সুখবর মেট্রোর যাত্রীদের, ১৫ বছর পর ফিরল রিটার্ন টিকিটের সুবিধা

Share:

নিজস্ব প্রতিনিধি: দীর্ঘ ১৫ বছরের অবসান ঘটতে চলেছে কলকাতা মেট্রোয়। অবশেষে যাত্রীদের বহুদিনের দাবি পূরণ করে ফিরছে ‘রিটার্ন টিকিটের সুবিধা’। আজ শনিবার থেকেই মহানগরের মোট ৫ টি মেট্রো রুটে এই যাত্রীবান্ধব ব্যবস্থার সূচনা হচ্ছে। এক টিকিটেই যাতায়াতের সুবিধা ফায়ার আসায় যাতায়াতের সুবিধা ফিরে আসায় স্বস্তির নিঃশাস ফেলেছেন নিত্যযাত্রীরা।

উল্লেখ্য, ২০১১ সালের ৩০ জুলাই পর্যন্ত কলকাতা মেট্রোয় স্ট্রিপযুক্ত কাগজের টিকিট চালু ছিল,যেখানে আসা-যাওয়ার জন্য একসঙ্গে টিকিট কাটার সুযোগ মিলত। কিন্তু ১ অগস্ট থেকে টোকেন ব্যবস্থা চালু হওয়ার পর সেই সুবিধা সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। ফলে মেট্রো যাত্রায় যাত্রীদের আলাদা আলাদা করে টিকিট কাটতে হতো। এমনকি ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে কিউআর কোড ভিত্তিক কাগজের টিকিট চালু হলেও রিটার্ন টিকিটের দাবি পূরণ হয়নি। অবশেষে সেই কিউআর কোড টিকিটের মাধ্যমেই ফিরছে রিটার্ন যাত্রার সুবিধা।

আরও পড়ুন: মার্চের প্রথম সপ্তাহে বাংলার বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা কমিশনের!

বর্তমানে কর্মী সংকটের কারণে বহু মেট্রো স্টেশনে টিকিট কাউন্টার কমে গিয়েছে। এর ফলে সিঙ্গল টিকিট কাটতে গিয়ে প্রায় সর্বত্রই দীর্ঘ লাইনে দাঁড়াতে হচ্ছে যাত্রীদের। রিটার্ন টিকিট চালু হওয়ায় এখন আপ ও ডাউন দু-দিকের টিকিট একেবারেই কাটা যাবে। এতে কাউন্টারে ভিড় কমবে এবং যাত্রীদের সময় সাশ্রয় হবে।

এছাড়াও খুচরো সমস্যাও দীর্ঘদিন ধরে মেট্রো কর্তৃপক্ষের বড় মাথাব্যাথার কারণ ছিল। একাধিক নতুন করিডর চালু হওয়ায় ভাড়ার অঙ্কেও বৈচিত্র্য এসেছে। ২৫,৩৫,৪০ কিংবা ৪৫ টাকার মতো বিভিন্ন মূল্যের টিকিটে খুচরো দেওয়ার ঝামেলা বাড়ছিল। রিটার্ন টিকিট চালু হলে এই সমস্যাও অনেকটাই কমবে বলে আশা করা হচ্ছে। রেল সূত্রে খবর, বর্তমানে কর্মদিবসে প্রায় ৩০ শতাংশ যাত্রী কিউআর কোড টিকিটে মেট্রো যাত্রা করেন। নতুন এই সুবিধা চালু হলে যাত্রীর সংখ্যা আরও বাড়বে বলেই আশাবাদী মেট্রো কর্তৃপক্ষ।

‘জিনা হারাম হো জায়েগা’, মমতা অনুগামী তৃণমূল নেতার বাড়িতে গিয়ে হুমকি পুলিশের

অভিষেকের অফিস উচ্ছেদের আর্জি জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ বাড়ির মালিক

বাবার মৃত্যুর পর চাকরির বদলে চাওয়া হয়েছিল ‘মোটা টাকা’! দুর্নীতি দমন শাখার জালে সরকারি কর্মী

ছাত্রীদের মেসবাড়িতে গোপনে সিসি ক্যামেরা, আবাসিকদের পোশাকের উপরে নজর মালিকের

শেখ হাসিনাকে আত্মসমর্পণের সুযোগ নয়, দিল্লি থেকে ধরে নিয়ে যেতে চায় তারেক সরকার

মুমূর্ষু রোগী এলেই রেফার নয়, হাসপাতালগুলির জন্য একগুচ্ছ নির্দেশিকা জারি স্বাস্থ্য দফতরের

নামী IT কোম্পানির চাকরি ছেড়ে সাইবার প্রতারণা! চন্দননগরে গ্রেফতার ১২

দুর্গাপুজোয় চা শ্রমিকদের ২০ শতাংশ বোনাস, বন্ধ বাগান খোলার আশ্বাস মুখ্যমন্ত্রীর

‘ঝুট কি গুঞ্জ’-এর প্রবক্তা রাহুল, কংগ্রেস সাংসদের বিরুদ্ধে তোপ দাগলেন মোদি

খারাপ আবহাওয়ার জেরে অবতরণ করতে পারল না কপ্টার, সড়কপথেই কালিম্পংয়ে মুখ্যমন্ত্রী

মঙ্গলেও ভিজবে কলকাতা, ভারী বর্ষণের সতর্কতা দক্ষিণবঙ্গের তিন জেলায়

‘মোদি চোর’ মন্তব্য প্রসঙ্গে বম্বে হাইকোর্টে জোর ধাক্কা খেলেন রাহুল গান্ধি

রিলের নেশায় ৩০ ফুট উঁচু বাঁধ থেকে ঝাঁপ যুবকের, পরিণতি হল ভয়াবহ

দিল্লি ক্যাপিটালস ছাড়ছেন কে এল রাহুল? একটি পোস্টেই সব উত্তর দিলেন তারকা ক্রিকেটার