মুচিপাড়ায় বৃদ্ধা খুনে পুলিশের জালে ১, উদ্ধার চুরি যাওয়া সামগ্রীও

Share:

নিজস্ব প্রতিনিধি : মুচিপাড়ার বৃদ্ধাকে বাড়িতে খুনের ঘটনায় এক ব্যক্তিকে গ্রেফতার করল পুলিশ। শনিবার সকালে তার বাড়ি থেকে অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। ধৃত ময়মুর আলি গাজি মগরাহাট থানা এলাকার বাসিন্দা। বৃদ্ধার বাড়ি থেকে চুরি গিয়েছিল বহু জিনিস। সেগুলোও উদ্ধার করেছে পুলিশ। জানা গিয়েছে, চারটি সোনার চুড়ি, দুটি সোনার আংটি, একটা সোনার লকেট এবং কিছু রুপোর গয়না উদ্ধার করা হয়েছে ধৃতের কাছে থেকে।

জানা গিয়েছে, কয়েকদিন আগে মুচিপাড়া এলাকায় নিজের বাড়িতেই খুন হন নমিতা পাল নামে এক বৃদ্ধা। মুচিপাড়ার ওই বাড়িতে একাই থাকতেন তিনি। ওই বৃদ্ধের সঙ্গে আগে থাকতেন দুই ছেলে। সেই দুই ছেলেরই মৃত্যু হয়েছে। বুধবার স্থানীয়রাই বৃদ্ধার দেহ ঝুলতে দেখে। দেখতে পেয়েই পুলিশে খবর দিয়েছিলেন তাঁরা। খবর পেয়ে পুলিশ গিয়ে দরজা ভেঙে দেহ উদ্ধার করে। আলমারি খোল ছিল বলে জানিয়েছেন পুলিশ আধিকারিকরা। পুলিশের প্রাথমিক অনুমান ওই বৃদ্ধাকে শ্বাসরোধ করে খুন করে লুঠপাট চালানো হয়। খুন করে আততায়ী বাইরে থেকে দরজা বন্ধ করে দিয়ে যায়। ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট পাওয়ার পর খুনের অভিযোগ দায়ের করা হয়েছে।

এরপরেই তদন্তে নামে পুলিশ। এলাকার সিসিটিভি ফুটেজ দেখে এবং ঘটনাস্থলের ফিঙ্গারপ্রিন্ট দেখে পুলিশে নজরে আসে ময়মুর আলি। মগরাহাটের বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। অভিযুক্ত লুঠের জন্যই খুন করেছে, নাকি অন্য কারণ রয়েছে জানতে নিজেদের হেফাজতে চায় পুলিশ। কেন ওই বৃদ্ধাকে খুন করেছে সেই নিয়ে জিজ্ঞাসাবাদও করা হয়েছে বলে জানা গিয়েছে।

প্রেমিকাকে বিয়ের দাবিতে টাওয়ারে চড়ে বসল যুবক, শোরগোল নন্দীগ্রামে

বাজির শব্দে ভয় পাচ্ছে আপনার বাড়ির পোষ্য? শান্ত রাখুন এই ৬ উপায়ে

হীরের টিপ থেকে ১১০ কেজি সোনা-রুপোর গয়না! ১০৩ বছরে আরও জাঁকজমক নৈহাটির বড়মা

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন

কালীপুজোর ভোগের মতো লাবড়ার স্বাদ পেতে চান বাড়িতেই? রইল সহজ রেসিপি

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩

অভাবের সংসার, টিনের চালেই ৩৫ বছর ধরে পূজিত হচ্ছেন ৬ দেবী, জানেন কোথায়?

দীপাবলিতে ভক্তদের উপহার দিলেন ভিকি ক্যাটরিনা, প্রকাশ্যে আনলেন ছেলে বিহানকে

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

সোমবার থেকে তিন দিন বদলাচ্ছে একাধিক ট্রেনের রুট! কেন এই সিদ্ধান্ত পূর্ব রেলের?

রাস্তার ধারে কুলচা বিক্রি করতেন বাবা, পাকিস্তানের বিরুদ্ধে শতরান করে চমকে দিল ছেলে অর্জুন

মুর্শিদাবাদে চার বছরের শিশুকে নির্যাতন করে খুনের অভিযোগ, কাঠগড়ায় সৎ মা

মায়ের সঙ্গে মিলে লিভ ইন পার্টনারকে খুন করল প্রেমিকা, চাঞ্চল্য গড়িয়ায়