স্টুডেন্ট ক্রেডিট কার্ড, ব্যাঙ্ক ‘ঋণ’ না দিলে কড়া ব্যবস্থা নেবে রাজ্য

রাজ্য় সরকারের অনুমোদনে বিভিন্ন সরকারি ও বেসরকারি ব্যাঙ্ক এই ক্রেডিট কার্ড ইস্য়ু করবে। কিন্তু অভিযোগ উঠছে কয়েকটি ব্য়াঙ্ক এই ক্রেডিট কার্ড দিতে গড়িমসি করছে। অভিযোগ পেয়েই খতিয়ে দেখে রাজ্য় প্রশাসন।

Share:

নিজস্ব প্রতিনিধি: তৃতীয়বার ক্ষমতায় এসেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায় কয়েকটি নতুন প্রকল্পের ওপর জোর দিয়েছিলেন। এরমধ্য়ে অন্য়তম স্টুডেন্ট ক্রেডিট কার্ড, কিষাণ ক্রেডিট কার্ড। রাজ্য় সরকারের অনুমোদনে বিভিন্ন সরকারি ও বেসরকারি ব্যাঙ্ক এই ক্রেডিট কার্ড ইস্য়ু করবে। কিন্তু অভিযোগ উঠছে কয়েকটি ব্য়াঙ্ক এই ক্রেডিট কার্ড দিতে গড়িমসি করছে। অভিযোগ পেয়েই খতিয়ে দেখে রাজ্য় প্রশাসন।

অবশেষে কড়া ব্য়বস্থা নিল সরকার। নবান্ন সূত্রে খবর, সরকারি বা বেসরকারি ব্যাঙ্ক ঋণ না দিলে কড়া ব্যবস্থা নেওয়া হবে। এই মর্মে রাজ্য়ের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবৈদী ইতিমধ্যেই রাজ্য়ের সমস্ত জেলাশাসককে নির্দেশিকা পাঠিয়েছে। রাজ্যের স্টুডেন্ট ক্রেডিট কার্ড, কিষাণ ক্রেডিট কার্ডে ঋণ না দিলে কড়া ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে ওই নির্দেশিকায়। ওই দুই ক্রেডিট কার্ডের মাধ্য়মে ঋণ নিতে গিয়ে গ্রাহকদের হয়রানির অভিযোগ আসছিল বিগত কয়েক দিনে। এরপরই নবান্ন কড়া অবস্থান নিল।

‘স্টুডেন্ট ক্রেডিট কার্ড’ প্রকল্পের আওতায় ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ নিতে পারবেন পড়ুয়ারা। অনলাইনে বহু আবেদন জমা পড়েছে ইতিমধ্য়েই। রাজ্য সরকারের অফিসিয়াল ওয়েবসাইটে www.wb.gov.in বা banglaruchchashiksha.wb.gov.in বা https://wbscc.wb.gov.in/ আবেদন করা যাবে। মুখ্যমন্ত্রী আগেই জানিয়েছিলেন, মেধাবী পড়ুয়াদের যাতে উচ্চশিক্ষা নিতে কোনও অসুবিধার মুখে না পড়ে তার জন্যই এই ক্রেডিট কার্ড ব্য়বহার করা যাবে।

শারদ পূর্ণিমায় চাঁদের আলোয় ক্ষীর রাখবেন কখন? জেনে নিন সঠিক সময়

আবহাওয়া বদলালেই বাড়ছে অসুস্থতা! সুস্থ থাকতে মেনে চলুন ৭ নিয়ম

শনির সুদৃষ্টিতে কর্মক্ষেত্রে পদোন্নতি, অফিসে কাউকে অন্ধভাবে বিশ্বাস করলে ঠকবেন

প্রকাশ্য রাস্তায় বিজেপি জেলা সভাপতির কাছে হাত জোড় করে ক্ষমা চাইলেন ASP

সুস্থ থাকতে পাতে রাখুন সর্ষে শাক, রইল ৪ পুষ্টিকর পদের হদিশ

চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃত শুভমের বাড়িতে মুখ্যমন্ত্রী, তুলে দিলেন আর্থিক সাহায্য

বিহারের সিওয়ানে বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে ছিন্নভিন্ন সাত শ্রমিক

এশিয়ান প্যারা গেমসে ৩০টি সোনা-সহ ১১৪ পদক জিতে ইতিহাস ভারতের ক্রীড়াবিদদের

চোরবাগানের পুনরাবৃত্তি এড়াতে পুজো কমিটিগুলির সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী

সীমান্তে ভারত-চিন সংঘাতের জন্য লাল ফৌজকে দায়ী করল বিদেশ মন্ত্রক

শেষকৃত্যের সময়ে জর্ডানের গির্জায় এলোপাথাড়ি গুলি বন্দুকবাজদের, কমপক্ষে সাতজন নিহত

লাভের আশায় লক্ষ্মী প্রতিমা বানিয়ে জুটছে হতাশা! ভিড় কমছে পটুয়াপাড়ায়

‘ষষ্ঠী থেকে লক্ষ্মীপুজো পর্যন্ত সরকারি হাসপাতালে ছুটি বন্ধ,’ নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর

ঋতব্রত শিবিরের বিধায়কদের পদ খারিজের দাবিতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ শোভনদেব