বিড়ি শ্রমিকদের জন্য সুখবর, ১০০ শয্যার নতুন হাসপাতালে মিলবে কী কী সুবিধা? জেনে নিন

Share:

নিজস্ব প্রতিনিধি, মুর্শিদাবাদ: মুর্শিদাবাদ জেলায় বিড়ি শিল্পের সঙ্গে যুক্ত লক্ষ লক্ষ শ্রমিকের স্বাস্থ্যসেবাকে আরও মজবুত করতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। এই প্রথম পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দফতরের উদ্যোগে শুধুমাত্র বিড়ি শ্রমিকদের জন্য একটি বিশেষ হাসপাতাল চালু হল পশ্চিমবঙ্গে। সামশেরগঞ্জের অনুপনগর ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র চত্বরে শুরু হয়েছে ১০০ শয্যা বিশিষ্ট এই আধুনিক বিড়ি শ্রমিক হাসপাতাল।

মুর্শিদাবাদ জেলায় প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রায় ১২ থেকে ১৩ লক্ষ মানুষ বিড়ি শিল্পের সঙ্গে যুক্ত। এর মধ্যে প্রায় ১০ লক্ষ শ্রমিকের বসবাস জঙ্গিপুর মহকুমায়। তামাক পাতা, ধুলো, ধোঁয়া ও বিষাক্ত পরিবেশে দীর্ঘদিন কাজ করার কারণে বিড়ি শ্রমিকদের মধ্যে ফুসফুসের অসুখ, যক্ষ্মা, শ্বাসকষ্ট এবং ত্বকের নানা রোগ অত্যন্ত সাধারণ সমস্যা হয়ে দাঁড়িয়েছে। এই বাস্তব পরিস্থিতি মাথায় রেখেই মুখ্যমন্ত্রীর উদ্যোগে সামশেরগঞ্জে গড়ে উঠল এই বিশেষায়িত হাসপাতাল, যা বিড়ি শ্রমিকদের চিকিৎসায় এক যুগান্তকারী পদক্ষেপ বলে মনে করছে প্রশাসন।

আরও পড়ুন: হুগলিতে বিজেপির যুব সভাপতি দলবদলু নেতা, অশান্তি চরমে

মুর্শিদাবাদ জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডা. সন্দীপ সান্যাল জানিয়েছেন, বিড়ি শ্রমিকদের চিকিৎসার জন্য ইতিমধ্যেই এই হাসপাতালে ১৪ জন চিকিৎসক নিয়োগ করা হয়েছে। পাশাপাশি, সামশেরগঞ্জ ও গোটা জঙ্গিপুর এলাকার গর্ভবতী মহিলাদের উন্নত চিকিৎসার লক্ষ্যে অনুপনগরে মুখ্যমন্ত্রীর উদ্যোগে ৩০০ শয্যার ‘মাদার অ্যান্ড চাইল্ড হাব’ তৈরি হয়েছে। ওই মহিলা হাসপাতালের ঠিক উল্টো দিকেই বিড়ি শ্রমিকদের জন্য এই নতুন হাসপাতাল গড়ে তোলা হয়েছে।

এই ১০০ শয্যার হাসপাতালে রোগী ও তাঁদের পরিবারের সদস্যরা উন্নত মানের চিকিৎসা পরিষেবা পাবেন। গঙ্গা ভাঙন কবলিত সামশেরগঞ্জ এলাকার বাসিন্দাদের জন্য এটি বিশেষ স্বস্তির খবর, কারণ গুরুত্বপূর্ণ চিকিৎসার জন্য আর জঙ্গিপুর হাসপাতাল বা বহরমপুরের মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে ছুটতে হবে না।

সূত্রের খবর, হাসপাতালটির পরিকাঠামো ১৫০ শয্যার হলেও আপাতত ১০০ শয্যা নিয়ে পরিষেবা শুরু হয়েছে। ভবিষ্যতে পরিকাঠামো ও চিকিৎসকের সংখ্যা বাড়লে শয্যাসংখ্যাও বাড়ানো হবে। বর্তমানে এখানে দু’জন অর্থোপেডিক, দু’জন ইএনটি, দু’জন চক্ষু বিশেষজ্ঞ ও দু’জন বক্ষরোগ বিশেষজ্ঞসহ একাধিক চিকিৎসক কর্মরত। এছাড়াও ১৭ লক্ষ টাকা ব্যয়ে উন্নতমানের এক্স-রে মেশিন বসানো হয়েছে, ২৯টি আইসিইউ শয্যা চিহ্নিত করা হয়েছে এবং ভর্তি রোগীদের জন্য সম্পূর্ণ প্যাথলজি পরিষেবাও রাখা হয়েছে।

শাহজাহানদের বিরুদ্ধে পাঁচ কোটি টাকার জমিদখলের মামলায় চার্জ গঠন ইডির

নদিয়া সীমান্তের শূন্য রেখায় থাকা ১২ জনকে ফেরত আনল বিএসএফ

সুদীপ-দেবকে ওয়াই ক্যাটেগরি নিরাপত্তা দিল রাজ্য

বিশ্বের মানচিত্রে নতুন করে তুলে ধরা হবে বাংলার সৌন্দর্যকে, দাবি পর্যটন মন্ত্রীর

গাদাগাদি করে চলছে চিকিৎসা, গোকর্ণ স্বাস্থ্যকেন্দ্রের করুণ দশা দেখে চটে লাল মন্ত্রী

বিদ্যালয়ের শিক্ষকদের ওপর চলল ডিম থেরাপি, চাঞ্চল্য মানিকচকে

তিন মাসের জন্য বন্ধ জলদাপাড়া-সহ রাজ্যের সব অভয়ারণ্য, জারি বিজ্ঞপ্তি

শ্রীলঙ্কা ‘এ’ দলের বিপক্ষে অলরাউন্ডারের মারাত্মক ভুল, বিরল শাস্তি পেল ‘ভারতীয় এ’ দল

‘তৃণমূলের আমলে পুরুষদেরও বিধবা ভাতা’, বিস্ফোরক দাবি শুভেন্দুর

বন্ধ হচ্ছে ইরান-আমেরিকার যুদ্ধ, জানুন কোথায়-কখন স্বাক্ষরিত হবে ‘শান্তি চুক্তি’

‘দলবদলু’দের নিশানা করা দলেই ‘ঠাঁই’ নিচ্ছেন কাকলি-শতাব্দী-দেবরা

আবার ডিম থেরাপি টাকিতে, টার্গেট ধৃত কাউন্সিলরের স্বামী

গ্রেফতারির আশঙ্কা! আগাম জামিনের আর্জি জানিয়ে হাইকোর্টে অভিষেকের আপ্ত সহায়ক

গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী ‘কুমকুম ভাগ্য’-খ্যাত অভিনেত্রী সঞ্চিতা উগালে