ব্যারাকপুর-বারাসাতে’র পুরভোটে বাহিনী পাঠাচ্ছে কলকাতা পুলিশ

রাজ্যের ১০৮ পুরসভার ভোট আগামী ২৭ ফেব্রুয়ারি। সেই ভোটকে কেন্দ্র করে মাথায় চিন্তা রয়েছে রাজ্য নির্বাচন কমিশনের

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্যের ১০৮ পুরসভার ভোট আগামী ২৭ ফেব্রুয়ারি। সেই ভোটকে কেন্দ্র করে মাথায় চিন্তা রয়েছে রাজ্য নির্বাচন কমিশনের(State Election Commison)। প্রাথমিক ভাবে রাজ্য জানিয়েছে পুলিশ দিয়েই ভোট করানো হবে ১০৮ পুরসভায়। তাতে সন্তুষ্ট হয়েছে রাজ্য নির্বাচন কমিশন(State Election Commison)। কিন্তু অশান্তির পরিবেশ যাতে সৃষ্টি না হয় সেই দিকেই নজর রয়েছে রাজ্য নির্বাচন কমিশনের। বিশেষ করে উত্তর ২৪ পরগনার দুই এলাকায় বেশি গুরুত্ব দিচ্ছে রাজ্য নির্বাচন কমিশন(State Election Commison)। আর এই দু’জায়গায় বিশেষ বাহিনী পাঠাচ্ছে কলকাতা পুলিশ(Kolkata police)।

উত্তর ২৪ পরগনার দুই গুরুত্বপূর্ণ সংসদীয় এলাকাকে চিহ্নিত করে কলকাতা পুলিশের(Kolkata police) বিশেষ বাহিনী পাঠানো হচ্ছে বলে কমিশন সূত্রে জানা গিয়েছে। বারাসাত ও ব্যারাকপুরে যাচ্ছে সেই বাহিনী। প্রাথমিকভাবে ঠিক হয়েছে ২৫ ফেব্রুয়ারি কলকাতা পুলিশের(Kolkata police) ওই বিশেষ বাহিনী রওনা দেবে। ভোটের পর ২৮ ফেব্রুয়ারি পুলিশকর্মীরা ফিরে আসবেন। বাহিনীতে থাকবেন কলকাতা পুলিশ তিনজন অ্যাসিস্ট্যান্ট কমিশনার, ৫০ জন ইন্সপেক্টর, এসআই এবং এএসআই মিলিয়ে এক হাজার, চার হাজার কনস্টেবল এবং দুই হাজার হোমগার্ড পাঠাচ্ছে। মোট সাত হাজার তিপান্ন জন পুলিশকর্মী ভোট করাতে যাবে শুধু বারাসাত ও ব্যারাকপুর সংসদীয় এলাকায়। বিশেষ নজর রয়েছে ব্যারাকপুরে। এই সংসদীয় এলাকায় রয়েছে একাধিক পুরসভা। বছরের অন্যান্য সময়েই নানা কারণেই অশান্তি হয় ওই এলাকাতে। পুরভোটকে কেন্দ্র করে যা মাথাচাড়া দেবে বলে অনুমান কমিশনের।

১০৮ পুরসভার পুরভোটের কথা মাথায় রেখে একাধিক নিয়ম জারি করেছে রাজ্য নির্বাচন কমিশন। রাজনৈতিক দলগুলিকে প্রচার শেষ করতে হবে ৪৮ ঘণ্টা আগে, অর্থাৎ ২৫ ফেব্রুয়ারি বিকেল ৫ টার মধ্যে প্রচার শেষ করতে হবে। এই ৪৮ ঘণ্টায় কী কী করা যাবে না, তা নির্দিষ্ট করে বুধবার বিজ্ঞপ্তি জারি করল রাজ্য নির্বাচন কমিশন(State Election Commison)। এই সময়ে কোনও মিটিং-মিছিল করা যাবে না। কোনওভাবে, কোনও বৈদ্যুতিন মাধ্যমকে ব্যবহার করেও প্রচার করা যাবে না। কোনও রাজনৈতিক দল প্রচারের জন্য করতে পারবে না যাত্রা, জলসা বা মিউজিকাল কর্নসার্ট।

নিউ ইয়র্কে মোহন ভাগবতের কর্মসূচিতে আপত্তি মেয়র মামদানির

হাসপাতালে কর্মরত নার্সদের জন্য নয়া পোশাক বিধি স্বাস্থ্য দফতরের

মস্কোতে গোপন বৈঠক মার্কিন গুপ্তচর সংস্থার প্রধানের, জোর জল্পনা

ইসলামাবাদের হাসপাতালে বিধ্বংসী আগুন, ঝলসে মৃত্যু অন্তত ১৫ নবজাতক

২৯০ রানে গুটিয়ে গেল শ্রীলঙ্কার প্রথম ইনিংস

পুর নিয়োগ দুর্নীতি মামলায় CBI-এর জেরায় সুজিত-ঘনিষ্ঠ নিতাই দত্ত

৫৪ বছরে ফের ছাদনাতলায় অভিনেত্রী, মায়ের বিয়েতে সাক্ষী ছেলে, আড়ালেই রাখলেন বরের মুখ

লরি-ট্রাক্টর থেকে তোলা আদায়ের অভিযোগ, ঝাড়গ্রামে গ্রেফতার ‘ঘুষখোর’ পুলিশ

নিম্নচাপের প্রভাব কমলেও দুর্যোগের আশঙ্কা, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস

অধ্যক্ষের নির্দেশকে থোড়াই কেয়ার! রোদচশমা পরেই সংসদে যাবেন নেপালি প্রধানমন্ত্রী

ABVP-TMCP সংঘর্ষে রণক্ষেত্র বারাসতের ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি

চার পায়ে ২৯ আঙুল নিয়ে গিনেসে নতুন রেকর্ড এই বিড়ালের

ভারতীয় তেলের বাজারে বড় ধাক্কা! ইরান-যোগে ৪ সংস্থার ওপর মার্কিন নিষেধাজ্ঞা

তেলঙ্গানায় কন্টেনার ট্রাকের পেছনে ধাক্কা যাত্রীবাহী বাসের, মৃত ৬