চক-ডাস্টারের পরিবর্তে ঝাঁটা হাতে রাস্তায় শিক্ষকরা

Share:

নিজস্ব প্রতিনিধি, কলকাতা :  মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চাকরিহারা শিক্ষকদের স্কুলে যাওয়ার পরামর্শ দিয়েছেন। কিন্তু তারপরেও চাকরি ফেরৎ পাওয়ার দাবি নিয়ে বিকাশ ভবনের সামনের রাস্তায় বসে বিক্ষোভ দেখাচ্ছেন তাঁরা। যাঁদের হাতে চাক ডাস্টার থাকার কথা, তাঁরা হাতে তুলে নিয়েছেন ঝাঁটা।

বিকাশ ভবনের সামনে যে শিক্ষকরা রাস্তায় ধর্না দিচ্ছেন, সেই রাস্তা পরিষ্কার করার কাজে নেমে পড়েছেন তারা। তাঁদের বক্তব্য, রাস্তাই এখন তাদের ঘরবাড়ি হয়ে গিয়েছে। তাই সেই রাস্তা পরিষ্কার রাখা তাদের কর্তব্য। রবিবার সকাল বেলায় দেখা গিয়েছে চাকরিহারা শিক্ষক-শিক্ষিকা এবং শিক্ষাকর্মীরা কেউ ঝাঁটা হাতে কিংবা কেউ নারকেল গাছের পাতা নিয়ে রাস্তা পরিষ্কার করছেন।

বিকাশ ভবনের সামনে দীর্ঘদিন ধরে বিক্ষোভ দেখাচ্ছেন তাঁরা। সরকারে পক্ষ থেকে বার বার তাঁদের আশ্বাস দেওয়া হচ্ছে। কিন্তু তারপরেও নিজেদের অবস্থানে অনড় তাঁরা। গরমের ছুটি চলছে স্কুলে। স্কুল খুললেই বের হবে রেজাল্ট। ফুটপাতে বসে ছাত্রদের খাতা দেখলেন শিক্ষকরা। ৩১ ডিসেম্বর পর্যন্ত স্কুলে যাওয়ার অনুমতি রয়েছে। তাই সেই দায়িত্ব পূরণ করতেই বিক্ষোভস্থলে বসেই কাজ সারছেন শিক্ষকরা।

সুপ্রিম কোর্টের রায়ে এসএসসি মামলায় প্রায় ২৬ হাজার শিক্ষক-শিক্ষাকর্মী চাকরি হারিয়েছেন। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও এই অসহায় শিক্ষক-শিক্ষাকর্মীদের পাশে থাকার বার্তা দিয়ে নেতাজি ইনডোরে বৈঠক করেছিলেন। কিন্তু তারপরও চাকরিহারাদের একাংশ সেই বার্তাকে ভরসা না করে বিক্ষোভ করতে পথে নেমেছেন। এর আগে কসবা ডিআই অফিসে তাঁদের প্রতিবাদের জেরে রণক্ষেত্রের চেহারা নিয়েছিল। এখন বিকাশ ভবনের সামনে বিক্ষোভ দেখাচ্ছেন।

পুরনিয়োগ দুর্নীতি  মামলায় এবার মদন মিত্রকে তলব ইডির

৫৭ বছরের ছোট তরুণীকে গোপনে বিয়ে জামায়াতের সাংসদের, শোরগোল বাংলাদেশজুড়ে

সাবধান! শুধু ওজনবৃদ্ধি নয়, জাঙ্ক ফুডেই লুকিয়ে হৃদরোগ ও ক্যানসারের ঝুঁকি

রক্তে হঠাৎ শর্করা বৃদ্ধিই কি ডায়াবেটিস? সুস্থ মানুষের ক্ষেত্রেও হতে পারে ‘সুগার স্পাইক’

বর্ষাকালে বারবার অসুস্থ হচ্ছে শিশু? বর্ষায় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে এই ৫ উপায়

ফাইনালের পর গুন্ডামির দায়ে তিন ম্যাচের জন্য নির্বাসিত হচ্ছেন আর্জেন্টিনার খেলোয়াড়রা!

বর্ষায় বাড়ির আশেপাশে সাপের আনাগোনা? এই ৬ গাছ করবে আপনার সমস্যার সমাধান

মধ্যমগ্রামে হোটেল থেকে উদ্ধার ৩৮ বছরের যুবতীর ঝুলন্ত দেহ, আটক ২৯ বছরের প্রেমিক

মোদির বাসভবনের সামনে ধর্না, রাহুল-প্রিয়াঙ্কাকে আটক করল দিল্লি পুলিশ

মধ্যপ্রদেশ বিধানসভায় পাশ অভিন্ন দেওয়ানি বিধি বিল, লিভ ইনের সঙ্গে রেজিস্ট্রেশন বাধ্যতামূলক

মোদির বাসভবনের সামনে ধর্নায় সামিল হতে দেশবাসীর কাছে আর্জি রাহুলের

বচসার জেরে তরুণ-তরুণীকে ধাক্কা দিয়ে গঙ্গায় ফেলল বন্ধুরা! ভয়ঙ্কর ঘটনা ইছাপুরে

আগে হত্যা নয়, কেতনকে আজীবনের জন্য পঙ্গু করতে চেয়েছিল সিয়া-চেতন

সংসদ অভিযানে পুলিশের লাঠির ঘায়ে আহত ছাত্রীর অবস্থা আশঙ্কাজনক, আইসিইউতে স্থানান্তরিত