স্টকহোম থেকে জিতে সুইডেনের সাংসদ হলেন মহারাষ্ট্রের বিজেপি নেতার ভাইঝি, চেনেন তাঁকে?

Share:

নিজস্ব প্রতিনিধি: সুইডেনের সাংসদ নির্বাচিত হলেন মহারাষ্ট্রের বিজেপি নেতা তথা জলসম্পদমন্ত্রী রাধাকৃষ্ণ ভিখে পাটিলের ভাইঝি নীলা ভিখে পাটিল। দীর্ঘ পথ পেরিয়ে এবার আন্তর্জাতিক রাজনীতির মঞ্চে জায়গা করে নিয়েছেন তিনি। নীলা সুইডেনের জাতীয় নির্বাচনে স্টকহোম সিটি কেন্দ্র থেকে সাংসদ নির্বাচিত হয়েছেন। ৪১ বছর বয়সি নীলা সুইডেনের গ্রিন পার্টির সঙ্গে যুক্ত। ১৩ সেপ্টেম্বর হওয়া নির্বাচনে তিনি জয়ী হয়েছে। 

নীলার জন্ম সুইডেনে হলেও তাঁর শৈশবের একটা বড় সময় কেটেছে মহারাষ্ট্রের আহমেদনগরে। তিনি শিক্ষাবিদ অশোক ভিখে পাটিলের মেয়ে এবং প্রয়াত প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী বালাসাহেব ভিখে পাটিলের নাতনি। অর্থাৎ মহারাষ্ট্রের রাজনৈতিক ও শিক্ষাক্ষেত্রে পরিচিত ভিখে পাটিল পরিবারের সঙ্গে তাঁর ঘনিষ্ঠ যোগ রয়েছে।

কে এই নীলা? 

সুইডেনের রাজনীতিতে নীলার পথচলা অবশ্য বেশ কয়েক বছরের। প্রাক্তন প্রধানমন্ত্রী স্টেফান লোফভেনের আমলে তিনি সুইডিশ প্রধানমন্ত্রীর দফতরে রাজনৈতিক উপদেষ্টা হিসেবে কাজ করেছেন। সেখানে অর্থনীতি, কর এবং আবাসন সংক্রান্ত বিষয়ে দায়িত্ব সামলেছেন তিনি। পরে স্টকহোম সিটি কাউন্সিলের সদস্যও নির্বাচিত হন। গ্রিন পার্টির সঙ্গেও তাঁর দীর্ঘদিনের সম্পর্ক। সুইডিশ ইয়ং গ্রিনস, গ্রিন পার্টি গোথেনবার্গ এবং গ্রিন স্টুডেন্টসের মতো সংগঠনের সঙ্গে কাজ করেছেন তিনি। বর্তমানে স্টকহোম গ্রিন পার্টির নির্বাচন কমিটিরও সদস্য। নীলা গোথেনবার্গ স্কুল অফ বিজনেস থেকে অর্থনীতি ও আইন নিয়ে পড়াশোনা করেন এবং সেখান থেকেই স্নাতক ও এমবিএ ডিগ্রি অর্জন করেন। পরে মাদ্রিদের Complutense University-তেও পড়াশোনা করেছেন। ২০২০ সালে PwC Sweden-এ যোগ দেন এবং ২০২৫ সালে  পাবলিক অ্যাকাউন্ট্যান্ট হন। 

আরও পড়ুন: সাগরে নিম্নচাপ, দক্ষিণবঙ্গে রবি সকাল থেকেই তুমুল দুর্যোগ, জারি হলুদ সতকর্তা

সাংসদ হওয়ার পর নীলার অগ্রাধিকারের তালিকায় রয়েছে শিশুদের কল্যাণ এবং পরিবেশ। তাঁর কথায়, যাঁরা ভোট দিতে পারেন না, তাঁদের হয়ে কথা বলতে চান তিনি। পাশাপাশি শিশুদের ভবিষ্যৎ এবং পরিচ্ছন্ন, বাসযোগ্য পৃথিবী তৈরির বিষয়েও কাজ করার কথা জানিয়েছেন নীলা। 

 

আজ পুরুলিয়ায় জেলা প্রশাসনের আধিকারিকদের সঙ্গে বৈঠকে বসবেন মুখ্যমন্ত্রী

নিচু জাত বলে মানসিক হেনস্থা? ছেলের মৃত্যু নিয়ে বিস্ফোরক IIT বম্বের মৃত পড়ুয়ার বাবা

মাথার দাম ছিল ৩০ লক্ষ টাকা, বারাণসীতে পুলিশের গুলিতে খতম শীর্ষ মাও নেতা

পুজোর মুখে দুঃসংবাদ, Samsung Galaxy S26-এর দাম বাড়ল ২০ হাজার টাকা

সাগরে নিম্নচাপ, দক্ষিণবঙ্গে রবি সকাল থেকেই তুমুল দুর্যোগ, জারি হলুদ সতকর্তা

ফরিদপুরে শুরু, দেশ ভাগে ঠিকানা বদলেছে রামগড়ের ঘটকবাড়ির পুজোর

সকালের জলখাবারে স্বাদ বদল! বানিয়ে নিন মশলাদার পেঁয়াজের কচুরি

লিভারে চর্বি জমছে! জেনে নিন শরীরের এই ৫টি প্রাথমিক লক্ষণ

মেসবাড়িতে ‘ভাত চুরি’র অভিযোগে পিটিয়ে মারা হল বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াকে, ভয়ঙ্কর ঘটনা খুলনায়

দিল্লির ভোটার তালিকা থেকে সপরিবারে বাদ কেজরিওয়াল, পেলেন এসআইআর নোটিশ

পাথর দিয়ে থেঁতলে খুন মাকে, রক্তাক্ত দেহ আঁকড়ে অঝোরে কান্না দেড় বছরের শিশুর

স্টকহোম থেকে জিতে সুইডেনের সাংসদ হলেন মহারাষ্ট্রের বিজেপি নেতার ভাইঝি, চেনেন তাঁকে?

ব্যাঙ্ক অ্যাকাউন্ট ভাড়া নিয়ে সাইবার প্রতারণা, নাগেরবাজারে গ্রেফতার ২

তোলাবাজি করলে বা ঘুষ নিলে চাকরি যাবে সিভিকদের, কড়া নির্দেশ লালবাজারের