দাপট কমল শীতের, শহরে ফের বৃষ্টির সম্ভাবনা

ভোরের দিকে খানিকটা কুয়াশা দেখা গেলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে দেখা মিলল পরিষ্কার আকাশের

Share:

নিজস্ব প্রতিনিধি: আবহাওয়াবিদদের পূর্বাভাস অনুযায়ী ৫ দিন পরই বাড়ল তাপমাত্রা। ভোরের দিকে খানিকটা কুয়াশা দেখা গেলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে দেখা মিলল পরিষ্কার আকাশের। শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৫.৩ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক বলেই জানিয়েছে আবহাওয়া দফতর। একই সঙ্গে সর্বোচ্চ তাপমাত্রা ২৬.৩ ডিগ্রি সেলসিয়াস। যা বেড়ে ২৭ ডিগ্রি পর্যন্ত হতে পারে।

এদিকে কলকাতা ছাড়াও দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, পূর্ব বর্ধমান, পুরুলিয়া ও বাঁকুড়ায় কুয়াশা দেখা যাবে। নদিয়া, মুর্শিদাবাদ ও পশ্চিম বর্ধমান বেশি কুয়াশাচ্ছন্ন থাকবে। কুয়াশা বিরাজ করবে উত্তরের জেলাগুলোতে। সঙ্গে দক্ষিণবঙ্গের পাঁচ জেলায়ও রয়েছে ঘন কুয়াশার সম্ভাবনা। সকাল সকাল ঘন কুয়াশার চাদরে মুড়ে যাবে গোটা বাংলা। নদিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদে ঘন কুয়াশা দেখা গেলেও, ৪৮ ঘন্টা পর আবারও স্বাভাবিকের দিকে এগোবে। ৫ ডিগ্রি বৃদ্ধি পেতে পারে তাপমাত্রা।

তবে শুধু এখানেই শেষ নয়, পশ্চিমী ঝঞ্ঝার কারণে সপ্তাহান্তে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেও জানাচ্ছেন আবহাওয়াবিদরা। আর তাতেই এ বছরের মতো শীতের দাপট কমতে পারে বলেই মত আবহবিদদের। অসময়ের এই বৃষ্টিতে ফসলের ক্ষতি হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেছেন কৃষকরা। ১১ জানুয়ারি, মঙ্গলবার গঙ্গা তীরবর্তী জেলাগুলিতে হালকা বৃষ্টি হবে। একই সঙ্গে বুধবার থেকে শুক্রবার পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের জেলাগুলিতেও হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।

২০ হাজার টাকার কমে নতুন স্মার্টফোন! জুলাইতেই আসছে OnePlus Nord CE 6

বাহরাইনে আমেরিকার পঞ্চম নৌবহরে হামলা ইরানের

iQOO থেকে OnePlus Nord, জেনে নিন কোন ফোনে কত ডিসকাউন্ট মিলছে অ্যামাজনে?

ভারতের শেষ প্রান্তে স্বর্গ! ঘুরে আসুন হিমালয়ের লেহ-লাদাখ

নেহেরুকে ছাপিয়ে এক অনন্য রেকর্ড গড়লেন প্রধানমন্ত্রী মোদি

জরায়ু ক্যান্সারের এই ৬ লক্ষণকে হালকাভাবে নেবেন না, সতর্ক করলেন বিশেষজ্ঞরা

মাইগ্রেন নাকি ব্রেন টিউমার? মাথাব্যথার পার্থক্য বোঝার দাওয়াই বাতলালেন স্নায়ুরোগ বিশেষজ্ঞ

ফ্যাশন শিল্পে বিশেষ অবদান, জানেন ভারতের ‘ডেনিম ক্যাপিটাল’ কোন শহর?

ত্রাণ পাচারের অভিযোগে গ্রেফতার রাজ্যের প্রাক্তন কারা মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

ইতিহাস ১১ বাঙালি যুবকের, ২১ বছর পর ওয়ানডে-তে বাংলাদেশের কাছে হার অস্ট্রেলিয়ার

২০০ বছরে প্রথম, লর্ডসের পিচকে ‘অসন্তোষজনক’ আখ্যা জয় শাহের আইসিসির

মৃত মানুষের জুতো ব্যবহার করা উচিত? কী ক্ষতি হতে পারে জানুন…

খালি পেটে চা কফি না ফলের রস? দিনের শুরুতে কোন খাবার শরীরের জন্য উপকারী

ভিসার মেয়াদ শেষ,পুশব্যাক এড়াতে দ্বিতীয় বিয়ে, কিন্তু শ্বশুরবাড়ি থেকে বিতাড়িত হয়ে বিপাকে গৃহবধূ