সাগরে নিম্নচাপ, দক্ষিণবঙ্গে রবি সকাল থেকেই তুমুল দুর্যোগ, জারি হলুদ সতকর্তা

Share:

নিজস্ব প্রতিনিধি: রবিবার সকাল থেকেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গের আকাশে মেঘের দাপট। শহরের বিভিন্ন প্রান্তে বৃষ্টিও শুরু হয়েছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আজ রবিবার (২০ সেপ্টেম্বর) কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি এবং দমকা হাওয়ার সম্ভাবনা রয়েছে। কলকাতায় ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।  

হাওয়া অফিস জানিয়েছে, রবিবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন এলাকায় দিনভর বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। দুই ২৪ পরগনা, মুর্শিদাবাদ, নদিয়া-সহ একাধিক জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির সঙ্গে বজ্রপাতের আশঙ্কাও থাকছে। ফলে বাইরে বেরোনোর ক্ষেত্রে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, সোমবার ও মঙ্গলবারও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি চলতে পারে। এরপর বুধবার থেকে বৃষ্টির প্রবণতা বাড়ার সম্ভাবনা রয়েছে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ২২ সেপ্টেম্বর থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা দেখানো হয়েছে। ২৩ সেপ্টেম্বর থেকে পরিস্থিতি আরও সক্রিয় হতে পারে। উত্তরবঙ্গে আপাতত ভারী বৃষ্টির সতর্কতা নেই। তবে কয়েকটি এলাকায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। পরবর্তী কয়েক দিনে উত্তরবঙ্গের পরিস্থিতিতেও পরিবর্তন আসার সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন: স্টকহোম থেকে জিতে সুইডেনের সাংসদ হলেন মহারাষ্ট্রের বিজেপি নেতার ভাইঝি, চেনেন তাঁকে?

এদিকে, আবহাওয়া এই পরিবর্তনের নেপথ্যে বঙ্গোপসাগর ও সংলগ্ন এলাকায় তৈরি হওয়া নিম্নচাপ গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে। উত্তর আন্দামান সাগরের ঘূর্ণাবর্ত ইতিমধ্যেই নিম্নচাপ অঞ্চলে পরিণত হয়েছে। সেই ক্রমশ শক্তি বাড়িয়ে ২১ সেপ্টেম্বরের মধ্যে নিম্নচাপ এবং পরবর্তী সময়ে গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। এরপর সিস্টেমটির গতিপথ দক্ষিণ ওড়িশা এবং উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূলের দিকে হওয়ার সম্ভাবনা জানিয়েছে আবহাওয়া দফতর। এই নিম্নচাপ শেষ পর্যন্ত ঘূর্ণিঝড়ে পরিণত হবে কি না, তা এখনও নিশ্চিত নয়। আবহাওয়া দফতর বিষয়টির উপর নজর রাখছে। ফলে আপাতত ঘূর্ণিঝড়ের নাম বা সম্ভাব্য গতিপথ নিয়ে চূড়ান্ত কোনও সিদ্ধান্তে পৌঁছনোর সময় হয়নি। ঘূর্ণিঝড় হলে তার নাম হবে ‘অর্ণব’, নাম দিয়েছে বাংলাদেশ। এর পাশাপাশি, পশ্চিম রাজস্থান থেকে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর বিদায়পর্ব শুরু হয়েছে। অর্থাৎ দেশের পশ্চিম অংশে বর্ষা বিদায়ের প্রক্রিয়া শুরু হলেও পূর্ব ভারতে নতুন করে তৈরি হওয়া আবহাওয়াজনিত পরিস্থিতির কারণে বাংলায় আগামী কয়েক দিন বৃষ্টির প্রবণতা বজায় থাকতে পারে।

আজ পুরুলিয়ায় জেলা প্রশাসনের আধিকারিকদের সঙ্গে বৈঠকে বসবেন মুখ্যমন্ত্রী

নিচু জাত বলে মানসিক হেনস্থা? ছেলের মৃত্যু নিয়ে বিস্ফোরক IIT বম্বের মৃত পড়ুয়ার বাবা

মাথার দাম ছিল ৩০ লক্ষ টাকা, বারাণসীতে পুলিশের গুলিতে খতম শীর্ষ মাও নেতা

পুজোর মুখে দুঃসংবাদ, Samsung Galaxy S26-এর দাম বাড়ল ২০ হাজার টাকা

স্টকহোম থেকে জিতে সুইডেনের সাংসদ হলেন মহারাষ্ট্রের বিজেপি নেতার ভাইঝি, চেনেন তাঁকে?

ফরিদপুরে শুরু, দেশ ভাগে ঠিকানা বদলেছে রামগড়ের ঘটকবাড়ির পুজোর

সকালের জলখাবারে স্বাদ বদল! বানিয়ে নিন মশলাদার পেঁয়াজের কচুরি

লিভারে চর্বি জমছে! জেনে নিন শরীরের এই ৫টি প্রাথমিক লক্ষণ

সাগরে নিম্নচাপ, দক্ষিণবঙ্গে রবি সকাল থেকেই তুমুল দুর্যোগ, জারি হলুদ সতকর্তা

মেসবাড়িতে ‘ভাত চুরি’র অভিযোগে পিটিয়ে মারা হল বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াকে, ভয়ঙ্কর ঘটনা খুলনায়

দিল্লির ভোটার তালিকা থেকে সপরিবারে বাদ কেজরিওয়াল, পেলেন এসআইআর নোটিশ

ব্যাঙ্ক অ্যাকাউন্ট ভাড়া নিয়ে সাইবার প্রতারণা, নাগেরবাজারে গ্রেফতার ২

তোলাবাজি করলে বা ঘুষ নিলে চাকরি যাবে সিভিকদের, কড়া নির্দেশ লালবাজারের

ইমরান খানের পাশে প্রাক্তন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন