্বার্থ মামলা দায়ের হয় কলকাতা হাইকোর্টে

Share:

নিজস্ব প্রতিনিধি: আগামী ১৬ নভেম্বর থেকে রাজ্যে স্কুল খোলা ‘আটকাতে’ একটি জনস্বার্থ মামলা দায়ের হয় কলকাতা হাইকোর্টে। সেই মামলার শুনানিতে বৃহস্পতিবার আদালতের তরফে জানিয়ে দেওয়া হয়েছে, রাজ্য সরকারের পূর্ব ঘোষণা মতো ১৬ নভেম্বর থেকে স্কুল খোলায় কোনও বাধা নেই। তবে স্কুল খুললেও করোনাবিধি মেনেই হবে ক্লাস। গত সোমবার আইনজীবী সুদীপ ঘোষ চৌধুরী এই স্কুল খোলা নিয়ে একটি মামলা করেন কলকাতা হাইকোর্টে। তিনি আদালতে জানান, রাজ্য সরকার সঠিক পরিকল্পনা না করেই স্কুল খুলছে। তাছাড়াও স্কুলের পড়ুয়াদের কারোর ভ্যাকসিন হয়নি, তাই করোনায় আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি। বিশেষ কমিটি গড়ার প্রস্তাবও দেন তিনি। কিন্তু সেই বক্তব্য কার্যত পত্রপাঠ খারিজ করে দিয়েছে আদালত।

উত্তরকন্যা থেকেই আগামী ১৬ তারিখ থেকে স্কুল খোলা নিয়ে নির্দেশ দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপরেই একাধিক নির্দেশিকা জারি করে ১৬ তারিখ থেকে স্কুল খোলার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেয় শিক্ষা দফতর। সেই নির্দেশিকাই বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টে প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব ও রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চে জানায় রাজ্য সরকার। এদিন রাজ্যের তরফে আদালতে জানানো হয়েছে, প্রতিদিন ১০ মিনিট করে পড়ুয়াদের কোভিড নিয়ে সচেতন করা হবে। ক্লাস চালু করতে কোনও স্কুলের অসুবিধা থাকলে তারা রাজ্যের সঙ্গে যোগাযোগ করবে। নবম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ক্লাস হলে স্কুলের ১৫ শতাংশ পড়ুয়া উপস্থিত থাকবে। দেশের প্রায় সব রাজ্যে স্কুল খুলে গিয়েছে। অন্ধ্রপ্রদেশ, চণ্ডীগড়, বিহার, কেরল, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র এই সব রাজ্যে অনেক আগেই স্কুল খুলে গিয়েছে। তাই করোনা বিধি মেনেই রাজ্যে খুলছে স্কুল। রাজ্যের দেওয়া বক্তব্যে সন্তুষ্ট হয়ে জনস্বার্থ মামলাকে আর গুরুত্ব দিতে চায় নি রাজ্য।

মান বাঁচালেন মানু, এশিয়াডে ভারতীয় শ্যুটারদের স্বপ্নভঙ্গ

স্ত্রী-সন্তান ও দুই পুরোহিতকে গুলি করে খুন, পুলিশের এনকাউন্টারে মৃত্যু যুবকের

ইয়ে দোস্তি…, আহমেদাবাদের রাস্তায় একই বাইকে হেলমেটবিহীন চার যুবক

ফের একবার ট্রাম্প-মোদি সাক্ষাতের সম্ভাবনা, ডিসেম্বরে আমেরিকা সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী 

Oppo Reno 5G ফোনে ১৫ হাজার টাকার ছাড়, কোথায় মিলছে এই দুর্দান্ত অফার?

দশভূজা নন, দ্বিভূজা দুর্গা! ব্রহ্মবাড়ির পুজোয় আজও বেঁচে শতাব্দী প্রাচীন ঐতিহ্য

বর্গির হানা থেকে দেশভাগ, ফরিদপুরের শিকড় আঁকড়ে আজও অমলিন সেনগুপ্ত বাড়ির পুজো

চারা কিনতে হবে না! রান্নাঘরের জিনিস দিয়েই ফলবে নতুন গাছ, রইল সহজ উপায়

‘ইরানকে পরমাণু অস্ত্র বানাতে দেব না’, রাষ্ট্রপুঞ্জের সভায় হুঙ্কার ট্রাম্পের

উলটপুরাণ! রাজস্থানের নাগৌরে উপপুরপ্রধান পদে বিজেপি কাউন্সিলরদের সমর্থনে জয়ী নির্দল মুসলিম প্রার্থী

তেণ্ডুলকরের রেকর্ড ভেঙে দিলেন জো রুট, নাম লেখালেন তেইশ হাজারি ক্লাবে

থামল গতির ঝড়, আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন তারকা ফাস্ট বোলার

মোথাবাড়িতে বিচারকদের উপর হামলাকাণ্ডে সাবিনা ইয়াসমিনকে তলব এনআইএ-র

কোচবিহারে পর্যটক টানতে বিশেষ ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর