রাজ্যসভার সাংসদ পদে ইস্তফা, মমতার হাত ছেড়ে এবার পদ্ম শিবিরে কোয়েল

Share:

নিজস্ব প্রতিনিধি: রথের পুন্য তিথিতেই বঙ্গ রাজনীতিতে আলোড়ন। জল্পনায় সিলমোহর দিয়ে রাজ্যসভার তৃণমূল সাংসদ পদ থেকে ইস্তফা দিলেন অভিনেত্রী কোয়েল মল্লিক। সঙ্গে ভাইরাল হল ভূপেন্দ্র যাদবের সঙ্গে কোয়েলের বৈঠকের একটি ছবি। এরপর থেকেই জল্পনা, তবে কি তিনিও বিজেপিতে যাচ্ছেন? নাকি রাজনীতি ছাড়ছেন? তবে এই বিষয়ে এখনও পর্যন্ত কোনও আনুষ্ঠানিক ঘোষণা করেননি নায়িকা। এখন রাজ্যসভায় তৃণমূল সাংসদ পদে পড়ে রইলেন আর ৯ জন। ইতিমধ্যেই তৃণমূল সাংসদ পদ ছেড়েছেন সুখেন্দু শেখর রায়, সুস্মিতা দেব, প্রকাশ চিক বরাইক। এবার তাঁদের অনুসরণ করে রাজ্যসভার সাংসদ পদ ছাড়লেন কোয়েল। সুতরাং আরও একা হয়ে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

জানা গিয়েছে, বৃহস্পতিবার (১৬ জুলাই) রথের দিন রাজ্যসভার চেয়ারম্যান তথা উপরাষ্ট্রপতি সিপি রাধা কৃষ্ণনের সঙ্গে দেখা করে নিজের ইস্তফাপত্র দিয়েছেন তিনি। সঙ্গে ছিলেন তাঁর স্বামী প্রয়োজক নিশপাল সিংহ রানে। তবে এখন ভূপেন্দ্র যাদবের সঙ্গে কোয়েলের ছবি ভাইরাল হতেই তাঁর বিজেপিতে যোগ দেওয়া নিয়ে জল্পনা তুঙ্গে উঠেছে। গত এপ্রিলে রঞ্জিত মল্লিকের কন্যাকে রাজ্যসভার সাংসদ সদস্য নির্বাচন করে রাতারাতি বঙ্গ রাজনীতির দৃশ্যপট ঘুরিয়ে দিয়েছিলেন রাজ্যের তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একসঙ্গে রাজ্যসভার তৃণমূল সাংসদ পদ পান কোয়েল মল্লিক, বাবুল সুপ্রিয়, মেনকা গোস্বামী, রাজীব কুমার। তবে এই চারজনের মধ্যে শুধুমাত্র কোয়েল মল্লিক সরে এলেন। রাজ্যের পালাবদলের পর থেকেই তৃণমূলের অন্দরে ভাঙন ধরেছে। তৃণমূলের লোকসভা, বিধানসভা ভেঙে খান-খান। যদিও মমতার হাত ছাড়েননি দোলা সেন, নাদিমুল হক, সামগ্রিক ঘোষ-সহ ৯ জন সাংসদ। ইতিমধ্যেই কোয়েলের ইস্তফা পত্র সামনে এসেছে। তিনি রুক্মিনী মল্লিক নামে রাজ্যসভার সাংসদ পদ গ্রহণ করেছিলেন।  

গত ৬ এপ্রিল দিল্লিতে রাজ্যসভাসর সাংসদ পদে শপথ নিয়েছিলেন কোয়েল। হিসেব অনুযায়ী, মাত্র ২ মাস ১০ দিনের মাথায় তিনি ইস্তফা দিলেন। সেদিন শপথ নেওয়ার পর সোশ্যাল মিডিয়ায় পুরো পরিবারের সঙ্গে ছবি পোস্ট করে অভিনেত্রী লিখেছিলেন, ‘বাংলার মানুষের জন্য কাজ করার সুযোগ পেয়েছি।’ সংবাদমাধ্যমকে জানিয়েছিলেন, ‘দেশের মানুষের জন্য নিজেকে উৎসর্গ করতে চাই।’ কিন্তু তৃণমূলের পরাজয়ের পর আর কোনও কথা বলতে শোনা যায়নি তাঁকে। অবশ্য জুন মাসের শুরুর দিকে ইমেলে রাজ্যসভার সদস্যপদ থেকে ইস্তফা দেওয়ার ইচ্ছাপ্রকাশ করেছিলেন কোয়েল। তবে তখন তাঁকে জানানো হয়েছিল, ইমেলে ইস্তফাপত্র গ্রহণযোগ্য নয়। অবশেষে এদিন সশরীরে উপরাষ্ট্রপতি সিপি রাধা কৃষ্ণনের সঙ্গে দেখা করে ইস্তফা দিলেন অভিনেত্রী। 

গত এপ্রিলে কোয়েল মল্লিকের আচমকা রাজনীতিতে প্রবেশের কথা শুনে সোশ্যাল মিডিয়ায় অভিনেত্রীকে নিয়ে সমালোচনার ধুম উঠেছিল। কারণ এর আগে কখনও তাঁর পরিবারের সঙ্গে রাজনৈতিক সম্পর্কের কথা শোনা যায়নি। ছাব্বিশের বিধানসভায় নির্বাচনের ঠিক আগে তাঁর বাবা অভিনেতা রঞ্জিত মল্লিকের সঙ্গে দেখা করেছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তারপরই শোনা যায়, রাজ্যসভায় কোয়েল মল্লিককে পাঠাচ্ছে তৃণমূল। সেইমতো ৬ এপ্রিল বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্যসভার সাংসদ হন কোয়েল। এরপরই বিধানসভা ভোটের প্রচারে নামেন তিনি। গোটা রাজ্য ঘুরে ঘুরে তৃণমূল প্রার্থীদের হয়ে প্রচার চালান কোয়েল মল্লিক। কিন্তু ছাব্বিশের ভোটে তৃণমূলের ভরাডুবির পর থেকেই দৃশ্যপট উল্টে গেছে। জেলায় জেলায় দলত্যাগের হিড়িক উঠেছে। তৃণমূলের লোকসভা-বিধানসভা ভেঙে গিয়েছে। দাপুটে নেতারা ঋতব্রত বন্দোপাধ্যায়ের ভাল তৃণমূলে যোগ দিয়েছেন মদন মিত্রের মতো একাধিক দাপুটে তৃণমূল নেতা। অন্যদিকে কাকলি ঘোষ দস্তিদারের নেতৃত্বে আলাদা দল গঠন হয়েছে। সেখানেও দেব, রচনা বন্দোপাধ্যায়ের পাশাপাশি ২২ জন তৃণমূল সাংসদ যোগ দিয়েছেন। এবার মমতার হাত ছাড়লেন কোয়েল মল্লিকও।

স্কুল বাস থেকে নামতে গিয়েই অঘটন, চালকের গাফিলতিতে মর্মান্তিক মৃত্যু ৭ বছরের শিশুর

এক ধাক্কায় কমল সোনা-রুপোর দাম, স্বস্তির নিঃশ্বাস ফেলছেন ক্রেতারা

বেহাল রাস্তার জন্য ফিকে রথযাত্রার আনন্দ, ‘ডবল ইঞ্জিন’ সরকারের দিকেই তাকিয়ে নদিয়ার বাসিন্দারা

গুরুতর অসুস্থ রণবীর, ‘রামায়ণ’-এর ট্রেলার লঞ্চের আগে হঠাৎ কী হল নায়কের?

আমেরিকায় গ্রিন কার্ড পেতে লাগবে ১ লাখ ডলার! বড়সড় পরিকল্পনার পথে ট্রাম্প প্রশাসন

‘কথা শোনেননি, প্রভু অহংকার সয় না, ফল পেলেন মমতা’, মন্তব্য জগন্নাথধামের মুখ্য পানিগ্রাহীর

হরমুজগামী জাহাজে নিয়োগ করা যাবে না ভারতীয় নাবিকদের, নির্দেশিকা জারি নয়াদিল্লির

নবম শ্রেণিতে তৃতীয় ভাষা লাগু করবেন না, কেন্দ্রকে পরামর্শ সুপ্রিম কোর্টের

রাজ্যসভার সাংসদ পদে ইস্তফা, মমতার হাত ছেড়ে এবার পদ্ম শিবিরে কোয়েল

ইসকনের ৫৫তম রথযাত্রার সূচনা মুখ্যমন্ত্রীর, সাষ্টাঙ্গে প্রণাম শুভেন্দুর

রথযাত্রার শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী-মুখ্যমন্ত্রী, মায়াপুরে গো-সেবায় সস্ত্রীক দিলীপ

বর্ষায় রোগজীবাণু দূরে রাখতে ডায়েটে যোগ করুন বুস্টিং স্যালাড

ধনেপাতার ডাঁটি ফেলে দিচ্ছেন? রান্নার স্বাদ দ্বিগুণ করতে ব্যবহার করুন এই ৫ উপায়ে!

মায়ানমার উপকূলে নৌকাডুবি, ৫০০ জনের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা