মার্চের প্রথম সপ্তাহে বাংলার বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা কমিশনের!

Share:

নিজস্ব প্রতিনিধি: চলতি বছরেই রয়েছে বাংলায় বিধানসভা নির্বাচন। তবে ভোটের আগে এসআইআর শুনানি নিয়ে চড়ছে পারদ। এই আবহেই সামনে এল বড় খবর। জেলায় জেলায় দ্রুত এসআইআরের শুনানির কাজ শেষ করার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। এই তথ্য মেলার পরেই অনেকে বলছেন তাহলে কি মার্চের প্রথম সপ্তাহে বাংলার বিধানসভা নির্বাচনের দিনক্ষণ করতে চলেছে নির্বাচন কমিশিন? তাই এই নির্দেশ দেওয়া হয়েছে। 

সূত্রের খবর, নো-ম্যাপ ভোটারদের  (২০০২ সালের ভোটার তালিকা নিজের বা আত্মীয়ের নাম নেই) শুনানিতে অনেকটা সময় চলে গিয়েছে তাই আর সময় নষ্ট করা যাবে না বলেই জেলাগুলিকে নির্দেশ দেওয়া। কমিশনের কড়া নির্দেশ  সন্দেহজনক ভোটারদের শুনানির ক্ষেত্রে আর অত সময় ব্যায় করা যাবে না। কমিশন বলেছে ডিইওদেরই ঠিক করতে হবে দ্রুত শুনানি কীভাবে শেষ করা যাবে তার গাইডলাইন। পরিস্থিতি অনুযায়ী এই কাজ করতে হবে বলেই বলা হয়েছে। কমিশন সূত্রে খবর মার্চের তৃতীয় সপ্তাহের মধ্যেই নির্বাচনি নির্ঘণ্ট ঘোষণার পরিকল্পনা রয়েছে তাই দ্রুত শুনানি শেষ করতে হবে যাতে  চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা যায়।   শনিবারের মধ্যেই শেষ করতে হবে লজিকাল ডিসক্রিপেন্সি তালিকায় থাকা প্রত্যেকের নাম পঞ্চায়েত ও ওয়ার্ড অফিসগুলিতে টাঙানোর কাজ। এর পরেই বলা হয়েছে  তালিকায় থাকা ভোটারদের আপত্তি জানানোর জন্য ১০ দিন সময় দিতে হবে। তা যদি হয় তাহলে   নির্ধারিত তারিখ ১৪ ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা যাবে না। সময় পিছিয়ে যাবে আরও দু সপ্তাহ। তাই নির্বাচন কমিশন আর কোনও ঝুঁকি নিতে চাইছে না। 

আরও পড়ুন: কয়লা পাচার ও আইপ্যাক তদন্তে বিশেষ দল গঠনের ভাবনা ইডির 

মার্চের তৃতীয় সপ্তাহের মধ্যে পশ্চিমবঙ্গে ভোট ঘোষণা না করা গেলে তাদেরই সমস্যায় পড়তে হবে বলে মনে করছে নির্বাচন কমিশন। আগামী ৫ মে’র মধ্যে বাংলায়  পরবর্তী সরকার গঠন প্রক্রিয়ার কাজ শুরু করতেই হবে। আইন মতে নির্বাচন ঘোষণার দিন থেকে সর্ব্বোচ্চ ৪৩ দিন ও সর্বনিম্ন ২৮ দিনের ব্যবধান থাকা বাধ্যতামূলক। তাই  মার্চের তৃতীয় সপ্তাহের মধ্যে যদি নির্বাচন ঘোষণা না করা যায় তাহলে  আইনি ডেডলাইন  মিস হবে। ঠিক এই কারণে আর সময় নষ্ট একেবারেই করতে চাইছে না কমিশন।   

 

নন্দীগ্রামে উপ নির্বাচনে বিজেপির প্রার্থী কে? পদ্ম শিবিরে জোর জল্পনা

মোদির সভায় বন্দুক হাতে ঢুকে পড়ল দুই যুবক, তার পর যা ঘটল শুনলে চমকে যাবেন…

একসময় ছিল তৃণমূলের দখলে, এবার বিনা প্রতিদ্বন্দ্বিতায় কৃষ্ণগঞ্জ পঞ্চায়েত সমিতির দখল নিল বিজেপি

‘জিনা হারাম হো জায়েগা’, মমতা অনুগামী তৃণমূল নেতার বাড়িতে গিয়ে হুমকি পুলিশের

অভিষেকের অফিস উচ্ছেদের আর্জি জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ বাড়ির মালিক

বাবার মৃত্যুর পর চাকরির বদলে চাওয়া হয়েছিল ‘মোটা টাকা’! দুর্নীতি দমন শাখার জালে সরকারি কর্মী

ছাত্রীদের মেসবাড়িতে গোপনে সিসি ক্যামেরা, আবাসিকদের পোশাকের উপরে নজর মালিকের

শেখ হাসিনাকে আত্মসমর্পণের সুযোগ নয়, দিল্লি থেকে ধরে নিয়ে যেতে চায় তারেক সরকার

মুমূর্ষু রোগী এলেই রেফার নয়, হাসপাতালগুলির জন্য একগুচ্ছ নির্দেশিকা জারি স্বাস্থ্য দফতরের

দুর্গাপুজোয় চা শ্রমিকদের ২০ শতাংশ বোনাস, বন্ধ বাগান খোলার আশ্বাস মুখ্যমন্ত্রীর

‘ঝুট কি গুঞ্জ’-এর প্রবক্তা রাহুল, কংগ্রেস সাংসদের বিরুদ্ধে তোপ দাগলেন মোদি

‘মোদি চোর’ মন্তব্য প্রসঙ্গে বম্বে হাইকোর্টে জোর ধাক্কা খেলেন রাহুল গান্ধি

রিলের নেশায় ৩০ ফুট উঁচু বাঁধ থেকে ঝাঁপ যুবকের, পরিণতি হল ভয়াবহ

দিল্লি ক্যাপিটালস ছাড়ছেন কে এল রাহুল? একটি পোস্টেই সব উত্তর দিলেন তারকা ক্রিকেটার