জোর ধাক্কা অভিষেকের! সার্বিক রক্ষাকবচের আর্জি খারিজ কলকাতা হাইকোর্টের

Share:

নিজস্ব প্রতিনিধি: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সার্বিক রক্ষাকবচের আর্জি খারিজ করল কলকাতা হাইকোর্ট। সব মামলাতেই তৃণমূল সাংসদকে রক্ষাকবচ দেওয়ার বিষয়ে নারাজ বিচারপতি সৌগত ভট্টাচার্য। আজ, বৃহস্পতিবার অভিষেকের আইনজীবী কপিল সিব্বল হাইকোর্টে আর্জি জানান, প্রতিদিন এফআইআর দায়ের হচ্ছে। আরও নতুন তিনটে এফআইআর দায়ের হয়েছে তাঁর মক্কেলের বিরুদ্ধে। তাই সব মামলায় সার্বিক রক্ষাকবচ চাই। যদিও কপিল সিব্বলের আর্জি খারিজ করে দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্য। আদালত জানিয়েছে, সব ক্ষেত্রে একইভাবে রক্ষাকবচ কীভাবে দেওয়া যায়? এতে তদন্তে ক্ষতি হতে পারে। অপরদিকে রাজ্যের আইনজীবী এই মামলায় সময় চেয়ে আবেদন জানান। আগামী ৩০ জুলাই এই মামলার পরবর্তী শুনানি।

আরও পডুন: ‘অভিযুক্ত গেটম্যানের চূড়ান্ত শাস্তি হবে,’ মুর্শিদাবাদে বললেন মুখ্যমন্ত্রী

কলকাতা হাইকোর্ট এদিন আরও জানিয়েছে, আগামী বৃহস্পতিবার পর্যন্ত এই মামলার শুনানি মুলতবি রাখা হল। ততদিন পর্যন্ত তৃণমূল সাংসদের বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ করা হলে বিষয়টি আদালতের নজরে আনা যাবে। তবে সব মামলা একত্রিত করে সার্বিক রক্ষাকবচ দেওয়া যাবে না অভিষেককে। সেটা নির্দেশে স্পষ্ট করে দিয়েছেন বিচারপতি সৌগত ভট্টাচার্য। অভিষেকের নামে ৮টি এফআইআর দায়ের হয়েছে। সেই এফআইআরগুলির থেকে বাঁচতে সার্বিক রক্ষাকবচ চেয়ে হাইকোর্টে তিনি মামলা করেন। সেই মামলার শুনানিতে বিচারপতি সৌগত ভট্টাচার্য জানিয়েছেন, ‘একসঙ্গে সব মামলায় রক্ষাকবচ দেওয়া সম্ভব নয়। প্রতিটি ভিন্ন অভিযোগের ভিত্তিতে মামলা দায়ের হয়েছে। একসঙ্গে সব মামলা জুড়ে রক্ষাকবচ চাইছেন কী ভাবে? এটা সম্ভব নয়।’ এর আগে এমনই সার্বিক রক্ষাকবচ দেওয়া হয়েছিল রাজ্যের প্রাক্তন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে। এদিন আদালতে সেই প্রসঙ্গে টেনে অভিষেককেও ওই একই রক্ষাকবচ দেওরা আর্জি জানান আইনজীবী কপিল সিব্বল। আর তাতেই ক্ষোভপ্রকাশ করেন বিচারপতি সৌগত ভট্টাচার্য। তাঁর পর্যবেক্ষণ, ‘শুভেন্দু অধিকারীর উদাহরণ দেবেন না। সব পক্ষের বক্তব্য না শুনে আদালত কোনও নির্দেশ দেবে না। আগামী ৩০ জুলাই এই মামলার পরবর্তী শুনানি।’

 ২ বছর আগে চাকরি থেকে ছাঁটাই, পত্রিকা অফিস থেকে উদ্ধার হিন্দু সাংবাদিকের ঝুলন্ত দেহ

তারাপীঠ থেকে সরানো হচ্ছে মা তারাকে, হবে মন্দিরের সংস্কার

এশিয়ান গেমসের দলে জায়গা না পেয়ে আত্মহত্যার হুমকি তরুণ ভারতীয় অ্যাথলেটের

তল্লাশির নামে অন্তর্বাস খুলিয়ে গোপনাঙ্গে হাত? শিক্ষিকাদের বিস্ফোরক অভিযোগ ঘিরে শোরগোল

সোশ্যাল মিডিয়ায় ক্রমাগত খুনের হুমকি, অভিযোগ নিয়ে পুলিশে দ্বারস্থ অস্কার ব্রুজো

গোমাংস রান্না করায় ভাড়াটের উপরে চড়াও, কানাডায় গ্রেফতার ভারতীয় বংশোদ্ভুত মালকিন

‘মমতার দেওয়া প্রতীকে জিতে দালালি করছে’, ঋতব্রতকে বেনজির আক্রমণ কল্যাণের

বাবা ব্যস্ত সম্মেলনে, ব্রিকস বাজার ঘুরে দেখলেন মাসুদ কন্যা জহরা

‘ভারত সবাইকে নিয়ে চলতে চায়,’ ব্রিকস সম্মেলনে বার্তা মোদির

‘তৃণমূল কারোর বাবার সম্পত্তি নয়,’ নাম না করে মমতাকে কদর্য আক্রমণ ঋতব্রতের

‘পশ্চিমবঙ্গের হিন্দুদের অবস্থাও চিন্ময়কৃষ্ণ প্রভুর মতো হত’, আশঙ্কা মুখ্যমন্ত্রীর

ক্যালিফোর্নিয়ায় ভারতীয় বংশোদ্ভূত তরুণীকে তাড়া করে খুন, আত্মঘাতী অভিযুক্ত-ও

দুই মেয়েকে যৌন হেনস্থা, গ্রেফতার পাষণ্ড বাবা, চাঞ্চল্য বারুইপুরে

সুরাপ্রেমীদের জন্য দুঃসংবাদ, দুর্গাপুজোর আগেই বাড়ছে মদের দাম়